এটিএমে গিয়ে টাকা তুলুন কিন্তু ডেবিট কার্ড ছাড়াই! কিন্তু কীভাবে? গ্রাহকদের জন্যে দারুন অফার ব্যাঙ্কের
HDFC Bank-গ্রাহকদের জন্যে বড়সড় খবর! ব্যাঙ্ক তাঁদের গ্রাহকদের জন্যে দারুন একটি সার্ভিস নিয়ে এসেছে। যাতে বেশ উপকৃত হবেন ব্যাঙ্ক গ্রাহকরা। নয়া এই সুবিধার মাধ্যমে HDFC Bank-এর গ্রাহকরা এখন থেকে এটিএম থেকে টাকা তুলতে পারবেন ক
HDFC Bank-গ্রাহকদের জন্যে বড়সড় খবর! ব্যাঙ্ক তাঁদের গ্রাহকদের জন্যে দারুন একটি সার্ভিস নিয়ে এসেছে। যাতে বেশ উপকৃত হবেন ব্যাঙ্ক গ্রাহকরা। নয়া এই সুবিধার মাধ্যমে HDFC Bank-এর গ্রাহকরা এখন থেকে এটিএম থেকে টাকা তুলতে পারবেন কোনও এটিএম কিংবা ডেবিট কার্ড ব্যবহার না করেই। ব্যাঙ্ক এই সুবিধার নাম দিয়েছে, "Cardless Cash Withdrawal"।
অনেক ক্ষেত্রেই দেখা যায় রাস্তায় বেরিয়ে পড়ার পর হঠাত করে টাকার প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু কার্ড পকেটে না থাকাতে এটিএম থেকে তোলাও সম্ভব হচ্ছে না। এই অবস্থায় গ্রাহকরা যাতে "Cardless Cash Withdrawal" এর সুবিধা ভোগ করতে পারে সেই কারণেই এই পদক্ষেপ।

টুইটার অ্যাকাউন্টে এই সুবিধার কথা জানিয়েছে
HDFC Bank-তাঁদের টুইটার অ্যাকাউন্টে এই সুবিধার কথা জানিয়েছে। কীভাবে এই সুবিধা তাঁদের ব্যাঙ্কের গ্রাহকরা নিতে পারবেন সেটাও বিস্তারিত ভাবে বলা হয়েছে। সাত দিন ২৪ ঘন্টা এই সুবিধা পাওয়া যাবে বলেও ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, কার্ড ছাড়া টাকা তোলা হলেও এই সুবিধা সম্পূর্ণ ভাবে সুরক্ষিত বলেও ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। কার্ড ছাড়া HDFC Bank-এর যে কোনও এটিএম থেকে এই টাকা তোলা যাবে বলে জানানো হয়েছে।

নুন্যতম ১০০ টাকা পর্যন্ত তোলা যাবে!
HDFC Bank-এর তরফে জানানো হয়েছে যে কার্ড ছাড়া টাকা তোলার ক্ষেত্রে নুন্যতম ১০০ টাকাও তোলা যাবে। শুধু তাই নয়, প্রত্যেকদিন কার্ড ছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে বলেও ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। মাসে একবার ২৫ হাজার টাকা পর্যন্ত তোলার সুবিধা দেওয়া হবে। এই পদ্ধতির সাহায্যে। কার্ড ছাড়া টাকা তোলার জন্যে আবেদন করলে তা ২৪ ঘন্টা পর্যন্ত সময়সীমা থাকে। এরপর তা নিজেই বন্ধ হয়ে যাবে।

কীভাবে ব্যবহার করবেন Cardless Cash Withdrawal Process
যিনি এই সুবিধা নিতে চান তাঁকে প্রথমে NetBanking -কে রিজেস্টার করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে Funds Transfer tab > সেখান থেকে ক্লিক করতে হবে> Request >এরপর> Add a Beneficiary >এরপর> Cardless Cash Withdrawal। তবে যিনি এই সুবিধা পেতে চান তাঁর ডিটেলস দিতে হবে। দিতে হবে মোবাইল নম্বর। এরপর ওটিপি আসবে। সমস্ত তথ্য দেওয়ার পর আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। এটিএম থেকে যদি কার্ড ছাড়া টাকা তুলতে চান তাহলে আরও বেশ কয়েকটি পদ্ধতি আছে। যেমন যিনি এই পদ্ধতিতে টাকা তুলতে চান তাঁকে প্রথমে এটিএম মেশিনে গিয়ে Cardless Cash Withdrawal অপশনে ক্লিক করতে হবে। এরপর একটী ওটিপি আসবে। দিতে হবে মোবাইল নম্বর। নাইন ডিজিটের অর্ডার নম্বর আপনার মোবাইলে পাঠানো হবে। এরপর সেই নম্বর মেশিনে দিতে হবে। আর তা দেওয়ার পর transaction অ্যামাউন্ট দিতে হবে। আর তা দেওয়ার পর মেশিন থেকে বেরিয়ে আসবে টাকা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications