Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফিরোজ বরুণ গান্ধী

ফিরোজ বরুণ গান্ধী
নেহেরু-গান্ধী পরিবারের অন্যতম সদস্য, বর্তমানে সুলতানপুর কেন্দ্র থেকে লোকসভার সাংসদ তিনি। সঞ্জয় গান্ধী এবং মানেকা গান্ধীর একমাত্র সন্তান বরুণ গান্ধী। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পৌত্র তিনি, আর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রপৌত্র। রাজনৈতিক পরিবারে জন্ম বরুণ গান্ধীর, সেকারণে তাঁর রাজনীতিতে আসা ছিল অবশ্যম্ভাবী। ১৯৯৯ সালে পিলভিট কেন্দ্রে মায়ের হয়ে ভোট প্রচার দিয়ে রাজনীতির আঙ্গিনায় পা রাখেন বরুণ। এনডিএ সরকারের প্রথম আমলে, ২০০৪ সালে সপুত্র আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন মানেকা গান্ধী। ২০০৪ সালের নির্বাচনে দলের হয়ে ৪০টি লোকসভা কেন্দ্রে ভোট প্রচার করেন বরুণ গান্ধী। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে, পিলভিট কেন্দ্র থেকে তাঁর মা মানেকা গান্ধীর বদলে বরুণ গান্ধীকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপি, এই কেন্দ্র থেকেই এর আগে পরপর পাঁচ বার নির্বাচনে জয়ী হয়েছিলেন মানেকা গান্ধী।ভি. এম.
By Zainab Ashraf | Saturday, March 30, 2019, 10:04:15 AM [IST]

ফিরোজ বরুণ গান্ধী জীবনি

নেহেরু-গান্ধী পরিবারের অন্যতম সদস্য, বর্তমানে সুলতানপুর কেন্দ্র থেকে লোকসভার সাংসদ তিনি। সঞ্জয় গান্ধী এবং মানেকা গান্ধীর একমাত্র সন্তান বরুণ গান্ধী। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পৌত্র তিনি, আর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রপৌত্র। রাজনৈতিক পরিবারে জন্ম বরুণ গান্ধীর, সেকারণে তাঁর রাজনীতিতে আসা ছিল অবশ্যম্ভাবী। ১৯৯৯ সালে পিলভিট কেন্দ্রে মায়ের হয়ে ভোট প্রচার দিয়ে রাজনীতির আঙ্গিনায় পা রাখেন বরুণ। এনডিএ সরকারের প্রথম আমলে, ২০০৪ সালে সপুত্র আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন মানেকা গান্ধী। ২০০৪ সালের নির্বাচনে দলের হয়ে ৪০টি লোকসভা কেন্দ্রে ভোট প্রচার করেন বরুণ গান্ধী। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে, পিলভিট কেন্দ্র থেকে তাঁর মা মানেকা গান্ধীর বদলে বরুণ গান্ধীকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপি, এই কেন্দ্র থেকেই এর আগে পরপর পাঁচ বার নির্বাচনে জয়ী হয়েছিলেন মানেকা গান্ধী।ভি.এম.সিং-কে পরাজিত করে জয়ী হন তিনি। ২০১৩ সালে তিনি দলের সাধারণ সম্পাদক হন, তিনিই বিজেপির সর্বকালের সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক। ২০১৪ সালের লোকসভা ভোটে সুলতানপুর থেকে জয়ী হন বরুণ গান্ধী, পরাজিত করেন বিএসপির পবন পান্ডেকে।

আরও পড়ুন

ফিরোজ বরুণ গান্ধী ব্যক্তিগত জীবন

পুরো নাম ফিরোজ বরুণ গান্ধী
জন্ম-তারিখ 13 Mar 1980 (বয়স 46)
জন্মস্থান নয়াদিল্লি
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা Post Graduate
পেশা লেখক ও কবি
পিতৃ পরিচয় প্রয়াত শ্রী সঞ্জয় গান্ধী
মাতৃ পরিচয় শ্রীমতী মানেকা গান্ধী
জীবনসঙ্গীর নাম শ্রীমতী যামিনী গান্ধী
জীবনসঙ্গীর পেশা ডিজাইনার
সন্তান 1 কন্যা
ধর্ম হিন্দু

ফিরোজ বরুণ গান্ধী মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹57.42 CRORE
সম্পদ
₹60.32 CRORE
দায়বদ্ধতা
₹2.9 CRORE

ফিরোজ বরুণ গান্ধী সম্পর্কে বিশেষ তথ্য

দেশে সবচেয়ে জনপ্রিয় লেখকদের মধ্যে তিনি অন্যতম, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, ইকোনমিক টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দু ছাড়াও ১৫টি আঞ্চলিক পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করেন, যার মধ্যে রয়েছে মালয়ালম মনোরমা, লোকমত, হিন্দুস্থান, রাজস্থান পত্রিকা এবং পাঞ্জাব কেশরী।

ফিরোজ বরুণ গান্ধী রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : তিনি সুলতানপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং জয়ী হন, বিএসপির পবন পান্ডেকে পরাজিত করেন ১,৭৮,৮৯৪ ভোটের ব্যবধানে।
  • 2013 : বিজেপির সবচেয়ে তরুণ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।
  • 2009 : পিলভিট কেন্দ্র থেকে ১৫তম লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন, পূর্বে এই আসনটি তাঁর মায়ের দখলে ছিল। তিনি ২,৮১,৫০১ ভোটে পরাজিত করেন ভি.এম সিংকে।
  • 2004 : ২০০৪ সালের নির্বাচনে বিজেপির হয়ে ভোট প্রচার করেন, ৪০টির বেশি লোকসভা আসনে গিয়ে প্রচার চালান।
  • 1994 : পিলভিট লোকসভা কেন্দ্রে মানেকা গান্ধীকে ভোট প্রচারে সাহায্য করেন।

আগের ইতিহাস

  • 2000: নিজের লেখা কবিতার বই "দ্য আদারনেস অফ সেলফ" প্রকাশ করেন।

ফিরোজ বরুণ গান্ধী এর সাফল্য

২০০০ সালে তাঁর লেখা কবিতার বই "দ্য আদারনেস অফ সেলফ" প্রকাশিত হয়।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+