বাবুল সুপ্রিয় বড়াল

বাবুল সুপ্রিয় বড়াল
পশ্চিমবঙ্গের ছোট্ট শহর উত্তরপাড়ায় জন্ম বাবুল সুপ্রিয়র। ডন বস্কো লিলুয়া থেকে স্কুলের পাঠ নেওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। সঙ্গীত অনুরাগী পরিবারে জন্ম হওয়ার কারণে গান-বাজনার প্রতি তাঁর বরাবরই আগ্রহ ছিল, তবে গান গাওয়াকে পূর্ণ-সময়ের পেশা হিসাবে গ্রহণ করার আগে অল্প সময়ের জন্য স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্কে কাজও করেন বাবুল। দেড় দশক বলিউডে সাফল্যের সঙ্গে কাটানোর পর ২০১৪ সালে তাঁর বিজেপি প্রার্থী হিসাবে রাজনীতিতে আগমন। নিজের প্রথম নির্বাচনেই ২০১৪ লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে পরাজিত করেন দোলা সেনকে। তিনি কেন্দ্রের নগর উন্নয়ন মন্ত্রক এবং গৃহ ও নগর দারিদ্র মোচন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন। পরবর্তী সময়ে কেন্দ্রের ভারী শিল্প এবং গণ উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলান। পরে ২০২১ সালের ৭ জুলাই তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।. .
By Moumi Majumdar | Saturday, October 7, 2023, 02:58:16 PM [IST]

বাবুল সুপ্রিয় বড়াল জীবনি

পশ্চিমবঙ্গের ছোট্ট শহর উত্তরপাড়ায় জন্ম বাবুল সুপ্রিয়র। ডন বস্কো লিলুয়া থেকে স্কুলের পাঠ নেওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। সঙ্গীত অনুরাগী পরিবারে জন্ম হওয়ার কারণে গান-বাজনার প্রতি তাঁর বরাবরই আগ্রহ ছিল, তবে গান গাওয়াকে পূর্ণ-সময়ের পেশা হিসাবে গ্রহণ করার আগে অল্প সময়ের জন্য স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্কে কাজও করেন বাবুল। দেড় দশক বলিউডে সাফল্যের সঙ্গে কাটানোর পর ২০১৪ সালে তাঁর বিজেপি প্রার্থী হিসাবে রাজনীতিতে আগমন। নিজের প্রথম নির্বাচনেই ২০১৪ লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে পরাজিত করেন দোলা সেনকে। তিনি কেন্দ্রের নগর উন্নয়ন মন্ত্রক এবং গৃহ ও নগর দারিদ্র মোচন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হন। পরবর্তী সময়ে কেন্দ্রের ভারী শিল্প এবং গণ উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলান। পরে ২০২১ সালের ৭ জুলাই তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

আরও পড়ুন

বাবুল সুপ্রিয় বড়াল ব্যক্তিগত জীবন

পুরো নাম বাবুল সুপ্রিয় বড়াল
জন্ম-তারিখ 15 Dec 1970 (বয়স 55)
জন্মস্থান Uttarpara, West Bengal
রাজনৈতিক দলের নাম All India Trinamool Congress
শিক্ষা Graduate
পেশা শিল্পী (গায়ক), চলচ্চিত্র অভিনেতা, সুরকার
পিতৃ পরিচয় শ্রী সুনীলচন্দ্র বড়াল
মাতৃ পরিচয় শ্রীমতী সুমিত্রা বড়াল
জীবনসঙ্গীর নাম রচনা শর্মা
জীবনসঙ্গীর পেশা বিমান সেবিকা
সন্তান 2 কন্যা
ধর্ম হিন্দু

বাবুল সুপ্রিয় বড়াল মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹6.75 CRORE
সম্পদ
₹8.05 CRORE
দায়বদ্ধতা
₹1.3 CRORE

বাবুল সুপ্রিয় বড়াল সম্পর্কে বিশেষ তথ্য

বিনোদন জগতে পা রাখার আগে সুপ্রিয় বড়াল থেকে নাম পরিবর্তন করে তিনি বাবুল সুপ্রিয় হন। ১৯৯২ সালে মুম্বইতে পা রাখার পর , তাঁকে প্রথম সুযোগ দেন কল্যাণজী, পরবর্তী সময়ে তিনি আশা ভোঁসলে এবং অমিতাভ বচ্চনের মত তারকাদের সঙ্গে আমেরিকা এবং কানাডা সহ বিভিন্ন দেশে লাইভ শো করেন।

বাবুল সুপ্রিয় বড়াল রাজনৈতিক টাইমলাইন

  • 2022: তৃণমূলের টিকিটে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বাবুল ২০ হাজারের বেশি ভোটে জয়লাভ করেন।
  • 2021 : ১৮ সেপ্টেম্বর ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করেন।
  • 2021 : ২০২১ সালের ৭ জুলাই তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। পরে বিজেপি ছাড়ারও ঘোষণা করেন। একইসঙ্গে তিনি জানান যে রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান।
  • 2021 : বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে টালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত হন। তবে তারপরও তিনি সাংসদ ছিলেন।
  • 12 July 2016 : কেন্দ্রের ভারী শিল্প এবং গণ উদ্যোগ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।
  • 9 Nov. 2014 - 12 July 2016 : কেন্দ্রের নগর উন্নয়ন মন্ত্রক এবং গৃহ ও নগর দারিদ্র মোচন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী
  • 1 Sep. 2014 - 9 Nov. 2014 : পরিবহণ, পর্যটন এবং সংস্কৃতি বিষয়ক কমিটির সদস্য

আগের ইতিহাস

  • 2000: কহো না প্যার হ্যায় গান গেয়ে বলিউডে নিজের জায়গা পাকা করেন ।
  • 1992: প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজের কেরিয়ার তৈরি করতে মুম্বই পাড়ি দেন।
  • 1991: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) -এ স্নাতক হন।
  • 1985: স্কুলে থাকাকালীন সবচেয়ে সমৃদ্ধ প্রতিভার স্বীকৃতি পান।
  • 1983: 'সারা ভারত ডন বস্কো সঙ্গতী চ্যাম্পিয়ন' হন।

বাবুল সুপ্রিয় বড়াল এর সাফল্য

২০১৪ সালে লোকসভা ভোটে জয়ী হওয়ার পর, তিনিই ছিলেন এনডিএ সরকারের নবীনতম মন্ত্রী, তিনি কেন্দ্রের নগর উন্নয়ন মন্ত্রক এবং গৃহায়ন ও নগর দারিদ্র বিমোচন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। আটলান্টার স্টেট কাউন্সিল তাঁকে সাম্মানিক নাগরিকত্ব প্রদান করেছে। সঙ্গীত জীবনে একাধিক পুরস্কার জিতেছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য জি গোল্ড অ্যাওয়ার্ড।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+