অটল বিহারী বাজপেয়ীই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত না হয়েও পুরো মেয়াদকাল দায়িত্ব পালন করেছেন। কার্গিল যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময় তিনি হয়ে উঠেছিলেন দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, যার ফলস্বরূপ ১৯৯৯ সালে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাজপেয়ী।এর আগে ১৯৯৬ এবং ১৯৯৮ সালে স্বল্প সময়ের জন্য দুবার দেশের নেতৃত্বের আসনে বসেছিলেন তিনি। বাজপেয়ীর জন্ম ১৯২৪ সালে গোয়ালিয়রে; জীবনের তরুণ বয়সে তিনি মার্কসবাদী ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে সেই নীতি থেকে সরে যান এবং আরএসএসে যোগ দেন, আরএসএস হল হিন্দু জাতীয়তাবাদের মূলকেন্দ্র, রাজনীতিবিদ হিসাবে তাঁর সময়কালে এই মতবাদকেই সমর্থন করতেন বাজপেয়ী। তিনি ভারত ছাড়ো আন্দলনে অংশ নিয়েছিলেন এবং ১৯৫১ সালে প্রতিষ্ঠা করেন জনসংঘ পার্টি। জরুরী অবস্থার সময় জেল খেটেছেন বাজপেয়ী এবং পরবর্তী সময়ে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে জোট বাঁধে তাঁর দল এবং ১৯৭৯ সালের নির্বাচনে জয়লাভ করলে, তাঁকে দেশের পররাষ্ট্রমন্ত্রী করা হয়। তবে খুব কম সময়ের জন্যই তিনি বিদেশমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, কারণ জোটের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই সরকারের পতন ঘটে।
তিনি এমন একজন মানুষ ছিলেন,যিনি সবসময় নিজের বিশ্বাসের প্রতি দৃঢ় ছিলেন, সেই কারণে অনেক সময়ই আরএসএসের মতাদর্শের সঙ্গে তাঁর প্রচার করা নীতিগুলির বিভেদ দেখা দিয়েছিল। তিনি পাকিস্তানের সঙ্গে দেশের সম্পর্ক ভাল করার চেষ্টা করেছিলেন, যাতে প্রায়শই বাধা দানে উদ্যত হত তাঁর নিজের দলের সদস্যরাই।তিনি শান্তির প্রচেষ্টা চালাতেন, সেই কারণে গুজরাট দাঙ্গায় মোদীর নাম জড়ানোয় বিরক্ত হয়েছিলেন বাজপেয়ী, এবং মোদীকে রাজধর্ম পালনের নির্দেশ দিয়েছিলেন। তিনি একাধারে লেখকও ছিলেন, বহু কবিতা লিখেছেন। তাঁর লেখা কবিতা নিয়ে বই প্রকাশ পেয়েছিল, এছাড়া আরএসএসের পত্রিকার জন্যও লিখতেন তিনি। ২০১৮ সালে ৯৩ বছর বয়সে প্রয়াত হন অটবল বিহারী বাজপেয়ী।
| পুরো নাম | অটল বিহারী বাজপেয়ী |
| জন্ম-তারিখ | 25 Dec 1924 |
| প্রয়াণের দিন | 16 Aug 2018 (বয়স 93) |
| জন্মস্থান | গোয়ালিয়র (মধ্যপ্রদেশ) |
| রাজনৈতিক দলের নাম | Bharatiya Janata Party |
| শিক্ষা | |
| পেশা | সাংবাদিক এবং সমাজকর্মী |
| পিতৃ পরিচয় | শ্রী কৃষ্ণ বিহারী বাজপেয়ী |
| মাতৃ পরিচয় | কৃষ্ণা দেবী |
| জীবনসঙ্গীর নাম | NA |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.