একজন ভারতীয় রাজনীতিবিদ চিরাগ পাসোয়ান। তিনি লোক জনশক্তি দলের সদস্য। রাজনৈতিক পরিবার থেকেই উঠে এসেছেন চিরাগ, তাঁর বাবা সংসদ সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী রামিবলাস পাসোয়ান।বর্তমানে চিরাগ জামুইয়ের এলজেপি সাংসদ। ২০১৪ সালে তিনি ১৬তম লোকসভার সদস্য নির্বাচিত হন। রাজনীতিতে আসার আগে তিনি বলিউডে ডেবিউ করেন, যদিও সেখানে তেমন ভাবে সফল হতে পারেননি। বিহারের খাগারিয়াতে ১৯৮২ সালের ৩১ অক্টোবর জন্ম চিরাগ পাসোয়ানের। দিল্লিতে ভারত সরকারের স্বয়ংশাসিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ২০০৩ সালে স্কুলের শিক্ষা শেষ করেন ।কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন চিরাগ। ২০০৫ সালে ঝাঁসির বুন্দেলখন্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিটেকের (কম্পিউটার সায়েন্স) তৃতীয় সেমিস্টার শেষ করেন চিরাগ।
| পুরো নাম | চিরাগ কুমার পাসোয়ান |
| জন্ম-তারিখ | 31 Oct 1982 (বয়স 43) |
| জন্মস্থান | খাগারিয়া, বিহার |
| রাজনৈতিক দলের নাম | Lok Jan Shakti Party |
| শিক্ষা | 12th Pass |
| পেশা | রাজনীতিবিদ |
| পিতৃ পরিচয় | শ্রী রামবিলাস পাসোয়ান |
| মাতৃ পরিচয় | শ্রীমতী রিনা পাসোয়ান |
| জীবনসঙ্গীর নাম | প্রযোজ্য নয় |
| জীবনসঙ্গীর পেশা | প্রযোজ্য নয় |
| ধর্ম | হিন্দু |
| ওয়েবসাইট | NA |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.