Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১ অক্টোবর থেকেই বদলাবে ব্যাঙ্কিং সংক্রান্ত বড় এই নিয়ম! গাইডলাইন জারি RBI-এর

১ অক্টোবর থেকেই বদলাবে ব্যাঙ্কিং সংক্রান্ত বড় এই নিয়ম! গাইডলাইন জারি RBI-এর

Tokenise Credit- Debit Card: আগামী ১লা অক্টোবর ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত বড় নিয়মে বদল হতে চলেছে। আর এই বিষয়ে ইতিমধ্যে নির্দেশিকাও জারি করা হয়েছে। ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১লা অক্টোবর থেকে CoF Card Tokenisation নিয়ম লাঘু করতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টোকেনাইজেশন পদ্ধতির পরিবর্তনের পর কার্ডধারীরা আরও সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন বলে জানানো হয়েছে।

আরবিআই কি জানাচ্ছে?

আরবিআই কি জানাচ্ছে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন নিয়মের উদ্দেশ্য হল ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা আগের চেয়ে আরও নিরাপদ করা। গত কয়েকমাসে ক্রেডিট এবং ডেবিট কার্ডে জালিয়াতির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। কিন্তু নয়া এই নিয়ম একেবারে পুরোদমে চালু হয়ে গেলে কার্ড ব্যবহারকারীরা আরও সুরক্ষিত হবে। গ্রাহক যখন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন, পয়েন্ট অফ সেল (POS) বা অ্যাপে লেনদেন করবেন, তখন সমস্ত বিবরণ এনক্রিপ্ট করা কোডে সংরক্ষিত হবে। যা অনেক বেশি সুরক্ষিত বলে মনে করা হচ্ছে।

টোকেনাইজেশন সিস্টেম আসলে কি?

টোকেনাইজেশন সিস্টেম আসলে কি?

টোকেন সিস্টেম সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ড ডেটাকে 'টোকেন'-এ রূপান্তর করে। যার মাধ্যমে আপনার কার্ডের তথ্য ডিভাইসেই কার্যত লুকিয়ে রাখা হয়। আরবিআই জানিয়েছে যে কোনও ব্যক্তি ব্যাঙ্ককে অনুরোধ করে কার্ডটিকে টোকেনে রূপান্তর করে নিতে পারেন। কার্ড টোকেনে বদল করতে গেলে কোনও টাকা কার্ড ব্যবহারকারীকে দিতে হবে না। আপনি যদি আপনার কার্ডটিকে একটি টোকেনে রূপান্তর করেন, তাহলে আপনার কার্ডের তথ্য যেকোনো শপিং ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইটে টোকেনে সংরক্ষণ করা যেতে পারে।

 ক্রেডিট লিমিট বাড়াতে পারে না

ক্রেডিট লিমিট বাড়াতে পারে না

রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়মে কোনও ব্যাঙ্ক গ্রাহকের অনুমতি ছাড়া ক্রেডিট লিমিট বাড়াতে পারে না। এমনটাই নয়, যদি কোন অর্থ প্রদান না করা হয় তাহলে সুদ যোগ করার সময় চার্জ বা ট্যাক্সের ক্ষেত্রে গ্রাহোকরা বাড়তি সুযোগ পাবেন। এতে গ্রাহকদের স্বার্থ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

জালিয়াতির পরিমাণ আরও কমবে-

জালিয়াতির পরিমাণ আরও কমবে-

রিজার্ভ ব্যাঙ্ক বলছে, নতুন নিয়ম চালু হওয়ার ফলে পেমেন্ট সিস্টেম চালু হওয়ায় জালিয়াতির ঘটনা কমবে। অনেক ক্ষেত্রেই কার্ডের তথ্য এখন লিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর ফলে কার্ডের জালিয়াতি অনেকটাই বেড়ে গিয়েছে বর্তমান পরিস্থিতিতে। রিজার্ভ ব্যাঙ্ক বলেছে যে বর্তমানে, ই-কমার্স ওয়েবসাইট, মার্চেন্ট স্টোর এবং অ্যাপ ইত্যাদি গ্রাহকরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার পরে কার্ডের বিশদ সংরক্ষণ করে। আর সেই তথ্য ফাঁস হয়ে যাবতীয় জালিয়াতের ঘটনা ঘটে। তবে নয়া এই পদ্ধতিতে এই ধরনের ঘটনা অনেকটাই আটকানো যাবে বলে মনে করা হচ্ছে। কারণ আগামী ১ লা অক্টবর থেকে মার্চেন্ট কার্ডের তথ্য সংরক্ষণ করতে আর পারবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+