Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দীপক অধিকারী

দীপক অধিকারী
দীপক অধিকারী, যিনি দেব নামেই বেশি পরিচিত একইসঙ্গে একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং রাজনীতিবিদ। ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতে ১৬ তম লোকসভার সাংসদ হন তিনি। তাঁর জন্ম পশ্চিমবঙ্গের কেশপুরের মহিষা গ্রামে। পরে মুম্বই চলে যান এবং সেখানে পুরুষোত্তম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তিনি কিশোর নমিত কপূর অ্যাক্টিং একাডেমিতে অভিনয় শেখেন। ২০০৫-এ ‘অগ্নিশপথ’ ছবি দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। দেবের বাবা কেটারিং ব্যবসায়ী। মা গৃহবধূ।. .
By Rashmi | Tuesday, February 19, 2019, 12:44:06 PM [IST]

দীপক অধিকারী জীবনি

দীপক অধিকারী, যিনি দেব নামেই বেশি পরিচিত একইসঙ্গে একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং রাজনীতিবিদ। ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতে ১৬ তম লোকসভার সাংসদ হন তিনি। তাঁর জন্ম পশ্চিমবঙ্গের কেশপুরের মহিষা গ্রামে। পরে মুম্বই চলে যান এবং সেখানে পুরুষোত্তম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তিনি কিশোর নমিত কপূর অ্যাক্টিং একাডেমিতে অভিনয় শেখেন। ২০০৫-এ ‘অগ্নিশপথ’ ছবি দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। দেবের বাবা কেটারিং ব্যবসায়ী। মা গৃহবধূ।

আরও পড়ুন

দীপক অধিকারী ব্যক্তিগত জীবন

পুরো নাম দীপক অধিকারী
জন্ম-তারিখ 25 Dec 1982 (বয়স 43)
জন্মস্থান কেশপুর, পশ্চিমবঙ্গ
রাজনৈতিক দলের নাম All India Trinamool Congress
শিক্ষা 10th Pass
পেশা চলচ্চিত্র অভিনেতা
পিতৃ পরিচয় শ্রী গুরুপদ অধিকারী
মাতৃ পরিচয় শ্রীমতী মৌসুমী অধিকারী
ধর্ম হিন্দু
ওয়েবসাইট http://www.devofficial.com/

দীপক অধিকারী মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹28.77 CRORE
সম্পদ
₹31.73 CRORE
দায়বদ্ধতা
₹2.96 CRORE

দীপক অধিকারী সম্পর্কে বিশেষ তথ্য

২৫ ডিসেম্বর বা বড়োদিন দীপক ওরফে দেবের জন্মদিন। এই মুহূর্তে বাংলা ছবির অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান তিনিই। জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে দেখা গেছে তাঁকে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন সম্পর্কে বাংলায় লোকসভাতে প্রথম বক্তৃতা দেন দেব।

দীপক অধিকারী রাজনৈতিক টাইমলাইন

  • 2014: ১৬ তম লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে নির্বাচিত হন দীপক অধিকারী। তিনি সিপিআইয়ের সন্তোষ রানাকে ৪২৪,৮০৫ ভোটে পরাজিত করেন।
  • 1Sep. 2016: এবছর তিনি প্রতিরক্ষা স্থায়ী কমিটির সদস্য হয়েছিলেন।
  • 1 Sep. 2014 - 31 Aug. 2016: চলচ্চিত্র শিল্প ও সদস্য সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন।
  • : তিনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের পরামর্শক কমিটির সদস্য নিযুক্ত হন।

আগের ইতিহাস

  • 2011: ছোটোপর্দার অনেক জনপ্রিয় রিয়ালিটি শো-তে অংশ নেওয়ার পর ‘ডান্স বাংলা ডান্স’ শো-এ মিঠুন চক্রবর্তীর পরিবর্তে বিচারকের আসনে বসেন দেব।
  • 2009: নায়িকা শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে 'চ্যালেঞ্জ'-এ অভিনয় করে ছবির দুনিয়ায় প্রতিষ্ঠা পেয়েছিলেন দেব। ছবিটি গোটা রাজ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এই সিনেমার দৌলতেই তিনি তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। এখানেই শেষ নয়। তিনি পরপর ‘সেদিন দেখা হয়েছিল’, ‘খোকাবাবু’, ‘পাগলু’র মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন।
  • 2005: দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’। ২০০৮ সাল পর্যন্ত তাঁর অভিনয় জীবন একদম সাদামাঠা ছিল।

দীপক অধিকারী এর সাফল্য

দেবের লোকসভা নির্বাচনে প্রথম জয়লাভ ২০১৪ সালে। অভিনেতা হিসেবে রাজ্য সরকার তাঁকে ‘মহাননায়ক’ পুরস্কারে সম্মানিত করে। ‘জুলফিকার’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ‘এনএবিসি ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড’ পান। এছাড়াও, ‘স্টার আনন্দ সেরা নতুন প্রতিভা পুরস্কার’, ‘সেরা বাঙালি অ্যাওয়ার্ড ২০১০’-এর মতো সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৩-য় কলকাতা টাইমসের ‘সবচেয়ে আকর্ষণীয় পুরুষ’-এর তালিকার একদম প্রথমে ছিলেন দেব।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+