পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাপস পালের অন্ত্যেষ্টি, অনুরাগীদের চোখের জলে নিলেন চিরবিদায়
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাপস পালের অন্ত্যেষ্টি, অনুরাগীদের চোখের জলে নিলেন চিরবিদায়
কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রয়াত অভিনেতা তথা রাজনীতিক তাপস পালের অন্ত্যেষ্টি ক্রিয়া। অগণিত মানুষের চোখের জলে শেষ বিদায় নিলেন বাংলার 'সাহেব' তাপস পাল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। শোকবিহ্বল রাজনৈতিক ব্যক্তিরাও। বুধবার দুপুরে অগনিত ভক্তের কান্নার রোলের মধ্যেই গান স্যালুটে তাঁকে চিরবিদায় জানানো হয়।

এদিন সকালে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর গল্ফ ক্লাবের বাড়িতে ভিড় উপচে পড়েছিল। সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় টালিগঞ্জ স্টুডিও পাড়ায়। টেকনিশিয়ান স্টুডিওতে খানিকক্ষণ শায়িত ছিলেন তিনি। তারপর ১১টা নাগাদ রবীন্দ্র সদনে শায়িত রাখা হয় তাঁর দেহ। অগনিত ভক্তরা তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানান।
এখানেই উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম থেকে শুরু করে রাজনৈতিক জগতের কর্তাব্যক্তিরা। উপস্থিত হন শঙ্কর চক্রবর্তী, ভরত কল, অরিন্দম বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য অভিনয় জগতের কলাকুশলীরা। শোষ শ্রদ্ধা জানাতে যান ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায়রাও।
দুপুর একটা নাগাদ রবীন্দ্রসদন থেকে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্য রওনা দেয় তাপস পালের শববাহী শকট। সেখানে তাঁকে গান স্যালুট জানানো হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে। মঙ্গলবার রাতেই বিশিষ্ট অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পালের কফিনবন্দি দেহ আসে কলকাতায়। আজ তাঁর নশ্বর দেহ বিলীন হয়ে গেল চিরতরে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications