Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জয়া বচ্চন

জয়া বচ্চন
জয়া ভাদুড়ি একজন অভিনেত্রী, পাশাপাশি তিনি রাজনীতিবিদ। তাঁর সময়ের হিন্দি সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছিলেন জয়া। মাত্র বারো বছর বয়সে নিজের অভিনয় জবীন শুরু করেছিলেন, এরপর একাধিক স্মরণীয় ভূমিকায় অভনয় করেছিলেন তিনি, যা তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছিল। তিনি অভিনয় শিখতে পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-তে যোগ দেন , এবং স্বর্ণ পদক নিয়ে উত্তীর্ণ হন। নিজের অভিনয় জীবনে তিনি নয়বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, এর মধ্যে তিনবার সেরা অভিনেত্রী হিসাবে এবং তিনবার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসাবে এই সম্মান পান জয়া, এছাড়াও ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে, তিনিই হলেন অভিনেত্রী বিভাগে সবচেয়ে বেশি পুরস্কারে সম্মানিত হওয়া ব্যক্তিত্ব।

জয়া ভাদুড়ি বচ্চন অভিনয়ের জগত থেকে রাজনীতিতে এসেছেন, বর্তমানে তিনি সমাজবাদী পার্টির তরফে রাজ্যসভার সাংসদ, ২০০৪ সাল থেকে চারবার তিনি সাংসদ হয়েছেন। সমাজবাদী পার্টির হয়ে ২০০৪ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন শ্রীমতী বচ্চন, ২০০৬ সালের মার্চ পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন। এরপর দ্বিতীয়বারের জন্য ২০০৬ সালের জুন মাস থেকে ২০১০ সালের জুলাই পর্যন্ত রাজ্যসভার প্রতিনিধি হন জয়া, কিন্তু ২০১০ সালের ফেব্রুয়ারিতে নিজের মেয়াদ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ২০১২ সালে তৃতীয়বারের জন্য তিনি পুনরায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন, এবং ২০১৮ সালে চতুর্থবারের জন্য ফের তিনি সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার সাংসদ হন।. .
By Ajay M V | Thursday, May 30, 2019, 02:00:57 PM [IST]

জয়া বচ্চন জীবনি

জয়া ভাদুড়ি একজন অভিনেত্রী, পাশাপাশি তিনি রাজনীতিবিদ। তাঁর সময়ের হিন্দি সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছিলেন জয়া। মাত্র বারো বছর বয়সে নিজের অভিনয় জবীন শুরু করেছিলেন, এরপর একাধিক স্মরণীয় ভূমিকায় অভনয় করেছিলেন তিনি, যা তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছিল। তিনি অভিনয় শিখতে পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই)-তে যোগ দেন , এবং স্বর্ণ পদক নিয়ে উত্তীর্ণ হন। নিজের অভিনয় জীবনে তিনি নয়বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, এর মধ্যে তিনবার সেরা অভিনেত্রী হিসাবে এবং তিনবার শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসাবে এই সম্মান পান জয়া, এছাড়াও ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে, তিনিই হলেন অভিনেত্রী বিভাগে সবচেয়ে বেশি পুরস্কারে সম্মানিত হওয়া ব্যক্তিত্ব।

জয়া ভাদুড়ি বচ্চন অভিনয়ের জগত থেকে রাজনীতিতে এসেছেন, বর্তমানে তিনি সমাজবাদী পার্টির তরফে রাজ্যসভার সাংসদ, ২০০৪ সাল থেকে চারবার তিনি সাংসদ হয়েছেন। সমাজবাদী পার্টির হয়ে ২০০৪ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন শ্রীমতী বচ্চন, ২০০৬ সালের মার্চ পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন। এরপর দ্বিতীয়বারের জন্য ২০০৬ সালের জুন মাস থেকে ২০১০ সালের জুলাই পর্যন্ত রাজ্যসভার প্রতিনিধি হন জয়া, কিন্তু ২০১০ সালের ফেব্রুয়ারিতে নিজের মেয়াদ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ২০১২ সালে তৃতীয়বারের জন্য তিনি পুনরায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন, এবং ২০১৮ সালে চতুর্থবারের জন্য ফের তিনি সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার সাংসদ হন।

আরও পড়ুন

জয়া বচ্চন ব্যক্তিগত জীবন

পুরো নাম জয়া বচ্চন
জন্ম-তারিখ 09 Apr 1948 (বয়স 77)
জন্মস্থান জব্বলপুর (মধ্যপ্রদেশ)
রাজনৈতিক দলের নাম Samajwadi Party
শিক্ষা NULL
পেশা শিল্পী, অভিনেত্রী
পিতৃ পরিচয় প্রয়াত তরুণ কুমার ভাদুড়ি
মাতৃ পরিচয় ইন্দিরা ভাদুড়ি
জীবনসঙ্গীর নাম অমিতাভ বচ্চন
জীবনসঙ্গীর পেশা শিল্পী, অভিনেতা
সন্তান 1 পুত্র 1 কন্যা

জয়া বচ্চন মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
N/A
সম্পদ
N/A
দায়বদ্ধতা
N/A

জয়া বচ্চন সম্পর্কে বিশেষ তথ্য

১৯৮৮ সালে বিখ্যাত বলিউড সিনেমা শাহেনশাহের জন্য চিত্রনাট্য লিখেছিলেন জয়া ভাদুড়ি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর স্বামী। ২০০২ সালে প্রকাশ পেয়েছিল টু বি অর নট টু বি – অমিতাভ বচ্চন, এই বইয়ের মাধ্যমে নিজের স্বামী অমিতাত বচ্চনকে তাঁর ৬০তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছিলেন জয়া।

জয়া বচ্চন রাজনৈতিক টাইমলাইন

  • 2018 : তিনি বর্তমানে ২০১৮ সালে প্রাচীন স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক সাইট এবং অবশিষ্টাংশ (সংশোধনী)বিল সংক্রান্ত সিলেক্ট কমিটির সদস্য।
  • 2018 : বর্তমানে তিনি পররাষ্ট্র সংক্রান্ত কমিটির সদস্য।
  • 2018 : চতুর্থবারের জন্য রাজ্যসভায় নির্বাচিত হন এবং বর্তমানে সাংসদ হিসাবে দায়িত্ব পালন করছেন।
  • 2014 -2018 : রাজ্যসভার সদস্য হিসাবে কম্পিউটার সরঞ্জাম সংক্রান্ত বিধান কমিটির সদস্য হয়েছিলেন।
  • 2014 -2017 : তথ্য প্রযুক্তি সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন।
  • 2012 -2014 : পররাষ্ট্র সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন।
  • 2012-2013, and 1-18 Sept. 2014 : মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন।
  • 2012 -2013 : মানব সম্পদ উন্নয়ন কমিটির সদস্য ছিলেন।
  • 2012 : তৃতীয়বারের জন্য রাজ্যসভায় ফের নির্বাচিত।
  • 2010-2014 : শিশুদের জন্য গঠিত সংসদীয় ফোরামের সদস্য হয়েছিলেন।
  • 2008-2010 : হাউস কিমিটর সদস্য হন।
  • 2006-2009 : শিশুদের জন্য গঠিত সংসদীয় ফোরামের সদস্য।
  • 2006 : দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় পুনরায় নির্বাচিত।
  • 2005 -2006 : মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত কমিটির সদস্য।
  • 2004 -2010 : তিনি পররাষ্ট্র সংক্রান্ত কমিটির সদস্য হন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য।
  • 2004 : প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত জয়া বচ্চন।
  • 1991 -1997 : ভারতের চিলড্রেন’স ফিল্ম সোসাইটির চেয়ারপার্সন হিসাবে নিজের দায়িত্ব পালন।
  • 1988 -1989 : ভারতের চিলড্রেন’স ফিল্ম সোসাইটির চেয়ারপার্সন হওয়ার মধ্যে দিয়ে জয়া বচ্চন তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+