ডক্টর রমন সিং

ডক্টর রমন সিং
পেশাগতভাবে তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং তাঁর রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন জন সংঘের যুব মোর্চার সদস্য হিসাবে। কাওয়ারধা পুরসভা, ছত্তিশগড় বিধানসভা এবং ভারতের সংসদে তিনি বিভিন্ন পদে আসীন ছিলেন। ২০১৮ সালে বিধানসভা ভোটে বিজেপির পরাজয় হয়। তার আগে ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছিলেন রমন সিং। ১৯৯৯ সালে সংসদের সদস্য ছিলেন এবং বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।ইজরায়েল, নেপাল, প্যালেস্তাইন এবং দুবাইতে ভারতীয় বাণিজ্য মেলার নেতৃত্ব দেন তিনি।. .
By Ajay M V | Tuesday, February 19, 2019, 12:51:13 PM [IST]

ডক্টর রমন সিং জীবনি

পেশাগতভাবে তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং তাঁর রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন জন সংঘের যুব মোর্চার সদস্য হিসাবে। কাওয়ারধা পুরসভা, ছত্তিশগড় বিধানসভা এবং ভারতের সংসদে তিনি বিভিন্ন পদে আসীন ছিলেন। ২০১৮ সালে বিধানসভা ভোটে বিজেপির পরাজয় হয়। তার আগে ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছিলেন রমন সিং। ১৯৯৯ সালে সংসদের সদস্য ছিলেন এবং বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।ইজরায়েল, নেপাল, প্যালেস্তাইন এবং দুবাইতে ভারতীয় বাণিজ্য মেলার নেতৃত্ব দেন তিনি।

আরও পড়ুন

ডক্টর রমন সিং ব্যক্তিগত জীবন

পুরো নাম ডক্টর রমন সিং
জন্ম-তারিখ 15 Oct 1952 (বয়স 73)
জন্মস্থান রায়পুর
রাজনৈতিক দলের নাম Bharatiya Janata Party
শিক্ষা Graduate Professional
পেশা চিকিৎসক
পিতৃ পরিচয় বিঘ্নহরণ সিং ঠাকুর
মাতৃ পরিচয় সুধা সিং
জীবনসঙ্গীর নাম বীণা সিং
জীবনসঙ্গীর পেশা গৃহবধূ
সন্তান 1 পুত্র 1 কন্যা
ওয়েবসাইট http://www.drramansingh.in/

ডক্টর রমন সিং মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹5.31 CRORE
সম্পদ
₹5.62 CRORE
দায়বদ্ধতা
₹30.7 LAKHS

ডক্টর রমন সিং সম্পর্কে বিশেষ তথ্য

তিনি 'ভারতমাতা চিকিৎসালয়' প্রতিষ্ঠা করেন , এই প্রতিষ্ঠান বিনামূ্ল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে।
ক্রিকেট এবং ভলিবলে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। তিনি কাওয়ারধা যুব ক্লাবের পৃষ্ঠপোষক।

ডক্টর রমন সিং রাজনৈতিক টাইমলাইন

  • 2008: রমন সিং দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ২০০৮ সালের ১২ ডিসেম্বর। এটা তাঁর মুখ্যমন্ত্রী হিসাবে টানা দ্বিতীয় মেয়াদ ছিল।
  • 2008: আবার ছত্তিশগড় বিধানসভার বিধায়ক হন।
  • 2004: ছত্তিশগড় বিধানসভার নির্বাচিত সদস্য হন।
  • 2003: ছত্তিশগড়ের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ২০০৩ সালের ৭ ডিসেম্বর।
  • 1999: ১৩ তম লোকসভায় সাংসদ নির্বাচিত হন। কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন ১৩ অক্টোবর ১৯৯৯ থেকে ২৯ জানুয়ারি ২০০৩ পর্যন্ত।
  • 1993: মধ্যপ্রদেশ বিধানসভায় বিধায়ক হিসাবে পুনরায় নির্বাচিত হন রমন সিং।
  • 1990: মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য নির্বাচিত হন।

আগের ইতিহাস

  • 1975: রমন সিং বি.এ.এম.এস ডিগ্রি অর্জন করেন। মাত্র ২৩ বছর বয়সে কাওয়ারধায় চিকিৎসা অনুশীলন শুরু করেন। তিনি সর্বদা দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন।

ডক্টর রমন সিং এর সাফল্য

২০০৫ সালে তিনি সালওয়া জুড়ুমের উদ্যোগ নেন, এর মাধ্যমে নকশাল সংগঠনগুলিকে সফলভাবে নিষিদ্ধ করতে সক্ষম হন।
ছত্তিশগড়ে তাঁর উন্নয়নমূল কাজগুলিকে স্বীকৃতি দেয় রাষ্ট্র সংঘ, বিশেষ করে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনামূলক কাজগুলিকে।

ছত্তিশগড়ে তফসিলি উপজাতি এবং তফসিলি জাতির অবস্থার উন্নতিতে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন।
বিভিন্ন ভাষায় সেরা পর্যটন সাহিত্য প্রকাশের জন্য ২০১৪ সালে ছত্তিশগড় জাতীয় পর্যটন পুরস্কার জেতে।এবং তাঁর মেয়াদকালে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন নিয়ে কাজের জন্য ২০১৭ সালে জাতীয় পুরস্কার পায়।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+