জুলাই থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশন! কার্ড নম্বর, সিভিভি কি আর লাগবে
জুলাই থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশন! কার্ড নম্বর, সিভিভি কি আর লাগবে
দেশে পেমেন্ট ইকোসিস্টেম ১ জুলাই থেকে পরিবর্তত হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, টোকেনাইজেশনে যেতে তৈরি দেশ। এর আগে ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশনের সময়সীমা ১ জানুয়ারি থেকে বাড়িয়ে ১ জুলাই করে আরবিআই। এই নিয়ম কার্যকর হলে অনলাইন ব্যবসায়ীরা তাদের সার্ভারে গ্রাহকের কার্ড সংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে পারবেন না। আরবিআই জানিয়েছে গ্রাহকদের গোপনীয়তা রক্ষার জন্যই এটি করা হয়েছে।

ডেবিট ও ক্রেডিট কার্ড টোকেনাইজেশন
আরবিআই-এর তরফে টোকেনাইজেশন বলতে বিকল্প কো়ডকে টোকেন বলা হচ্ছে। যা প্রকৃত কার্ডের বিবরণের জায়গা নেবে। গ্রাহকের কাছ থেকে অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গে একটি টোকেন তৈরি হয়ে যাবে।

টোকেনে থাকবে না ব্যক্তিগত তথ্য
নতুন টোকেন ব্যবস্থায় গ্রাহকের সম্পর্কে কোনও ব্যক্তিগত তথ্য থাকবে না। এই বিষয়টিই আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপাতত সবচেয়ে নিরাপদ পদ্ধতি হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ডেবিট ও ক্রেডিট কার্ড
টোকেনাইজেশন হয়ে গেলে পেমেন্টে এগ্রিহেটর, ওয়ালেট এবং আনলাইন ব্যবসায়ীরা ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের নম্বর, সিভিভি, কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং অন্য কোনও তথ্য সংরক্ষণ করতে পারবেন না কেউই। ব্যাঙ্ক ও অনলাইন ব্যবসায়ীরা ইতিমধ্যেই গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ড টোকেনাইজেশন করা জন্য বার্তা পাঠাতে শুরু করেছে।

১ জুলাইয়ের আগে
১ জুলাইয়ের আগে কোনও গ্রাহক অনলাইন ব্যবসায়ী কিংবা ব্যাঙ্কগুলির কাছ থেকে কার্ড থেকে সহজেই আর্থিক লেনদেনের জন্য টোকেনাইজেশনের বিজ্ঞপ্তি পেয়ে থাকবেন। তবে এই প্রক্রিয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি ১ জুলাইয়ের মধ্যে কার্ড টোকেনাইজেশন না করেন, তাহলে অনলাইনে কিছু কেনাকাটার সময় কার্ডের বিবরণ ফের লিখতে হবে। কারণ আগেকার তথ্য মুছে ফেলা হবে।

কার্ড টোকেনাইজেশনের সুবিধা
বিশেষজ্ঞমহল মনে করছে ডেবিট ও ক্রেডিট কার্ড টোকেনাইজেশন অনলাইনে লেনদেনকে আরও সুরক্ষিত করবে। যার জেরে অনলাইনে ব্যবসা করা সংস্থা কিংবা কোনও মোবাইল অ্যাম্পিকেশনে কোনও তথ্য সংরক্ষিত থাকবে না। টোকেনাইজেশন আপাতত নিরাপদ, কেননা প্রকৃত কার্ডের বিবরণ কারও কাছেই থাকবে না একমাত্র গ্রাহক ছাড়া।
একজন গ্রাহক দ্রুত লেনদেন করতে পারবেন, কেননা সেখানে কার্ডের ১৬ সংখ্যার নম্বর, কার্ডের নাম ও মেয়াদ শেষ হওয়ার তারিখ দিতে হবে না। তবে যে কোনও গ্রাহক যাঁরা ইতিমধ্যেই ডেবিট ও ক্রেডিট কার্ডের
টোকেনাইজেশনে সম্মতি দিয়েছেন , তাঁদের গ্রাহক সুরক্ষার অতিরিক্ত ধাপ হিসেবে সিভিভি এবং ওটিপি ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে এই সুরক্ষা ব্যবস্থার জালও জালিয়াতরা কবে কাটে, তার জন্যই অপেক্ষা করেত হবে।
-
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
বিশ্বকাপের সেরা সঞ্জু পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন 'ক্রিকেট ঈশ্বর'কে, সচিনকে নিয়ে কী বললেন স্যামসন -
ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর কী বললেন সচিন-কোহলি? -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ইতিহাস গড়ল ভারত! টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু, শুভেচ্ছায় রাজনৈতিক মহল, কে কী বললেন? -
ইরান ইস্যুতে কড়া অবস্থান, যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের -
রেকর্ড নীচে রুপি! ডলারের বিপরীতে আরও পড়ল টাকার দাম, কত নেমে গেল? উদ্বেগ বাড়ছে অর্থনীতিতে -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে ফের বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল 'গো ব্যাক' স্লোগান, দেখানো হল কালো পতাকা












Click it and Unblock the Notifications