দয়ানিধি মারান

দয়ানিধি মারান
দয়ানিধি মারান তামিলনাড়ুর বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা নেতা। তিনি দ্রাবিড় মুন্নেত্র কাজহাম দলের অন্যতম বিশিষ্ট সদস্য। তিনি তামিলনাড়ু থেকে দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং সংসদের দ্রাবিড় মুন্নেত্র কাজহাম তথা ডিএমকে দলের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালে পঞ্চদশ লোকসভা নির্বাচনে দয়ানিধি মারান নির্বাচিত হন। সেন্ট্রাল চেন্নাই লোকসভা আসন থেকে থিরু দয়ানিধি মারান জয়ী হন। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরাসলি মারানের পুত্র এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডিএমকে দলের প্রাক্তন সভাপতি এম. করুণানিধির পৌত্র। তিনি ভারতীয় ধনকুবের তথা সান গ্রুপের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কালানিধি মারানের ছোট ভাই।.
By Ajay M V | Sunday, January 31, 2021, 01:17:52 PM [IST]

দয়ানিধি মারান জীবনি

দয়ানিধি মারান তামিলনাড়ুর বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা নেতা। তিনি দ্রাবিড় মুন্নেত্র কাজহাম দলের অন্যতম বিশিষ্ট সদস্য। তিনি তামিলনাড়ু থেকে দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং সংসদের দ্রাবিড় মুন্নেত্র কাজহাম তথা ডিএমকে দলের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৯ সালে পঞ্চদশ লোকসভা নির্বাচনে দয়ানিধি মারান নির্বাচিত হন। সেন্ট্রাল চেন্নাই লোকসভা আসন থেকে থিরু দয়ানিধি মারান জয়ী হন। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরাসলি মারানের পুত্র এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডিএমকে দলের প্রাক্তন সভাপতি এম.করুণানিধির পৌত্র। তিনি ভারতীয় ধনকুবের তথা সান গ্রুপের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কালানিধি মারানের ছোট ভাই।

আরও পড়ুন

দয়ানিধি মারান ব্যক্তিগত জীবন

পুরো নাম দয়ানিধি মারান
জন্ম-তারিখ 05 Dec 1966 (বয়স 59)
জন্মস্থান চেন্নাই, তামিলনাড়ু
রাজনৈতিক দলের নাম Dravida Munetra Kazhagam
শিক্ষা Graduate
পেশা রাজনীতিবিদ, ব্যবসায়িক ব্যক্তিত্ব
পিতৃ পরিচয় মুরাসলি মারান
মাতৃ পরিচয় মল্লিকা মারান
জীবনসঙ্গীর নাম প্রিয়া দয়ানিধি মারান
জীবনসঙ্গীর পেশা কোম্পানি এক্সিকিউটিভ
সন্তান 1 পুত্র 1 কন্যা
ওয়েবসাইট NIL

দয়ানিধি মারান মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹10.94 CRORE
সম্পদ
₹10.94 CRORE
দায়বদ্ধতা
N/A

দয়ানিধি মারান সম্পর্কে বিশেষ তথ্য

তিনি হার্ভার্ড বিজনেস স্কুলের (ইউএসএ) "ওনার / প্রেসিডেন্ট ম্যানেজমেন্ট প্রগাম" (ওপিএম)-এ যোগ দিয়েছিলেন। দয়ানিধি মারান বর্তমান সময়ের ঘটনা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, বাণিজ্য, অর্থ, বিশ্ব বাণিজ্য এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত বই এবং পত্রিকা পড়তে পছন্দ করেন। তিনি নিজের সফিসটিকেটেড চেহারা এবং ডিজাইনার পোশাকের জন্য পরিচিত। তিনি ছিলেন মন্ত্রিপরিষদের সবচেয়ে তরুণ সদস্য।

দয়ানিধি মারান রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : তিনি ফের সেন্ট্রাল চেন্নাই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু এবং এডিএমকে প্রার্থী এস.আর.বিজয়াকুমারের কাছে পরাজিত হন।
  • 2009 : ডিএমকে প্রার্থী হিসাবে তামিলনাড়ুর সেন্ট্রাল চেন্নাই আসন থেকে লোকসভা নির্বাচনে পুনর্নির্বাচিত হন।
  • 2007 : ২০০৪ সালের মে মাসে ৭ কোটি ৫০ লক্ষ কানেকশনের তুলনায় ২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁর মন্ত্রক ২৫ কোটি কানেকশন দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করে। দিনাকরণ হামলার মামলায় পারিবারিক শত্রুতার কারণে তিনি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
  • 2004 : ২০০৪ সালের এপ্রিল- মে মাসে অনুষ্ঠিত চতুর্দশ সংসদীয় নির্বাচনে তিনি তামিলনাড়ু রাজ্যের সেন্ট্রাল চেন্নাই কেন্দ্র থেকে দ্রাবিড় মুন্নেত্র কাজহাম (ডিএমকে) পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তিনি ১,৩৪,০০০-এরও বেশি ভোটে জয়ী হন এবং শতাংশের হিসাবে মোট ভোটের ৬২% ভোট পান।
  • 2003 : বাবা মুরাসলি মারানের মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ করেন দয়ানিধি মারান।
  • : ২০০৪ সালের ২৬ মে তিনি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নিযুক্ত হন।

আগের ইতিহাস

  • Early 80's: চেন্নাইয়ের এগমোরের ডন বস্কো থেকে স্কুলের পাঠ নেন। তামিলনাড়ু থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং চেন্নাইয়ের লোওলা কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। তিনি হার্ভার্ড বিজনেস স্কুল (ইউএসএ)-তে "ওনার/ প্রেসিডেন্ট ম্যানেজমেন্ট প্রোগাম"-(ওপিএম)-এ অংশ নেন।

দয়ানিধি মারান এর সাফল্য

ভারতের সরকারের হয়ে মোবাইল কমিউনিকেশনে সাফল্যের জন্য জিএসএমএ সম্মান পান (১৩ ফেব্রুয়ারি, ২০০৭) ; ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি পুনের মহারাষ্ট্র ইনস্টিটিউট টেকনোলজি (এমআইটি) স্কুল অফ ম্যানেজমেন্টের তরফে তরুণ সাংসদ এবং গণতন্ত্রের প্রচারক হিসাবে তাঁকে ভারত অস্মিতা জন-প্রতিনিধি শ্রেষ্ঠ সম্মান প্রদান করে এমএইইআর; সুইজারল্যান্ডে প্রথম শীর্ষ সম্মলনে (২৪জুন, ২০০৫) তরুণ গ্লোবাল নেতা হিসাবে তাঁকে সম্মানিত করা হয়; ২০০৫ সালের ২৫ অগাস্ট তাঁকে ইন্ডিয়া টুডে গ্রুপের তরফে রাজনীতির ক্ষেত্রে সিগরাম-১৫ অ্যাচিভার সম্মানে ভূষিত করা হয়।
তামিল সাপ্তাহিক কুঙ্গুমামে তিনি একাধিকবার সম্পাদকীয় কলম লিখেছেন; পাশাপাশি গত ১৩ বছর ধরে প্রিন্ট মিডিয়া এবং তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত রয়েছেন; তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগ মন্ত্রী হিসাবে তাঁর সময়কালে মোবাইল এবং ল্যান্ডলাইনে কল রেট ব্যাপকভাবে হ্রাস পায়, যা সাবস্ক্রিপশন বৃদ্ধিকে প্রভাবিত করে; তাঁর মন্ত্রক দেশব্যাপী "ওয়ান রুপি ওয়ান ইন্ডিয়া" প্ল্যান চালু করে, যাতে ১টাকা খরচ করেই প্রতি মিনিটে কথা বলা সম্ভব হয়।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+