Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিমন্ত বিশ্ব শর্মা

Chief Minister of Assam
হিমন্ত বিশ্ব শর্মা
জোড়হাটের ভূমিপুত্র হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস নেতা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। ২০০১ থেকে ২০১৫ পর্যন্ত কংগ্রেস প্রার্থী হিসেবে অসমের জলুকবাড়ি কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০১৫-র আগস্টে হিমন্ত দলবদল করে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। ২০১৬-র অসম বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ওই বছরেরই ২৪ মে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এরপরেই বিজেপির নেতৃত্বাধীন নবনির্মিত উত্তর-পূর্ব গণতান্ত্রিক জোট (এনইডিএ)-এর আহ্বায়ক নিযুক্ত হন হিমন্ত। সেই সময় তাঁর প্রধান কাজ ছিল বিরোধী দলগুলির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলিকে এক ছাদের নীচে আনা। ২০১৭-য় তিনি সর্বসম্মতিক্রমে ইন্ডিয়ান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। এবং ২০১৬-র জুনে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন। হিমন্তের বাবা প্রয়াত কৈলাশনাথ শর্মা অসমের জনপ্রিয় কবি এবং ঔপন্যাসিক ছিলেন। তাঁর মা মৃণালিনী দেবী বিশিষ্ট সাহিত্যিক। তিনি আসাম সাহিত্য সভার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। রিঙ্কি ভুয়ান শর্মা হিমন্ত শর্মার স্ত্রী। তাঁদের এক ছেলে, নন্দিল ও এক মেয়ে সুকানিয়া।. .
By Rashmi | Thursday, May 30, 2019, 02:41:20 PM [IST]

হিমন্ত বিশ্ব শর্মা জীবনি

জোড়হাটের ভূমিপুত্র হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস নেতা হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। ২০০১ থেকে ২০১৫ পর্যন্ত কংগ্রেস প্রার্থী হিসেবে অসমের জলুকবাড়ি কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০১৫-র আগস্টে হিমন্ত দলবদল করে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। ২০১৬-র অসম বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ওই বছরেরই ২৪ মে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এরপরেই বিজেপির নেতৃত্বাধীন নবনির্মিত উত্তর-পূর্ব গণতান্ত্রিক জোট (এনইডিএ)-এর আহ্বায়ক নিযুক্ত হন হিমন্ত। সেই সময় তাঁর প্রধান কাজ ছিল বিরোধী দলগুলির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলিকে এক ছাদের নীচে আনা। ২০১৭-য় তিনি সর্বসম্মতিক্রমে ইন্ডিয়ান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। এবং ২০১৬-র জুনে অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন। হিমন্তের বাবা প্রয়াত কৈলাশনাথ শর্মা অসমের জনপ্রিয় কবি এবং ঔপন্যাসিক ছিলেন। তাঁর মা মৃণালিনী দেবী বিশিষ্ট সাহিত্যিক। তিনি আসাম সাহিত্য সভার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। রিঙ্কি ভুয়ান শর্মা হিমন্ত শর্মার স্ত্রী। তাঁদের এক ছেলে, নন্দিল ও এক মেয়ে সুকানিয়া।

আরও পড়ুন

হিমন্ত বিশ্ব শর্মা ব্যক্তিগত জীবন

পুরো নাম হিমন্ত বিশ্ব শর্মা
জন্ম-তারিখ 01 Feb 1969 (বয়স 57)
জন্মস্থান জোড়হাট
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
Party Position State President
শিক্ষা Doctorate
পেশা রাজনীতিবিদ
পিতৃ পরিচয় কৈলাশ নাথ শর্মা
মাতৃ পরিচয় মৃণালিনী দেবী
জীবনসঙ্গীর নাম রিঙ্কি ভূঁইঞা শর্মা
সন্তান 1 পুত্র 1 কন্যা
ধর্ম হিন্দু
ওয়েবসাইট www.himantabiswasarma.com
Current Constituency Jalukbari

হিমন্ত বিশ্ব শর্মা মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹13.76 CRORE
সম্পদ
₹17.28 CRORE
দায়বদ্ধতা
₹3.52 CRORE

হিমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে বিশেষ তথ্য

রাজনীতির মতোই খেলাতেও সমান আগ্রহী হিমন্ত বিশ্বাস শর্মা। ২০১৭-য় তিনি সর্বসম্মতিক্রমে ইন্ডিয়ান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে অসম ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। ২০১৬-র জুনে তিনি অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নিযুক্ত হন। ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত টানা ১৪ বছর ধরে তিনিই ছিলেন অ্যাসোসিয়েশনের দীর্ঘতম সহ সভাপতি।

হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক টাইমলাইন

  • 2016 : যদিও দলবদল তাঁর জয়ের ধারাকে ব্যাহত করতে পারেনি। ২০১৬-য় হিমন্ত জালুকবাড়ি কেন্দ্র থেকে চতুর্থ বার জিতে ২৪ মে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নেন। সে সময় তাঁকে অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষা, পরিকল্পনা ও উন্নয়ন, পর্যটন, পেনশন, জন সংযোগ সহ একাধিক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়।
  • 2015 : কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ২০১২-র ২৩ আগস্ট ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন হিমন্ত।
  • 2014 : এরপর আচমকাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ তৈরি হয় ড. শর্মার। সেই কারণে ২০১৪-র ২১ জুলাই কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি।
  • 2011 : সাল ২০১১। তৃতীয়বারেও জয়ের ধারা ধরে রাখেন কংগ্রেস প্রার্থী হিমন্ত বিশ্বাস শর্মা। ওই বছর ৭৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে অসম বিধানসভা নির্বাচনে জয়ী হন।
  • 2006 : ২০০৬-এ জালুকবাড়ি থেকে তিনি দ্বিতীয়বার অসম বিধানসভায় নির্বাচিত হন।
  • 2001 : ২০০১-এ হিমন্ত বিশ্বাস শর্মা অসম গণ পরিষদের নেতা ভৃগু কুমার ফুকনকে পরাজিত করে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রথমবার জালুকবাড়ি কেন্দ্র থেকে অসম বিধানসভায় নির্বাচিত হন।

আগের ইতিহাস

  • 1996-2001: ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত হিমন্ত গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী ছিলেন।
  • 1991-1992: রাজনীতিতে প্রবেশের আগে হিমন্ত বিশ্বাস শর্মা কটন কলেজ ইউনিয়ন সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন।

হিমন্ত বিশ্ব শর্মা এর সাফল্য

উন্নয়ন মন্ত্রী ডা. শর্মার নেতৃত্বে অসমবাসীদের জন্য বহু উন্নয়নমূলক প্রকল্প চালু হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হওয়ায় তিনি অসমে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করেছিলেন। জোড়হাট, বারপেটা ও তেজপুরে তিনটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও, দীফু নওগাঁও, ধুবড়ি, উত্তর লখিমপুর ও কোকরাঝাড়ে পাঁচটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রাথমিক কাজ শুরু হয়েছিল তাঁর হাত দিয়ে। যা বর্তমানে বাস্তবায়নের পথে। পাশাপাশি, শিক্ষার খাতেও ব্যাপক পরিবর্তন এনেছিলেন হিমন্ত। শিক্ষক নিয়োগে স্বচ্ছ্বতা আনতে সাক্ষাত্কারের মাধ্যমে শিক্ষক নিয়োগ ব্যবস্থা বাতিল করে টেট পরীক্ষার মাধ্যমে প্রথম পর্যায়ে ৫০ হাজার শিক্ষক নিযুক্ত করেছিলেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+