ডি ভি সদানন্দ গৌড়া

ডি ভি সদানন্দ গৌড়া
দেবাড়াগোন্ডা ভেঙ্কাপ্পা সদানন্দ গৌড়া একজন সক্রিয় রাজনীতিবিদ এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বি এস ইয়েদুরাপ্পার পদত্যাগের পর ২০১১ সালের ৪ঠা আগস্ট কর্ণাটকের ২৬তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। প্রথম মোদী মন্ত্রিসভায় তিনি ভারত সরকারের পরিসংখ্যান এবং কার্যক্রম বাস্তবায়ন মন্ত্রকের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য এবং কর্ণাটক রাজ্য বিজেপির সভাপতি। তিনি ষোড়শ লোকসভায় বেঙ্গালুরু উত্তর কেন্দ্র থেকে নির্বাচিত হন। ২০১৬ সালের ৫ জুলাই প্রথম মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট রদবদলের সময় তিনি রেলমন্ত্রক থেকে স্থানান্তরিত হয়ে আইন ও বিচার মন্ত্রকের দায়িত্ব পান।. .
By Shalini | Sunday, September 1, 2019, 12:03:24 AM [IST]

ডি ভি সদানন্দ গৌড়া জীবনি

দেবাড়াগোন্ডা ভেঙ্কাপ্পা সদানন্দ গৌড়া একজন সক্রিয় রাজনীতিবিদ এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বি এস ইয়েদুরাপ্পার পদত্যাগের পর ২০১১ সালের ৪ঠা আগস্ট কর্ণাটকের ২৬তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। প্রথম মোদী মন্ত্রিসভায় তিনি ভারত সরকারের পরিসংখ্যান এবং কার্যক্রম বাস্তবায়ন মন্ত্রকের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য এবং কর্ণাটক রাজ্য বিজেপির সভাপতি। তিনি ষোড়শ লোকসভায় বেঙ্গালুরু উত্তর কেন্দ্র থেকে নির্বাচিত হন। ২০১৬ সালের ৫ জুলাই প্রথম মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট রদবদলের সময় তিনি রেলমন্ত্রক থেকে স্থানান্তরিত হয়ে আইন ও বিচার মন্ত্রকের দায়িত্ব পান।

আরও পড়ুন

ডি ভি সদানন্দ গৌড়া ব্যক্তিগত জীবন

পুরো নাম ডি ভি সদানন্দ গৌড়া
জন্ম-তারিখ 01 Jan 1970 (বয়স 56)
জন্মস্থান ম্যান্ডেকোলু গ্রাম, সুলিয়া তালুক, কর্ণাটক
রাজনৈতিক দলের নাম Bharatiya Janata Party
শিক্ষা Graduate Professional
পেশা রাজনীতিবিদ ও আইনজীবী
পিতৃ পরিচয় ভেঙ্কাপ্পা গৌড়া
মাতৃ পরিচয় কমলা
জীবনসঙ্গীর নাম দত্তী সদানন্দ
জীবনসঙ্গীর পেশা গৃহবধূ
সন্তান 2 পুত্র
ওয়েবসাইট http://sadanandagowda.com/

ডি ভি সদানন্দ গৌড়া মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹6.19 CRORE
সম্পদ
₹9.89 CRORE
দায়বদ্ধতা
₹3.7 CRORE

ডি ভি সদানন্দ গৌড়া সম্পর্কে বিশেষ তথ্য

কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার বিখ্যাত "ভিক্ষগণা" লোকশিল্পে অংশগ্রহণ করেন।
.পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।
খোখো, কাবাডি এবং ব্যাডমিন্টন খেলয়া মহীশূর বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করেন।

ডি ভি সদানন্দ গৌড়া রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : ২০১৪ সালের ২৬ মে সদানন্দ গৌড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নবনির্বাচিত সরকারে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। তাঁকে রেলমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। ২০১৪ সালের ৮ জুলাই প্রথমবার তাঁর বাজেট পেশ করেন সদানন্দ গৌড়া।
  • 2013 : ২০১৩ সালের মে মাসের বিধানসভা নির্বাচনে বড় হারের সম্মুখীন হতে হয় বিজেপিকে, কর্নাটক বিধানসভায় ডিভি সদানন্দ গৌড়েক বিরোধী দলনেতা নির্বাচিত করে বিজেপি।
  • 2012 : ২০১২ সালের জুলাই মাসে জগদীশ শেট্টার সঙ্গে মতবিরোধের কারণে দলের মধ্যে অসন্তোষ দেখা দেয়, এই অবস্থায় সদানন্দ গৌড়াকে পদত্যাগ করতে বলা হয়।
  • 2011 : ২০১১ সালে খনি দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা পদত্যাগ করতে বাধ্য হন। বিজেপির তরফ থেকে ডিভিএস গৌড়াকে মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করা হয় এবং ২০১১ সালের ডিসেম্বরে তিনি কর্ণাটক বিধান পরিষদে নির্বাচিত হন।
  • 2009 : ২০০৯ সালে পঞ্চদশ লোকসভা নির্বাচনে উদিপি চিকমাগালুর কেন্দ্র থেকে তিনি সাংসদ নির্বাচিত হন।
  • 2006 : ২০০৬ সালে তিনি কর্ণাটক রাজ্য বিজেপির সভাপতি নিযুক্ত হন। সভাপতি হিসাবে তিনি সাফল্য এনে দেন দলকে, ২০০৮ সালে দক্ষিণ ভারতের কোনও রাজ্যে প্রথমবার বিধানসভা নির্বাচনে জেতে বিজেপি।
  • 2005 : ২০০৫ সালে ভারত সরকার তাঁকে কফি বোর্ডের ডিরেক্টর নিযুক্ত করে।
  • 2004 : ২০০৪ সালে চতুর্দশ লোকসভা নির্বাচনে তিমি ম্যাঙ্গালোর আসন থেকে কংগ্রেসের বীরাপ্পা মইলিকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। এর পর তিনি লোকসভার বিজ্ঞান এবং প্রযুক্তি ও পরিবেশ এবং বান সম্পর্কিত কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
  • 2003 : ২০০৩ সালে তিনি কর্ণাটক বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সভাপতি হন। পাশাপাশি প্রায় এক বছর বিজেপির জাতীয় সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
  • 2002 : ২০০২ সালে তিনি কর্ণাটক বিধানসভার পাবলিক আন্ডারটেকিং কমিটির সদস্য হন।
  • 2001 : ২০০১-২০০২ সাল পর্যন্ত তিনি কর্ণাটক বিধানরসভার শক্তি, জ্বালানি এবং বিদ্যুৎ কমিটির সদস্য ছিলেন।
  • 1999 : বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেস নেতা এন সুধাকর শেঠ্ঠি কে পরাজিত করে পুত্তুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি কর্ণাটিক বিধানসভার সহ-বিরোধী দলনেতা ছিলেন।
  • 1995 : ১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি কর্ণাটক সরকারের নারী নির্যতন বন্ধে খসড়া বিল প্রস্তুত করার সেলের সদস্য হন।
  • 1994 : তিনি ১৯৯৪ সালে কর্ণাটক বিধানসভার সদস্য নির্বাচিত হন। পরাজিত করেন কংগ্রেসের বিনয় কুমার সোরাকে।
  • 1983 : ১৯৮৮ সাল পর্যন্ত তিনি কর্ণাটকে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেন।
  • 1976 : তিনি জনসংঘে যোগ দেন এবং বিভিন্ন প্রচারাভিযানে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন। তিনি দলের সুলিয়া বিধানসভা বিভাগের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিজেপির সদস্য হন। খুব শীঘ্রই তিনি দক্ষিণ কন্নড় বিজেপি যুব মোর্চার সভাপতি হয়ে ওঠেন এবং তারপরে দক্ষিণ কন্নড় বিজেপির সহ-সভাপতি হন।

আগের ইতিহাস

  • 1976: ১৯৭৬ সালে সুলিয়া এবং পুত্তুর দুই জায়গাতেই আইনের প্র্যাকটিস শুরু করেন তিনি। অল্প সময়ের জন্য উত্তর কন্নড় জেলায় তিনি পাবলিক প্রসিকিউটর হিসাবে কাজ করেন কিন্তু রাজনৈতিক কর্মজীবনে মনোনিবেশ করতে এই দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
  • 1953: কেরল সীমান্তের সন্নিকটে এক গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
  • Early 70's: পুত্তুরের সেন্ট ফিলোমেনা কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন তিনি, এরপর উদুপি বৈকুন্ঠ বালিগা কলেজ অফ ল থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। এই সময় ছাত্র রাজনীতিতে তিনি সক্রিয় ভাবে অংশ নেন এবং ল কলেজের স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি এবিভিপি-র জেলা সাধারণ সম্পাদক হন।

ডি ভি সদানন্দ গৌড়া এর সাফল্য

এসসিডিসিসি ব্যাঙ্ক, ম্যাঙ্গালোরের ভাইস-প্রেসিডেন্ট
ডিরেক্টর, এসকেএসিএম সোসাইটি, ম্যাঙ্গালোর
ডিরেক্টর, ক্যাম্পকো, ম্যাঙ্গালোর (১৯৯১-৯৪)
প্রেসিডেন্ট, ম্যান্ডেকোলু এস.সি.সোসাইটি, ম্যান্ডেকোলু, সুলিয়া
সদস্য, স্টেট পিএলডি ব্যাঙ্ক স্টাফ সিলেকশন কমিটি (১৯৮৯-৯০)
তিনি ভারতীয় মজদুর সংঘের জেনারেল সেক্রেটারি হিসাবে শ্রম আন্দোলনে অংশ নেন এবং সুলিয়া তালুক অটো রিকশা চালক ও মালিক ইউনিয়নের সভাপতি হিসাবেও কাজ করেন।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+