অভিনেতা তাপস পালের জীবনাবসান
অভিনেতা তাপস পালের জীবনাবসান। ভোররাতে ৬১ বছর বয়সে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছে।
অভিনেতা তাপস পালের জীবনাবসান। ভোররাতে ৬১ বছর বয়সে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছে। ১ ফেব্রুয়ারি তাঁকে মুম্বইয়ের বান্দ্রার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুরু থেকেই তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। অভিনেতার প্রয়াণে টলিউডে নেমেছে শোকেয় ছায়া।

হাসপাতালে ভর্তি ছিলেন তাপস পাল
পরিবার সূত্রে জানা গিয়েছে ৬ ফেব্রুয়ারি তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছিল। কিন্তু সোমবারহ রাতে ফের অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। স্নায়ু রোগে ভুগছিলেন তিনি।

২০০১ সালে রাজনীতিতে
২০০১ সালে রাজনীতিতে পা দেন। তৃণমূলের যোগ দেন তিনি। ২০০১ এবং ২০০৬, দুবার তিনি বিধানসভায় নির্বাচিত হন। এরপর ২০০৯ এবং ২০১৪ দুবার তিনি কৃষ্ণনগর থেকে লোকসভায় নির্বাচিত হন।

প্রথম ছবি দাদার কীর্তি
১৯৮০ সালে পরিচালক তরুণ মজুমদারের 'দাদার কীর্তি' দিয়ে অভিনয় জীবনে পদার্পণ করেন তিনি। এরপর একের পর এক সুপারহিট ছবি। তালিকায় রয়েছে গুরুদক্ষিণা, বলিদান।

জেলে গিয়েছিলেন তাপস পাল
২০১৬ সালের ৩০ ডিসেম্বর রোজভ্যালি চিটফান্ড মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ১৩ মাস জেলে ছিলেন তিনি।












Click it and Unblock the Notifications