ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, না হলে গ্রাহকরা কী সমস্যায় পড়তে পারেন
ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, না হলে গ্রাহকরা কী সমস্যায় পড়তে পারেন
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশন প্রক্রিয়া সময়সীমা শেষ হওয়ার আগেই সেরে ফেলতে হবে। ইতিমধ্যে আরবিআই অনলাইনে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড টোকেনাইজেশনের প্রচার অনলাইনে চালাতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে টোকেনাইজেশনের শেষ দিন ৩০ সেপ্টেম্বর। তারমধ্যে ব্যবহারকারীরা টোকেনাইজেশন না করলে অনলাইনে প্রতিটি লেনদেনর জন্য কার্ড নম্বর ও সিভিভি নম্বর ব্যবহার করতে হবে।

ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড টোকেনাইজেশন কী
আরবিআইয়ের ওয়েবসাইট অনুসারে, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড টোকেনাইজেনশনের মাধ্যমে আবেদনকারীরা একটি টোকেন নম্বর পান। সাধারণত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে অনলাইনে পেমেন্টের সময় অনেক ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে হয় গ্রাহকদের। তারই বিকল্প কোড হিসেবে টোকেন ব্যবহার করা হচ্ছে। ওই টোকেনে কোনও ব্যক্তিগত তথ্য নেই যা সরাসরি অ্যাক্সেস করা সম্ভব। ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে, এই টোকেনাইজেশন প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ। এই টোকেনাইজেশনের পর গ্রাহককে শুধু টোকেন নম্বর ব্যবহার করতে হবে। এরফলে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নম্বর, কার্ডের মেয়াদের শেষ তারিখ এবং কার্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে হবে না। ইতিমধ্যে ব্যাঙ্ক ও অনলাইন ব্যবসায়ীরা গ্রাহকদের কাছে টোকেনাইজেন প্রক্রিয়া করার জন্য আবেদন করছে। এছাড়াও আরবিআই অনলাইনে টোকেনাইজেশনের প্রক্রিয়া চালু করেছে।

টোকেনাইজেশন কি বাধ্যতামূলক
ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড টোকেনাইজেশন বাধ্যমূলক নয়। কোনও গ্রাহক চাইলে তাঁর ডেবিট বা ক্রেডিট কার্ডের টোকেনাইজেশন নাও করাতে পারেন। সেই বিষয়ে গ্রাহকের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করতে বেশ কিছুটা অতিরিক্ত সময় লাগবে। সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে গ্রাহক টোকেননাইজেনশন না করলে অনলাইনে কিছু কেনার ক্ষেত্রে বা লেনদেনের সময় কার্ডের বিস্তারিত বিবরণ দিতে হবে। কারণ ৩০ সেপ্টেম্বরের পর সমস্ত ইন্টারনেটে এই জাতীয় সমস্ত ডেটা মুছে ফেলা হবে।

কীভাবে ডেবিট ও ক্রেডিট কার্ডের টোকেনাইজেশন সম্ভব
গ্রাহককে প্রথমে ডেবিট বা ক্রেডিট কার্ড টোকেনাইজেশনের জন্য সংশ্লিষ্ট অ্যাপে যেতে হবে। সেখানে আবেদন করতে হবে টোকেনের জন্য। এরপরেই নির্দিষ্ট কার্ডের ভিত্তিতে টোকেনাইজেশনের জন্য গ্রাহকের থেকে অনুমতি পাওয়া যাবে। সবশেষে গ্রাহক ওই অ্যাপ থেকে টোকেন সংগ্রহ করতে পারবেন। জুন মাসের শেষের দিকে গ্রাহক ডেবিট ও ক্রেডিট টোকেনাইজেশনের শেষ দিন বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করে। প্রথমে ৩০ জুন ছিল। কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications