Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অলকা লাম্বা

অলকা লাম্বা
অলকা লাম্বা ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ছাত্র নেত্রী হিসাবে রাজনীতির ময়দানে পা রাখেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০২ সালে অলকা সারা ভারত মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হন। ২০০৬ সালে যোগ দেন জাতীয় কংগ্রেসে। তিনি দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। ২০১৩ সালের ডিসেম্বরে অলকা লাম্বা কংগ্রেস ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দেন। ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে তিনি চাঁদনী চৌক কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।. .
By Ajay M V | Saturday, August 31, 2019, 11:51:05 PM [IST]

অলকা লাম্বা জীবনি

অলকা লাম্বা ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ছাত্র নেত্রী হিসাবে রাজনীতির ময়দানে পা রাখেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০২ সালে অলকা সারা ভারত মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হন। ২০০৬ সালে যোগ দেন জাতীয় কংগ্রেসে। তিনি দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। ২০১৩ সালের ডিসেম্বরে অলকা লাম্বা কংগ্রেস ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দেন। ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে তিনি চাঁদনী চৌক কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।

আরও পড়ুন

অলকা লাম্বা ব্যক্তিগত জীবন

পুরো নাম অলকা লাম্বা
জন্ম-তারিখ 21 Sep 1975 (বয়স 50)
জন্মস্থান নতুন দিল্লি
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা Post Graduate
পেশা ভারতীয় রাজনীতিবিদ
পিতৃ পরিচয় অমরনাথ লাম্বা
মাতৃ পরিচয় রাজকুমারী লাম্বা
জীবনসঙ্গীর নাম লোকেশ কাপুর (বিবাহবিচ্ছেদ)
সন্তান 1 পুত্র

অলকা লাম্বা মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹1.4 CRORE
সম্পদ
₹1.4 CRORE
দায়বদ্ধতা
N/A

অলকা লাম্বা সম্পর্কে বিশেষ তথ্য

সমানাধিকার এবং মানবাধিকারের বিষয়ে একজন্য সক্রিয় কর্মী অলকা লাম্বা। বিশ্বজুড়ে এই নিয়ে প্রচার চালিয়েছেন তিনি। 'গো ইন্ডিয়া ফাউন্ডেশন' নামে এনজিএ চালান লাম্বা। ২০১০ সালে তিনি ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করেন যাতে ৬৫,০০০ মানুষ রক্তদান করেন। এই ক্যাম্পেইন কে সমর্থন করেছিলেন সলমন খান, রীতেশ দেশমুখ এবং দিয়া মির্জার মত বলিউডের তারকারা।

অলকা লাম্বা রাজনৈতিক টাইমলাইন

  • 2015 : দিল্লির চাঁদনী চৌক আসন থেকে বিধায়ক নির্বাচিত হন।
  • 2013 : তিনি জাতীয় কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দেন।
  • 2007 : সারা ভারত কংগ্রেস কমিটির সম্পাদক নিযুক্ত হন।
  • 2006 : অলকা সারা ভারত কংগ্রেস কমিটির সদস্য হন এবং দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন।
  • 2003 : তিনি দিল্লি বিধানসভা নির্বাচনে মোতি নগর কেন্দ্র থেকে বরিষ্ঠ বিজেপি নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মদন লাল খুরানার বিপরীতে ভোটে লড়েন।
  • 2002 : তিনি সারা ভারত মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হন।
  • 1996 : তিনি এনএসইউআই-এর অল ইন্ডিয়া গার্ল কনভেনার হিসাবে কাজ করেন এবং ১৯৯৭ সালে অল ইন্ডিয়া এনএসইউআই-এর সভাপতি নিযুক্ত হন।
  • 1995 : দিল্লি ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের (ডিইউএসইউ)নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সফলভাবে জয়ী হন।
  • 1994 : ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার (এনএসইউআই) ছাত্র নেত্রী হিসেবে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেন অলকা লাম্বা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদেও জয়লাভ করেন।

অলকা লাম্বা এর সাফল্য

১৯৯৫-১৯৯৬ সালে অলকা দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র নেত্রীর সম্মান পান। ২০০৮-২০০৯ সালে মহিলাদের উন্নতিতে কাজ করার জন্য তাঁকে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠা পুরস্কারে সম্মানিত করা হয়। অলকা ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, ভেনেজুয়েলায় গিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলিতে মহিলাদের ক্ষমতায়ন, মানবাধিকার এবং স্থায়ী উন্নয়ন বিষয়ে বক্তব্য রেখেছিলেন।অলকা লাম্বা ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন রিলে অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ছিলেন।২০১৮ সালে তাঁকে 'এমএলএ অফ দ্য ইয়ার' প্রদান করে সম্মানিত করে দৈনিক প্রয়ুক্তি।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+