বদলে যাচ্ছে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার নিয়ম! নয়া এই সিদ্ধান্ত জেনে নিন

কার্ডের মাধ্যমে পেমেন্ট করার নিয়মে বদল আসতে চলেছে। বছর ঘুরলেই অর্থাৎ ১লা জানুয়ারি থেকে এই নিয়মে রদবদল হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেটা স্টোরেজের সঙ্গে যুক্ত tokenization-এর নিয়ম জারি করা হয়েছে। যদিও সম্পূর্ণ ভ

Card Tokenisation Rules: কার্ডের মাধ্যমে পেমেন্ট করার নিয়মে বদল আসতে চলেছে। বছর ঘুরলেই অর্থাৎ ১লা জানুয়ারি থেকে এই নিয়মে রদবদল হতে চলেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেটা স্টোরেজের সঙ্গে যুক্ত tokenization-এর নিয়ম জারি করা হয়েছে। যদিও সম্পূর্ণ ভাবে এই নিয়ম জারি হতে ১লা জানুয়ারি ২০২২ পর্যন্ত সময় লাগবে।

তবে এই ক্ষেত্রে কার্ড হোল্ডারদের ব্যক্তিগত তথ্য আরও যাতে সুনিশ্চিত থাকে সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এতে গ্রাহক পরিষেবা আরও ভালো হবে বলে মনে করা হচ্ছে।

এখন কীভাবে হয় কার্ড পেমেন্ট সিস্টেম

এখন কীভাবে হয় কার্ড পেমেন্ট সিস্টেম

অর্থাৎ আগামী ১লা জানুয়ারি থেকে গ্রাহকদের কার্ডের সুরক্ষিত তথ্য কোনও থার্ড পার্টি অ্যাপের সঙ্গে শেয়ার করার কোনও প্রয়োজন হবে না। অর্থাৎ অনেক ক্ষেত্রে ওলা কিংবা উবর, এছাড়া ফুড ডেলিভারী অ্যাপ জোমেটো কিংবা সুইগির অ্যাপে আপনার ্যক্তিগত তথ্য থেকে যায়।

কিন্তু এবার থেকে এবার আর তা হবে না। আগে এই সমস্ত গ্রাহকের কার্ডের ব্যক্তিগত তথ্য থেকে যাওয়ার ফলে যে কোনও মুহূর্তে জালিয়াতির সম্ভাবনা থেকে যায়। কিন্তু নয়া এই পদ্ধতিতে এই ধরনের জালিয়াতির কোনও সম্ভাবনা থাকবে না।

তবে এই সুরক্ষিত ব্যবস্থা গ্রাহক নেবে কি নেবে না সেটা নির্ভর করবে গ্রাহকদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। নয়া এই পদ্ধতি কার্যকর করার ক্ষেত্রে কোনও জোর দেখানো হবে না গ্রাহকদের উপর। এমনকি ব্যাঙ্ক কিংবা কার্ড দিচ্ছে যে সংস্থা তারাও এই সিদ্ধান্ত জোর করে গ্রাহকের উপর চাপিয়ে দিতে পারেনা।

কার্ডের tokenization সিস্টেম আসলে কি?

কার্ডের tokenization সিস্টেম আসলে কি?

ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI সম্প্রতি একাধিক নিয়মে রদবদল করেছে। নয়া নিয়ম অনুযায়ী আগামী ১লা জানুয়ারি ২০২২ সাল থেকে বদলে যাচ্ছে পুরানো নিয়ম।

নয়া এই নিয়ম মোতাবেক, কার্ড লেনদেন কিংবা পেমেন্টের ক্ষেত্রে কার্ড দেওয়া ব্যাঙ্ক কিংবা কার্ড নেটওয়ার্ক ছাড়া আর কোথায় গ্রাহকদের সুরক্ষিত তথ্য কিংবা কার্ডের তথ্য স্টোরেজ হতে পারবে না।

যদি প্রথম থেকে কোনও থার্ড পয়ার্টি অ্যাপে তথ্য রয়েছে তাহলে সেটিকে ফিল্টার করা হবে। তিবে Transaction Tracking কিংবা অন্যান্য কারনে সংস্থা খুব অল্প তথ্য স্টোরেজ করতে পারবে।

তবে ব্যক্তিগত তথ্য স্টোরেজ করতে পারবে না। অর্থাৎ কার্ড নম্বর, কার্ডের নাম এবং কার্ডের শেষ চারটে সংখ্যা ভুলেও স্টোর করা যাবে না।

smartwatch, ল্যাপটপ সহ একাধিক ক্ষেত্রেও এই নিয়ম লাঘু হবে

smartwatch, ল্যাপটপ সহ একাধিক ক্ষেত্রেও এই নিয়ম লাঘু হবে

কার্ডের নয়া এই নিয়ম মানার দায়িত্ব কার্ড নেটওয়ার্কের হবে। CoFT মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টওয়াচ সহ একাধিক ক্ষেত্র থেকে কার্ডের মাধ্যমে এই পেমেন্ট করলেও এই নিয়ম কার্যকর হবে।

গ্রাহকদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত কার্যকর হবে। টোকেন সার্ভিস প্রোভাইডারের তিরফে জারি করা কোডের জন্যে tokenization এর মতো অট্যাধুনিক এই সিস্টেম নিয়ে আসা হচ্ছে।

থার্ড পার্টি অ্যাপে মধ্যে থাকা ্যক্তিগত তথ্য মুছে দেবে এই tokenization এর মতো ব্যবস্থা। তবে এক্ষেত্রে গ্রাহকের অনুমতি নিয়ে করা হবে। এই সিদ্ধান্তে গ্রাহকদের কার্ডের তথ্য সবদিক থেকে সুরক্ষিত থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+