Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অশোক গেহলট

অশোক গেহলট
অশোক গেহলট তিনবার রাজস্থানের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, প্রথমবার ১৯৯৮ থেকে ২০০৩, দ্বিতীয়বার ২০০৮ থেকে ২০১৩। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি ফের রাজস্থানের মুখ্যমন্ত্রী হন। তিনি বহুবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিজ্ঞান এবং আইনে স্নাতক হন এবং অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।. .
By Administrator | Saturday, March 30, 2019, 10:04:15 AM [IST]

অশোক গেহলট জীবনি

অশোক গেহলট তিনবার রাজস্থানের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন, প্রথমবার ১৯৯৮ থেকে ২০০৩, দ্বিতীয়বার ২০০৮ থেকে ২০১৩। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি ফের রাজস্থানের মুখ্যমন্ত্রী হন। তিনি বহুবার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিজ্ঞান এবং আইনে স্নাতক হন এবং অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অশোক গেহলট ব্যক্তিগত জীবন

পুরো নাম অশোক গেহলট
জন্ম-তারিখ 03 May 1951 (বয়স 74)
জন্মস্থান মহামন্দির, যোধপুর, রাজস্থান
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা Post Graduate
পেশা বর্তমানে রাজস্থান বিধানসভার সদস্য এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী
পিতৃ পরিচয় বাবু লক্ষ্মণ সিং গেহলট
মাতৃ পরিচয় -
জীবনসঙ্গীর নাম সুনিতা গেহলট
জীবনসঙ্গীর পেশা গৃহবধূ
সন্তান 1 পুত্র 1 কন্যা
ধর্ম হিন্দু
ওয়েবসাইট ashokgehlot.in

অশোক গেহলট মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹11.69 CRORE
সম্পদ
₹11.69 CRORE
দায়বদ্ধতা
N/A

অশোক গেহলট সম্পর্কে বিশেষ তথ্য

১৯৭১ সালে, পূর্ববঙ্গের উদ্বাস্তু সংকটের সময় অশোক গেহলট শরণার্থী শিবিরের দেখভালের কাজে নিযুক্ত ছিলেন। সেই সময় ইন্দিরা গান্ধী শরণার্থী শিবির সফরকালে প্রথমবার গেহলটকে দেখেন এবং তাঁর সাংগঠনিক দক্ষতার পরিচয় পান। ইন্দিরা গেহলটকে রাজস্থানের এনএসইউআই-এর ( ভারতের জাতীয় ছাত্র ইউনিয়ন) প্রথম রাজ্য সভাপতি নিযুক্ত করেন।

অশোক গেহলট রাজনৈতিক টাইমলাইন

  • 2017 : সারা ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত।
  • 2008 - 2013 : গেহলট ফের সর্দারপুরা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান এবং বিধানসভা নির্বাচনে জেতেন। তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রীও হন। ২০১৩ সালের ১৩ ডিসেম্বর তাঁর সরকারের ৫ বছর মেয়াদ পূর্ণ হয়।
  • 2004 - 2008 : সারা ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক।
  • 2003 : গেহলট রাজস্থানের বিধানসভা নির্বাচনে জেতেন। কিন্তু বিজেপির বসুন্ধরা রাজে সরকারের আমলে তাঁকে বিরোধী দলনেতার আসনে বসতে হয়।
  • 1998 - 2003 : ১৯৯৮ সালের পয়লা ডিসেম্বর রাজস্থানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন গেহলট। সর্দারপুরা কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে রাজস্থান বিধানসভার অংশ হন।২০০৩ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
  • 1998 : দ্বাদশ লোকসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হন। পুনরায় পরাজিত করেন বিজেপির যশবন্ত সিং বিষ্ণোইকে। তবে ডিসেম্বর মাসে লোকসভা থোকে পদত্যাগ করেন।
  • 1997 - 1999 : রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি।
  • 1996 - 1998 : পরারষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য (লোকসভা)।
  • 1996 - 1998 : লোকসভা নির্বাচনে যোধপুর কেন্দ্র থেকে বিজেপির যশবন্ত সিং-কে ২,৪২,১৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন অশোক গেহলট।
  • 1994 - 1997 : তিনি ফের রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত হন।
  • 1991 - 1998 : রেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য ( দশম ও একাদশ লোকসভা)
  • 1991 - 1996 : যোগাযোগ ক্ষেত্রে পরামর্শদাতা কমিটির সদস্য ( লোকসভা)।
  • 1991 - 1993 : কেন্দ্রের বস্ত্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ( স্বাধীন দায়িত্বে)।
  • 1991 - 1996 : দশম লোকসভা নির্বাচনে যোধপুর কেন্দ্র থেকে জয়ী। পরাজিত করেন বিজেপির রাম নারায়ণ বিষ্ণোইকে।
  • 1989 - 1989 : রাজস্থান সরকারের গৃহ ও পিএইচইডি দফতরের মন্ত্রী।
  • 1985 - 1989 : রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি।
  • 1984 - 1989 : গেহলট অষ্টম লোকসভা নির্বাচনে যোধপুর কেন্দ্র থেকে নির্বাচিত হন। পরাজিত করেন বিজেপির বলবীর সিং-কে।
  • 1984 - 1985 : কেন্দ্রের পর্যটন এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী।
  • 1984 - 1984 : কেন্দ্রের ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী।
  • 1983 - 1984 : কেন্দ্রের পর্যটন এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী।
  • 1982 - 1983 : কেন্দ্রের পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী।
  • 1982 : রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন গেহলট।
  • 1980 - 1982 : লোকসভার পাব্লিক অ্যাকাউন্ট কমিটির সদস্য।
  • 1980 - 1984 : যোধপুর কেন্দ্র থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হন। পরাজিত করেন জেএনপির বলবীর সিং কচওয়াকে।
  • 1979 - 1982 : যোধপুরের সিটি ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির সভাপতি।
  • 1974 - 1979 : অশোক গেহলট এনএসইউআই-তে যোগ দেন এবং শীঘ্রই রাজস্থান উইং-এর সভাপতি হন।

আগের ইতিহাস

  • 1971: অশোক গেহলট ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যের শরণার্থী শিবিরের ( পূর্ববঙ্গের উদ্বাস্তু সংকট) দেখভাল করতেন।

অশোক গেহলট এর সাফল্য

অশোক গেহলট ভারত সেবা সংস্থানের প্রতিষ্ঠাতা, যার উদ্দেশ্য অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা এবং রাজীব গান্ধী মেমোরিয়াল বুক ব্যাঙ্কের মাধ্যমে বিনামূল্যে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের কাছে বই পৌঁছে দেওয়া।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+