Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্যাপ্টেন অমরিন্দর সিং

ক্যাপ্টেন অমরিন্দর সিং
ক্যাপ্টেন অমরিন্দর সিং বর্তমানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী (২৬তম)। এর আগেও তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাতিয়ালা থেকে পঞ্জাব বিধানসভার সদস্য, পাশাপাশি পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। ১৯৮০ সালে তিনি প্রথমবার লোকসভায় নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি ১৯৬৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি ভারতীয় সোনবাহিনীর হয়ে কাজ করেছেন। সিং-এর বাবা ছিলেন মহারাজা যাববেন্দ্র সিং এবং মা পাতিয়ালার মহারানি মহিন্দর কৌর, যিনি সিন্ধু বরাড় গোত্রের ফুলকিয়ান রাজবংশের বংশদ্ভুত ছিলেন। তিনি স্কুলের পাঠ নেন ওয়েলহাম বয়েজ স্কুল এবং সানওয়ারের লরেন্স স্কুল ও দেরাদুনের দুন স্কুল থেকে। তাঁর স্ত্রী প্রণীত কৌরও সাংসদ ছিলেন এবং ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রের পররাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। রাজনীতিতে যোগ দেওয়ার আগে, তিনি ভারতীয় সেনাবাহিনীর অংশ ছিলেন। জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক হওয়ার পর ১৯৬৩ সালে তিনি সেনা বাহিনীতে যোগ দেন, তবে ১৯৬৫ সালের প্রথম দিকেই পদত্যাগ করেন। তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ভেস্তে গেলে তিনি ফের ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি শিখ রেজিমেন্টের হয়ে যুদ্ধ করেন।. .
By Shalini | Saturday, September 18, 2021, 06:25:32 PM [IST]

ক্যাপ্টেন অমরিন্দর সিং জীবনি

ক্যাপ্টেন অমরিন্দর সিং বর্তমানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী (২৬তম)। এর আগেও তিনি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি পাতিয়ালা থেকে পঞ্জাব বিধানসভার সদস্য, পাশাপাশি পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। ১৯৮০ সালে তিনি প্রথমবার লোকসভায় নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি ১৯৬৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি ভারতীয় সোনবাহিনীর হয়ে কাজ করেছেন। সিং-এর বাবা ছিলেন মহারাজা যাববেন্দ্র সিং এবং মা পাতিয়ালার মহারানি মহিন্দর কৌর, যিনি সিন্ধু বরাড় গোত্রের ফুলকিয়ান রাজবংশের বংশদ্ভুত ছিলেন। তিনি স্কুলের পাঠ নেন ওয়েলহাম বয়েজ স্কুল এবং সানওয়ারের লরেন্স স্কুল ও দেরাদুনের দুন স্কুল থেকে। তাঁর স্ত্রী প্রণীত কৌরও সাংসদ ছিলেন এবং ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কেন্দ্রের পররাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। রাজনীতিতে যোগ দেওয়ার আগে, তিনি ভারতীয় সেনাবাহিনীর অংশ ছিলেন। জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক হওয়ার পর ১৯৬৩ সালে তিনি সেনা বাহিনীতে যোগ দেন, তবে ১৯৬৫ সালের প্রথম দিকেই পদত্যাগ করেন। তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ভেস্তে গেলে তিনি ফের ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি শিখ রেজিমেন্টের হয়ে যুদ্ধ করেন।

আরও পড়ুন

ক্যাপ্টেন অমরিন্দর সিং ব্যক্তিগত জীবন

পুরো নাম ক্যাপ্টেন অমরিন্দর সিং
জন্ম-তারিখ 11 Mar 1942 (বয়স 84)
জন্মস্থান পাতিয়ালা
রাজনৈতিক দলের নাম Bharatiya Janta Party
শিক্ষা Graduate
পেশা রাজনীতিবিদ
পিতৃ পরিচয় যাদবেন্দ্র সিং
মাতৃ পরিচয় মহিন্দর কৌর
জীবনসঙ্গীর নাম প্রণীত কৌর
সন্তান 1 পুত্র 1 কন্যা
ধর্ম শিখ
ওয়েবসাইট http://captainamarindersingh.com/

ক্যাপ্টেন অমরিন্দর সিং মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹59.47 CRORE
সম্পদ
₹68.73 CRORE
দায়বদ্ধতা
₹9.27 CRORE

ক্যাপ্টেন অমরিন্দর সিং সম্পর্কে বিশেষ তথ্য

ক্যাপ্টেন অমরিন্দর সিং একজন প্রখ্যাত লেখক এবং তিনি বেশকিছু বইও লিখেছেন। তিনি যুদ্ধ এবং শিখ ইতিহাসের উপর বই লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য রিজ টু ফার. লেটস উই ফরগেট, দ্য লাস্ট সানসেট: রাইজ অ্যান্ড ফল অফ লাহোর দরবার অ্যান্ড দ্য শিখ ইন ব্রিটেন: ১৫০ ইয়ার্স অফ ফটোগ্রাফস।তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে অন্যতম অনার অ্যান্ড ফি়ডেলিটি: ইন্ডিয়া'স মিলিটারি কনট্রিবিউশন টু দ্য গ্রেট ওয়ার ১৯১৪ টু ১৯১৮ প্রকাশ পায় ২০১৪ সালের ৬ ডিসেম্বর চন্ডীগড়ে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের স্মৃতি নিয়ে লেখা তাঁর বই দ্য মনসুন ওয়ার: ইয়ং অফিসার্স রেমিনিস-১৯৬৫ ইন্ডিয়া-পাকিস্তান ওয়ার। খেলাধুলার প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে, তাঁপ পছন্দের ক্রীড়াগুলির মধ্যে উল্লেখযোগ্য পোলো, রাইডিং, ক্রিকেট, স্কোয়াশ এবং ব্যাডমিন্টন।

ক্যাপ্টেন অমরিন্দর সিং রাজনৈতিক টাইমলাইন

  • 2021: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কংগ্রেস নেতা অমরিন্দর সিং।
  • 2017 : কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বিধানসভা নির্বাচনে জেতে, এবং ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী হন। তিনি পঞ্জাবের ২৬তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন।
  • 2016 : তিনি ২০১৬ সালের ২৩ নভেম্বর লোকসভা থেকে পদত্যাগ করেন এবং পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য় নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন।
  • 2015 : পঞ্জাব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।
  • 2014 : তিনি পাঁচবার পঞ্জাব বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন, এর মধ্যে পাতিয়ালা (নগর) থেকে তিনবার, সামানা এবং তালওয়ান্ডি থেকে একবার করে বিধায়ক নির্বাচতি হন। তিনি প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন এবং পয়লা সেপ্টেম্বর, ২০১৪- ২৩ নভেম্বর, ২০১৬ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন।
  • 2010 : পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি (২০১০ থেকে ২০১৩)
  • 2008 : তিনি পঞ্জাব কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন।
  • 2002 : ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ২০০৭ সালের পয়লা মার্চ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
  • 1999 : পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত হন। ২০০২ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
  • 1998 : পঞ্জাব বিধানসভা নির্বাচেন অমরিন্দর সিং পাতিয়ালা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু প্রেম সিং চান্দুমাজরার কাছে পরাজিত হন। পরবর্তীতে তিনি শিরোমণি অকালি দল (পন্থিক)-কে কংগ্রেসের সঙ্গে যুক্ত করে দেন ও পুরনো বন্ধুদের কাছে ফিরে যান।
  • 1992 : তিনি অকালি দল থেকে পদত্যাগ করেন এবং বিক্ষুব্ধ গোষ্ঠী হিসাবে শিরোমণি অকালি দল (পন্থিক) গড়ে তোলেন, পরবর্তীতে যা কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যায়।
  • 1985 : অমরিন্দর সিং তালওয়ান্ডি সাবো আসন থেকে পঞ্জাব বিধানসভায় নির্বাচিত হন। পরাজিত করেন কংগ্রেসের অবতার সিং-কে। পরবর্তীতে তিনি রাজ্য সরকারের কৃষি, বন, উন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী হন।
  • 1984 : অপারেশন ব্লু স্টারের সময় সেনার কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি সংসদ ও কংগ্রেস থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি শিরোমণি অকালি দলে যোগ দেন।
  • 1980 : ক্যাপ্টেন অমরিন্দর সিং-কে কংগ্রেসে নিয়ে আসেন রাজীব গান্ধী এবং নিজের প্রথম লোকসভা নির্বাচনেই তিনি জয়ী হন। রাজীব এবং অমরিন্দর স্কুলের সহপাঠী তথা বন্ধু ছিলেন।

আগের ইতিহাস

  • 1965: তিনি ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন।
  • 1963: জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হওয়ার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।

ক্যাপ্টেন অমরিন্দর সিং এর সাফল্য

২০১৩ সাল থেকে ক্যাপ্টেন অমরিন্দর সিং জাট মহাসভার সভাপতি। পাশাপাশি তিনি ব্রিটিশ যুক্তরাজ্যের মেরিলবোন ক্রিকেট ক্লাবের সদস্য, লন্ডনের নৌ ও মিলিটারি ক্লাবের সদস্য, দিল্লির গল্ফ ক্লাবের সদস্য, পাতিয়ালার জিমখানা ক্লাবের সদস্য এবং পাতিয়ালার অফিসার্স ইনস্টিটিউটেরও সদস্য।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+