Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আলাগিরি এম কে

আলাগিরি এম কে
মুথুবেল করুণানিধি আলাগিরি এম. কে.
By Shalini | Sunday, January 31, 2021, 01:20:59 PM [IST]

আলাগিরি এম কে জীবনি

মুথুবেল করুণানিধি আলাগিরি এম.কে.আলাগিরি হিসাবেই পরিচিত। তিনি ভারতের তামিলনাড়ুর একজন রাজনীতিবিদ। ২০০৯ সালের ১৩ জুন থেকে ২০১৩ সালের ২০ মার্চ পর্যন্ত তিনি কেন্দ্রের রাসায়নিক ও সার মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.করুণানিধির দ্বিতীয় পুত্র। আলাগিরির মা করুণনিধির দ্বিতীয় স্ত্রী দয়ালু আম্মাল, করুণনিধি ছিলেন দ্রাবিড় মুনেত্রা কাজাগম দলের প্রধান (২০১৪ সাল পর্যন্ত)। তাঁর বাবার ছত্রছায়ায় খুব অল্প বয়েসেই রাজনীতির আঙ্গিনায় পা রাখেন আলাগিরি। তবে নিজের রাজনৈতিক কর্মজীবনে একাধিকবার কঠিন পরিস্থিতি ও বিতর্কের মুখোমুখি হয়েছেন তিনি।

আরও পড়ুন

আলাগিরি এম কে ব্যক্তিগত জীবন

পুরো নাম আলাগিরি এম কে
জন্ম-তারিখ 30 Jan 1951 (বয়স 75)
জন্মস্থান চেন্নাই
রাজনৈতিক দলের নাম Dravida Munetra Kazhagam
শিক্ষা Graduate
পেশা রাজনীতিবিদ / সমাজকর্মী
পিতৃ পরিচয় এম. করুণানিধি
মাতৃ পরিচয় দয়ালু আম্মাল
জীবনসঙ্গীর নাম কান্থি আলাগিরি
জীবনসঙ্গীর পেশা গৃহবধূ / সমাজকর্মী
সন্তান 1 পুত্র 2 কন্যা
ওয়েবসাইট http://www.mkalagiri.com/

আলাগিরি এম কে মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹19.4 CRORE
সম্পদ
₹19.4 CRORE
দায়বদ্ধতা
N/A

আলাগিরি এম কে সম্পর্কে বিশেষ তথ্য

তামিল লেখক আজহাগিরিস্বামীর নাম অনুসারে আলাগিরির নামকরণ হয়, তাঁর বাবা এই লেখকের দ্বারা অনুপ্রাণিত ছিলেন এবং তাঁকে আদর্শ মনে করতেন। খুব অল্প বয়সেই বাবার ছত্রছায়ায় রাজনীতির ময়দানে আগমন হয় আলাগিরির।
আলাগরিরি ক্রিকেট ভালবাসেন এবং সময় পেলেই ক্রিকেট দেখতে পছন্দ করেন।
গাড়ির প্রতি ঝোঁক রয়েছে আলাগিরির। তাঁর ব্যক্তিগত সংগ্রহে হন্ডা সিটি, ল্যান্ড রোভার, টয়োটা ইনোভা এবং বিএমডব্লিউ গাড়ি রয়েছে।
বিভিন্ন বিতর্কে আলাগিরির নাম একাধিকবার জড়িয়েছে, যারমধ্যে রয়েছে ২০০৩ সালের ২০ মে প্রাক্তন ডিএমকে মন্ত্রী টি. কিরুতিনানের হত্যাকাণ্ড, তামিলনাড়ুর তিরুমঙ্গলম উপনির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ, দিনাকরণ সংবাদপত্রের মাদুরাইয়ের দফতরে হামলা এবং দয়া সাইবার টেক পার্ক জমি দখলের মামলা।

আলাগিরি এম কে রাজনৈতিক টাইমলাইন

  • 2014 : ২০১৪ সালের জানুয়ারি মাসে তাঁকে ডিএমকে দলের সচিব পদ থেকে সরানো হয়, পাশাপাশি দলের সদস্য পদ থেকেও অপসারিত করা হয়।
  • 2009 : ২০০৯ সালের সাধারণ নির্বাচনে মাদুরাই থেকে সাংসদ নির্বাচিত হন আলাগিরি। ওই একই বছরে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাসায়নিক ও সার মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী নির্বাচিত হন।
  • 2008 : ২০০৮ সালে দলকে তিনটি উপনির্বাচনে জিততে নেতৃত্ব দেন আলাগিরি। তাঁকে দলের পক্ষ থেকে দক্ষিণের জেলাগুলির সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল।

আগের ইতিহাস

  • 1989: ১৯৮৯ সালে আলাগিরি ডিএমকে দলে কোনও অফিসিয়াল পদে না থাকলেও মাদুরাই অঞ্চলে তিনিই ছিলেন সর্বাধিনায়ক।
  • Early 70's: আলাগিরি প্রেসিডেন্সি কলেজ থেকে শিক্ষা লাভ করেন। তিনি আর্টসে স্নাতক হন নিজের শহর তামিলনাড়ুর চেন্নাই থেকে।

আলাগিরি এম কে এর সাফল্য

দক্ষিণের জেলাগুলিতে আলাগিরিকে দলের সাংগঠিনক সম্পাদক হিসাবে নিযুক্ত করা হয়।
২০০৯ সালে লোকসভা নির্বাচন জেতেন এবং কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী নির্বাচিত হন।
২০০৮ সালে ডিএমকে তিনটি উপ-নির্বাচন জয়ী হয়, এই জয়ে বড় ভূমিকা ছিল আলাগিরির।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+