Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্রী দিগ্বিজয় সিং

শ্রী দিগ্বিজয় সিং
ইন্দোরে জন্মগ্রহণ করেন দিগ্বিজয় সিং, তাঁর বাবা প্রয়াত শ্রী বলবাহাদুর সিং এবং মা প্রয়াত শ্রীমতী অপর্ণা কুমারী। দিগ্বিজয়ের বাবা ছিলেন রাঘোগড়ের রাজা ( গোয়ালিয়র রাজ্যের অধীনে), বর্তমানে পরিচিত মধ্যপ্রদেশের গুনা জেলা হিসাবে। তিনি ইন্দোরের ডেলি কলেজ এবং গোবিন্দরাম সেকসরিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড সায়েন্স (এসজিএসআইটিএস) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি. ই.
By Rashmi | Thursday, May 30, 2019, 02:00:57 PM [IST]

শ্রী দিগ্বিজয় সিং জীবনি

ইন্দোরে জন্মগ্রহণ করেন দিগ্বিজয় সিং, তাঁর বাবা প্রয়াত শ্রী বলবাহাদুর সিং এবং মা প্রয়াত শ্রীমতী অপর্ণা কুমারী। দিগ্বিজয়ের বাবা ছিলেন রাঘোগড়ের রাজা ( গোয়ালিয়র রাজ্যের অধীনে), বর্তমানে পরিচিত মধ্যপ্রদেশের গুনা জেলা হিসাবে। তিনি ইন্দোরের ডেলি কলেজ এবং গোবিন্দরাম সেকসরিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড সায়েন্স (এসজিএসআইটিএস) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি.ই. ডিগ্রি অর্জন করেন। তিনি বিয়ে করেছিলেন আশা সিং-কে, তাঁদের চার কন্যা ও এক পুত্র বর্তমান, ২০১৩ সালে মৃত্যু হয় আশার, এরপর ২০১৪ সালের এপ্রিলে তিনি বিয়ে করে টিভি উপস্থাপিকা অমৃতা রাইকে।

আরও পড়ুন

শ্রী দিগ্বিজয় সিং ব্যক্তিগত জীবন

পুরো নাম শ্রী দিগ্বিজয় সিং
জন্ম-তারিখ 28 Feb 1947 (বয়স 79)
জন্মস্থান ইন্দোর (মধ্যপ্রদেশ)
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা
পেশা রাজনীতিবিদ ও সমাজকর্মী
পিতৃ পরিচয় প্রয়াত শ্রী বলভদ্র সিং
মাতৃ পরিচয় প্রয়াত শ্রীমতী অপর্ণা কুমারী
জীবনসঙ্গীর নাম অমৃতা রাই
জীবনসঙ্গীর পেশা টেলিভিশন উপস্থাপিকা
সন্তান 1 পুত্র 4 কন্যা
ধর্ম হিন্দু
ওয়েবসাইট DigvijayaSingh.in

শ্রী দিগ্বিজয় সিং মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹37.91 CRORE
সম্পদ
₹40.23 CRORE
দায়বদ্ধতা
₹2.32 CRORE

শ্রী দিগ্বিজয় সিং সম্পর্কে বিশেষ তথ্য

মুখ্যমন্ত্রী হিসাবে মধ্যপ্রদেশের উন্নয়নে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য, সাধারণ মানুষের ক্ষমতায়ন সুনিশ্চিত করা, বিশেষ করে গ্রামীণ এলাকায় দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো।

এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বিকেন্দ্রীকরণ এবং গ্রামীণ উন্নয়ন প্রগামে পঞ্চায়েতের হাতে যথেষ্ট ক্ষমতা ও সম্পদ প্রদান করা।

এডুকেশন গ্যারান্টি স্কিমের (ইজিএস) মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করে তোলা;


জলসেচ ও জলবিভাজিকা উন্নয়ন প্রকল্পে অংশ গ্রহণ, জেলায় দারিদ্র দূরিকরণ প্রগাম, মধ্যপ্রদেশের হাসপাতাল পরিষেবা উন্নত করতে এবং স্বস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি ঘটাতে রুগি কল্যাণ সমিতি এবং জন স্বাস্থ্য রক্ষকের মত উদ্যোগ গ্রহণ।

তিনিই প্রথমবার দেশে সড়ক ব্যবস্থায় টোলের উদ্যোগ নেন, তাঁর শাসনকালেই মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথমবার সেজ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছিল।

নর্মদা হাইড্রো প্রকল্পের কাজ শেষ হয় এবং নতুন প্রজন্মের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় এবং মধ্যপ্রদেশের বিদ্যুৎ ও শক্তি ক্ষেত্রে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়।

তিনি মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মনোনীত হন ১৯৮৫-৮৮ এবং ১৯৯২; অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ২০০৪- ২০০৮ সালের মে মাস পর্যন্ত।

২০০৪ সাল থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত ওড়িশা, উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, অসম, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং গোয়া রাজ্যের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।


ক্রিকেট, হকি, স্কোয়াশ এবং টেনিস খেলয়া ইন্দোর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন, তিনি সেন্ট্রাল ইন্ডিয়া স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জেতেন।

শ্রী দিগ্বিজয় সিং রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : এপ্রিল,২০১৪: রাজ্যসভায় নির্বাচিত হন, সেপ্টেম্বর,২০১৪: ফিনান্স কমিটির সদস্য এবং বিশেষাধিকার কমিটির সদস্য, ডিসেম্বর, ২০১৪ – ফেব্রুয়ারি, ২০১৫: রাজ্যসভার রদ এবং সংশোধনী বিল, ২০১৪-র সিলেক্ট কমিটির সদস্য।
  • 1993 : ডিসেম্বর, ১৯৯৮ – ডিসেম্বর,২০০৩: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, ডিসেম্বর,১৯৯৩ – ডিসেম্বর, ১৯৯৮: দশম লোকসভার সদস্য।
  • 1991 : ডিসেম্বর, ১৯৯১ – ১৯৯৩: অষ্টম লোকসভার সদস্য ছিলেন।
  • 1984 : তিনি মধ্যপ্রদেশ সরকারের সদস্য ছিলেন।
  • 1980 : তিনি মধ্যপ্রদেশ সরকারের সেচ, কৃষি এবং মৎস্য মন্ত্রী হন।
  • 1977 : তিনি সদস্য ছিলেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+