ধর্মেন্দ্র প্রধান

ধর্মেন্দ্র প্রধান
ধর্মেন্দ্র প্রধান ওড়িশার একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বিজেপির প্রাক্তন সাংসদ ডক্টর দেবেন্দ্র প্রধানের পুত্র। কলেজের সময় থেকে তাঁর মধ্যে নেতা হওয়ার গুণাবলী দৃশ্যমান ছিল। ওড়িশার তালচের কলেজে উচ্চমাধ্যমিক পড়ার সময়ই তিনি এ. বি.
By Rashmi | Sunday, January 31, 2021, 01:16:34 PM [IST]

ধর্মেন্দ্র প্রধান জীবনি

ধর্মেন্দ্র প্রধান ওড়িশার একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বিজেপির প্রাক্তন সাংসদ ডক্টর দেবেন্দ্র প্রধানের পুত্র। কলেজের সময় থেকে তাঁর মধ্যে নেতা হওয়ার গুণাবলী দৃশ্যমান ছিল। ওড়িশার তালচের কলেজে উচ্চমাধ্যমিক পড়ার সময়ই তিনি এ.বি.ভি.পি-র সক্রিয় সদস্য হয়ে ওঠেন এবং তালচেরের ছাত্র সংগঠনের সভাপতি হন। ভুবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয় থেকে তিনি এনথ্রোপোলজিতে তিনি এম.এ. করেন। ১৯৯৮ সালে ধর্মেন্দ্র প্রধান ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং খুব শীঘ্রই ওড়িশা বিধানসভার সেরা লেজিসলেটিভ পুরস্কার উৎকলমনি গোপালবন্ধু প্রতিভা সম্মানে তাঁকে সম্মানিত করা হয়। ২০০০ সালে ওড়িশা বিধানসভা নির্বাচনে পাল্লাহারা থেকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করেন এবং প্রথমবার জয়ের স্বাদ পান। বিজেপিতে একাধিক দায়িত্ব পালন করার পর তিনি চতুর্দশ লোকসভাতেও নির্বাচিত হন। বিহার এবং মধ্যপ্রদেশ থেকে তিনি দুবার রাজ্যসভাতেও নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রের প্রথম নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন।এই মন্ত্রকের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ২৪টিরও বেশি দেশ পরিদর্শন করেন এবং একাধিক সামিটে যোগ দেন। পাশাপাশি ভারতের প্রতিনিধি হিসাবে একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

ধর্মেন্দ্র প্রধান ব্যক্তিগত জীবন

পুরো নাম ধর্মেন্দ্র প্রধান
জন্ম-তারিখ 26 Jun 1969 (বয়স 56)
জন্মস্থান তালচের, জেলা - আঙ্গুল (ওড়িশা)
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা Post Graduate
পেশা সমাজকর্মী
পিতৃ পরিচয় ডক্টর দেবেন্দ্র প্রধান
মাতৃ পরিচয় শ্রীমতী বসন্ত মঞ্জরী প্রধান
জীবনসঙ্গীর নাম শ্রীমতী মৃদুলা প্রধান
জীবনসঙ্গীর পেশা প্রযোজ্য নয়
সন্তান 1 পুত্র 1 কন্যা
ধর্ম হিন্দু
ওয়েবসাইট http://dpradhanbjp.com/

ধর্মেন্দ্র প্রধান মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹6.39 CRORE
সম্পদ
₹6.92 CRORE
দায়বদ্ধতা
₹53.38 LAKHS

ধর্মেন্দ্র প্রধান সম্পর্কে বিশেষ তথ্য

সমাজের বিভিন্ন শ্রেণির সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন, বিশেষ করে তরুণ সমাজের সঙ্গে, সমাজ পুনর্গঠনের জন্য তাঁদের সামাজিক কাজকর্মে অংশ নিতে উৎসাহিত করেন।

ধর্মেন্দ্র প্রধান রাজনৈতিক টাইমলাইন

  • 2018 : তিনি মধ্যপ্রদেশ থেকে ফের রাজ্যসভায় নির্বাচিত হন।
  • 2014 : পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ( স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হন।
  • 2012 : তিনি বিহার থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। গভরমেন্ট অ্যাসিওরেন্স কমিটির সদস্য, টেলিকম লাইসেন্স ও স্পেকট্রাম বরাদ্দ এবং মূল্য বিষয়ক পরীক্ষা সংক্রান্ত জেপিসি কমিটির সদস্য। গ্রামোন্নয়ন কমিটির সদস্য। কৃষি কমিটির সদস্য।
  • 2007 : শক্তি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য।
  • 2004 : দেওঘর কেন্দ্র থেকে চতুর্দশ লোকসভায় নির্বাচিত হন। শক্তি কমিটির সদস্য। পিটিশন কমিটির সদস্য।
  • 2002 : জাতীয় সচিব, বিজেপি।
  • 2001 : ওড়িশায় বিজেপির যুব সংগঠনের সভাপতি (বিজেওয়াইএম)।
  • 2000 : তিনি দ্বাদশ ওড়িশা বিধানসভা নির্বাচনে পাল্লাহারা আসন থেকে নির্বাচিত হন।

আগের ইতিহাস

  • 1997: তিনি শ্রীমতী মৃদুলা প্রধানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ধর্মেন্দ্র প্রধান এর সাফল্য

তিনি তরুণ সমাজের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে বেকারত্ব, দক্ষতা ভিত্তিক শিক্ষার অভাব, কৃষকদের পুনর্বাসন এবং বাস্তুচ্যুত ব্যক্তি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির পুনর্বাসন। তিনি তরুণ সমাজকে রাজনীতিতে টেনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ভবিষ্যতের জন্য ভাল নেতা তৈরি করতে তরুণ সমাজকে সক্রিয় ভাবে রাজনীতিতে অংশ নিতে উৎসাহ যোগান।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+