SBI-এর গ্রাহকদের জন্য সুখবর, ডেবিট কার্ডের কেনাকাটাকে EMI-এ পরিবর্তনের সুযোগ
SBI-এর গ্রাহকদের জন্য সুখবর, ডেবিট কার্ডের কেনাকাটাকে EMI-এ পরিবর্তনের সুযোগ
সামনেই উৎসবের মরশুম। কেনাকাটার চাপ। তবে এসবিআই(sbi) -এর তরফে এব্যাপারে ডেবিট কার্ডে (debit card) ইএমআই (emi) -এর সুযোগ দেওয়া হচ্ছে। যার জেরে কোনও গ্রাহককে বড় অর্থ খরচ করতে হবে না। ইএমআই-এর সুবিধা ক্রেডিট কার্ডে পাওয়া গেলেও এবার ডেবিট কার্ডে ইএমআই-এর সুযোগ দিচ্ছে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই।

এসবিআই-এর ডেবিট কার্ডে ইএমআই-এর সুবিধা
এসবিআই-এর তরফে বলা হয়েছে, যদি কোনও গ্রাহক ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়ে টিভি, ফ্রিজ, এসি-র মতো হোম অ্যাপ্লায়েন্স কেনেন অথবা অনলাইন শপিং করেন, তাহলে সেই গ্রাহককে ইএমআই-এর সুবিধা দেওয়া হবে। একটি দোকানে গিয়ে একটি পিওএস মেশি থেকে টাকা দেওয়ার পরে গ্রাহক বিভিন্ন কিস্তিতে তার পরিশোধ করতে পারেন। এর ফলে অ্যাকাউন্ট থেকে একবারে মোটার অঙ্কের টাকা যাবে না। অন্যদিকে গ্রাহকও নিজের সুবিধা মতো ইএমআই-এর সংখ্যা বেছে নিতে পারবেন। যদি কোনও গ্রাহক অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে অনলাইনে কেনাকাটা করেন, তাহলে সেখানে এসবিআই-এর ডেবিট কার্ডের মাধ্যমে দিয়ে ইএমআইতে পরিবর্তন করা যাবে।

কারা পাবেন এসবিআই-এর অফার
এসবিআই-এর তরফে জানানো হয়েছে,স এই সুবিধা পেতে গেলে আগে থেকে অনুমতি নিতে হবে। অর্থাৎ এসবিআই-এর সব গ্রাহক এই সুবিধা পাবেন না। কয়েকজন গ্রাহককেই ডেবিট কার্ড থেকে ইএমআই-তে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়। বাকি গ্রাহকদের সরাসরি ডেবিট কার্ডের মাধ্যমে পুরো পেমেন্ট করতে হবে। ফলে কেনাকাটা করার আগে কোনও এসবিআই-এর গ্রাহকের ডেবিট কার্ডে ইএমআই-এর সুবিধা আছে কিনা তা পরীক্ষা করে নিয়ে কেনাকাটা করলে সুবিধা হতে পারে। ডেবিট কার্ডে ইএমআই সুবিধা থাকলে সেই গ্রাহকের অ্যাকাউন্টে কম টাকা থাকলেও তিনি অবাধে কেনাকাটা করতে পারবেন।

কার্ডে ইএমআই সুবিধা আছে কিনা, তা কীভাবে জানা যাবে
যদি কোনও গ্রাহক তাঁর ডেবিট কার্ডে ইএমআই-এর সুবিধা আছে কিনা, ত াজানতে চান, তাহলে ব্যাঙ্কে নথিভুক্ত মোবাইল নম্বর থেকে 567676 নম্বরে DCEMI লিখে মেসেজ করতে হবে। এটা করার পরেই সেই গ্রাহক জানতে পারবেন, তিনি ডেবিট কার্ডে ইএমআই-এর সুবিধা পাওয়ার অধিকারী কিনা। এর জন্য সেই গ্রাহকের কাছ থেকে বাড়তি কোনও টাকাও নেওয়া হবে না। পাশাপাশি সেই গ্রাহকের সেভিংস অ্যাকউন্টের ব্যালান্সও ব্লক করা হবে না। এর জন্য কোনও পেপার ওয়ার্কের প্রয়োজন নেই, কেননা এটি আগে থেকেই অনুমোদিত।

এসবিআই ডেবিট কার্ডে ইএমআই সুবিধা
যদি এসবিআই-এর কোনও গ্রাহকের ডেবিট কার্ডে ইএমআই-এর সুবিধা থাকে, তাহলে সেই গ্রাহক ১ লক্ষ টাকা পর্যন্ত কেনাকাটা করতে পারেন। এরপর সেই টাকা পরিশোধ করতে সেই গ্রাহককে ৬, ৯, ১২ এবং ১৮ মাস-এর ইএমআই-এর সুবিধা দেওয়া হবে। গ্রাহককেই নিজের সুবিধা অনুযায়ী বিকল্প বেছে নিতে হবে। ২ বছরের MCLR-এর ইএমআইতে ৭.৫%-এর বেশি সুদ নেওয়া হয়, যা কিনা ১৪.৭ %-এর মতো। যদিও ব্যাঙ্কের তরফে স্পষ্ট করা হয়েছে যে ব্র্যান্ডগুলির বেশিরভাগ পণ্যে নো কস্ট ইএমআই অফার করা হচ্ছে। যার অর্থ গ্রাহককে জিনিস কেনার ক্ষেত্রে সুদ দিতে হবে না।
-
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
মধ্যপ্রাচ্যে অস্থিরতা! জ্বালানি সঙ্কটের কারণে বিমান ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া -
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের -
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
বিয়ে সেরে ফেললেন কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা, মুসলিম প্রেমিককে নিয়ে দ্বারস্থ হলেন কেরল পুলিশেরও -
গ্যাস নিয়ে আতঙ্কিত হতে বারণ করলেন মুখ্যমন্ত্রী, বিপণনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত -
আইপিএলের প্রথম দফার সূচি প্রকাশিত, ইডেনে কবে কবে ম্যাচ রয়েছে কেকেআরের?












Click it and Unblock the Notifications