এ.কে.অ্যান্টনি

এ.কে.অ্যান্টনি
একজন ভারতীয় রাজনীতিবিদ এ. কে.
By Briti Roy | Thursday, May 30, 2019, 02:00:57 PM [IST]

এ.কে.অ্যান্টনি জীবনি

একজন ভারতীয় রাজনীতিবিদ এ.কে.অ্যান্টনি, তিনি কেরলের তিনবারের মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম দুবার তাঁর সময়কাল খুবই সংক্ষিপ্ত ছিল, কে.করুণাকরণের পদত্যাগের পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালে পূর্ণ মেয়াদের জন্য তিনি মুখ্যমন্ত্রী হন। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পাঁচবার রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন এবং চারবার বিধানসভার সদস্য হন। তিনি প্রায় এক দশক দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, তিনিই দেশের সবচেয়ে দীর্ঘসময় ধরে থাকা প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুন

এ.কে.অ্যান্টনি ব্যক্তিগত জীবন

পুরো নাম এ.কে.অ্যান্টনি
জন্ম-তারিখ 28 Dec 1940 (বয়স 85)
জন্মস্থান চেরথালা, জেলা -আলাপ্পুজ্হা (কেরল)
রাজনৈতিক দলের নাম Indian National Congress
শিক্ষা
পেশা আইনজীবী, রাজনৈতিক কর্মী এবং সমাজকর্মী
পিতৃ পরিচয় শ্রী আড়াকপাড়াম্বিল কুরিয়ান পিল্লাই
মাতৃ পরিচয় শ্রীমতী এলে কুট্টি
জীবনসঙ্গীর নাম শ্রীমতী এলিজাবেথ অ্যান্টনি
জীবনসঙ্গীর পেশা কানারা ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ম্যানেজারিয়াল পদের আধিকারিক
সন্তান 2 পুত্র

এ.কে.অ্যান্টনি মোট সম্পদ মূল্য

মোট সম্পদ মূল্য
₹80 LAKHS
সম্পদ
₹83.23 LAKHS
দায়বদ্ধতা
₹3.23 LAKHS

এ.কে.অ্যান্টনি সম্পর্কে বিশেষ তথ্য

১৯৭৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে প্রথমবার কেরলের মুখ্যমন্ত্রী হন অ্যান্টিন। তিনিই ছিলেন রাজ্যের সবচেয়ে তরুণ মুখ্যমন্ত্রী। ১৯৭৭ সালের ২৭ এপ্রিল থেক ১৯৭৮ সালের ২৭ অক্টোবর পর্যন্ত এই পদে ছিলেন অ্যান্টনি।

এ.কে.অ্যান্টনি রাজনৈতিক টাইমলাইন

  • 2016 : রাজ্যসভায় পঞ্চমবারের জন্য পুননির্বাচিত, পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য।
  • 2014 : রেলওয়ে কমিটির সদস্য।
  • 2010 : চতুর্থবারের জন্য রাজ্যসভায় পুনর্নির্বাচিত।
  • 2006 : ২০০৬-২০১৪ সাল পর্যন্ত দেশের প্রতিরক্ষামন্ত্রী।
  • 2006 : স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কমিটির সদস্য।
  • 2006 : স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কমিটির সদস্য।
  • 2006 : জনসংখ্যা এবং জনস্বাস্থ্য সম্পর্কিত সংসদীয় ফোরামের সদস্য।
  • 2005 : তৃতীয়বারের জন্য রাজ্যসভায় নির্বাচিত হন।
  • 2001 : কেরলের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
  • 2001 : শেরথলি আসন থেকে বিধানসভা নির্বাচনে পুনর্নির্বাচিত হন, পরাজিত করেন সিপিআই-এর চন্দ্রপ্পনকে ৬৮৬০ ভোটের ব্যবধানে।
  • 1996 : শেরথলাই কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য কেরল বিধানসভার সদস্য হন, বিরোধী দলের নেতাকে পরাজিত করেন ৮৩৮৫ ভোটের ব্যবধানে।
  • 1995 : দ্বিতীয়বারের জন্য কেরলের মুখ্যনমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি, এবারও খুব স্বল্প সময় দায়িত্বে ছিলেন ।
  • 1993 : কেন্দ্রীয় মন্ত্রিসভার সিভিল সাপ্লাই, কনজিউমার অ্যাফেয়ার্স এবং পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রী।
  • 1991 : দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় পুনরায় নির্বাচিত।
  • 1985 : রাজ্যসভায় নির্বাচিত হন।
  • 1977 : দ্বিতীয়বারের জন্য বিধানসভার প্রতিনিধি হন তিনি, এবার জয়ী হন ত্রিচুর কেন্দ্র থেকে, পরাজিত করেন বিএলডি-র কে.জে.জর্জকে ৪১৫০ ভোটের ব্যবধানে। পরবর্তীকালে স্বল্প সময়ের জন্য কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।
  • 1970 : কেরলের শেরথলা আসন থেকে নির্বাচিত হয়ে বিধানসভার সদস্য হন, পরাজিত করেন সিপিএমের এন.পি.থান্ডারকে।

এ.কে.অ্যান্টনি এর সাফল্য

তাঁর সময়কালে তিনি বেকার ভাতা, এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য উৎসব ভাতা চালু করেন। তিনি মদ নিষিদ্ধ করেন এবং কেরলের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। রিপোর্ট বলছে, ই.কে. নয়নারের পর তিনিই কেরলের সেরা ও জনপ্রিয় মুখ্যমন্ত্রী।

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+