লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। গত নির্বাচনে যার মধ্যে বিজেপি জিতেছে ৫৫টি আসন এবং কংগ্রেস পেয়েছে ১৮টি আসন। লোকসভা নির্বাচনের জন্য ভোটের দ্বিতীয় দফায় শুক্রবার ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে ভোট হবে।
কেরল, রাজস্থান, মণিপুর, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, ছত্তিশগড়, অসম, জম্মু ও কাশ্মীর, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে শুক্রবার ভোটগ্রহণ হচ্ছে। এই দফার ভোটের সমস্ত আপডেট জানতে চোখ রাখুন এই পেজে।
Apr 26, 2024, 11:24 pm IST
জন সম্পর্ক যাত্রায় বিজেপি
জন সম্পর্ক যাত্রায় বিজেপি
#WATCH | Delhi: BJP candidate from New Delhi Lok Sabha constituency Bansuri Swaraj attends ‘Jan Sampark Yatra' pic.twitter.com/O9O7SfO25A
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা শেষ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হল আট জন বিজেপি কর্মী।
Apr 26, 2024, 10:12 pm IST
বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক
ভোট আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ত্রিশুল উপহার দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা।
Apr 26, 2024, 9:34 pm IST
ত্রিপুরা লোকসভা নির্বাচন
শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন । দক্ষিণ জেলায় ভোটের দানের হার ৮৫ শতাংশ । এরমধ্যে ঋষ্যমুখ কেন্দ্রের ৮৫.১৩ শতাংশ , জোলাইবাড়ি কেন্দ্রে ৮৪.৭৯ শতাংশ , সাব্রুম কেন্দ্রে ৮৪.০৫ শতাংশ ও মনু কেন্দ্রে ৮৪. ৯২ শতাংশ ভোট দানের হার।
বালুরঘাট ৪৪.৯৩ শতাংশ , দার্জিলিং ৪৯.০৯ শতাংশ , রায়গঞ্জ ৪৭.৫৬ শতাংশ,সব মিলিয়ে তিনটি আসনে মোট ভোট পড়েছে ৪৭.২৯ শতাংশ
Apr 26, 2024, 1:47 pm IST
মালদায় রোড শো প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মোদী এদিন মালদায় জনসভার পাশাপাশি রোড শোও করেন। রাস্তার পাশে বিপুল সংখ্যক মানুষ একবার প্রধানমন্ত্রী মোদীকে কাছ থকে দেখার জন্য জড়ো হয়েছিলেন।
কেরলের তিরুবনন্তপুরমে ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, গণতন্ত্রে প্রত্যেকটি নাগরিকের গুরুত্ব রয়েছে।
#WATCH | Thiruvananthapuram, Kerala: After casting his vote, West Bengal Governor CV Ananda Bose says, "Voting symbolises the power of the common man. every citizen must strengthen democracy and the nation. No one should lose his vote. We all should be participants in the… pic.twitter.com/EvOm5k7tzB
বেলা ১১ টা পর্যন্ত ১৩ টি রাজ্যে ভোট পড়েছে ২৫ শতাংশের আশপাশে। ছত্তিশগড় ও ত্রিপুরায় ভোট পড়েছে ৩৫ শতাংশের মতো।
Apr 26, 2024, 11:20 am IST
১০০ শতাংশ ভিভিপ্যাটের দাবি খারিজ
সুপ্রিম কোর্ট এদিন ১০০ শতাংশ ভিভিপ্যাটের দাবি খারিজ করে দিয়েছে।
READ MORE
1:29 AM, 26 Apr
মোট প্রার্থী ১২১০
দ্বিতীয় দফায় মোট ১২১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। বিএসপি এই পর্বে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে ৭৪ জন, তারপরে রয়েছে বিজেপি ৬৯ জন এবং কংগ্রেস ৬৮ জন। কর্নাটকে ১৪টি আসনে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে ২৪৭ জন। তারপরে মহারাষ্ট্রে ৮টি আসন ২০৪ জন প্রার্থী। এছাড়া কেরলে মোট ২০টি আসন ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
1:32 AM, 26 Apr
পাল্লা ভারী কার?
২০১৪ সালে এনডিএ এই আসনগুলির মধ্যে ৪৬টি আসনে জয়লাভ করে। ইন্ডিয়া জোট ৩৫টিতে আসনে জয়লাভ করে। ৮টি আসন অন্যান্যরা পেয়েছিল। ২০১৯ সালে এনডিএ ৬১টি আসনে ও ইন্ডিয়া জোট ২৩টি আসনে জয় পায়।
1:32 AM, 26 Apr
ফৌজদারী মামলার হিসাব
এই দফায় ২৫০ জন প্রার্থীর মধ্যে ফৌজদারি মামলা রয়েছে। সবচেয়ে বেশি কেরলে ৬৭ জন। তারপরে মহারাষ্ট্রে ৪৯ জন, কর্নাটকে ৩৯ জন।
1:33 AM, 26 Apr
ধনী প্রার্থী
এই দফার নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থী ভেঙ্কট গৌড়া (কংগ্রেস)। তিনি কর্নাটকের মাণ্ডিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর মোট সম্পত্তি ৬২৩ কোটি টাকা। এছাড়া ডিকে সুরেশ (কংগ্রেস) কর্নাটকের বেঙ্গালুরু গ্রামীণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৯৩ কোটি টাকা।
1:35 AM, 26 Apr
কেরলে ভোট
কেরলে মোট আসন ২০টি। মোট ভোটার ২.৭১ কোটি। প্রথমবার ভোটার তার মধ্যে ৫.৩৪ লক্ষ জন।
1:35 AM, 26 Apr
আর কোথায় ভোট?
অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যেখানে ভোট হচ্ছে তা হল - মহারাষ্ট্রে ৮টি আসন, মধ্যপ্রদেশে ৭টি আসন, অসমে ৫টি আসন, বিহারে ৫টি আসন, ছত্তিশগড়ে ৩টি আসন, পশ্চিমবঙ্গে ৩টি আসন, জম্মু ও কাশ্মীরে ১টি আসন।
6:12 AM, 26 Apr
২ বছরের প্রস্তুতি
এই ভোটের জন্য গত দুই বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি বুথে ভোটারদের জন্য সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনায় রাজীব কুমার।
#WATCH | #LokSabhaElections2024 | CEC Rajiv Kumar says, "...We have been preparing for the last 2 years. The arrangements are in place at all the booths...All arrangements have been made for the voters including drinking water, fans...The voters need to come out and… pic.twitter.com/8tE9yqTnZq
#WATCH | Karnataka: Preparations underway at polling booth number 60,61,62,63 at Govt Primary School, Nagashetty Halli in Bengaluru North constituency ahead of the second phase of polling today.
Karnataka is set to witness the 18th Lok Sabha elections in two phases, i.e. on… pic.twitter.com/yjoYtdeaNH
তিরুবনন্তপুরমের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, গত ১৫-২০ বছরে তিরুবনন্তপুরমে খুব কম উন্নতি হয়েছে। যার ফল ভোগ করছেন সাধারণ মানুষ।
#WATCH | Thiruvananthapuram, Kerala: Union Minister and NDA candidate from Thiruvananthapuram Lok Sabha seat, Rajeev Chandrasekhar says, "...Since the last 15-20 years, there has been very little progress in Thiruvananthapuram and in the lives of many people who are suffering… pic.twitter.com/gEvFGwdE0f
ছত্তিশগড়ে লোকসভার আসন রয়েছে ১১ টি। সাতটি কেন্দ্রে আগামী সাত মে তৃতীয় দফায় ভোটগ্রহণ করা হবে।
#WATCH | Mock poll underway at a polling booth in Chattisgarh's Kanker as voting will be held in three parliamentary constituencies in the second phase of Lok Sabha elections today
There are a total of 11 parliamentary constituencies in the State. In the third phase of the… pic.twitter.com/TDmxMRAMBj
পশ্চিমবঙ্গে এদিন যে তিন কেন্দ্রে ভোট রয়েছে, তার মধ্যে রয়েছে বালুরঘাটও। এদিন ভোট শুরু হওয়ার অনেক আগে থেকে ভোট কেন্দ্রগুলির সামনে সাধারণ মানুষের লাইন লক্ষ্য করা গিয়েছে।
#WATCH | West Bengal | People queue outside a polling station in Balurghat, to vote in the second phase of Lok Sabha polls which begins at 7am
Out of 42 constituencies, voting is on three parliamentary constituencies in the state today. pic.twitter.com/YmsavxSoev
ত্রিশুরের এনডিএ প্রার্থী সুরেস গোপী অন্য সাধারণ মানুষদের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। ভোট শুরু অনেক আগেই তিনি লাইনে দাঁড়িয়েছেন।
#WATCH | NDa candidate from Thrissur Suresh Gopi, and other voters begin to queue at a polling station in Thrissur as Kerala votes on all 20 parliamentary constituencies in Lok Sabha polls today pic.twitter.com/FSqUOOTarm
দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়ার একটি বুথে আলো না থাকার অভিযোগ। সেক্টর অফিসারকে জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভোটকর্মীরা।
7:09 AM, 26 Apr
কেরলে ভোটের লাইনে বিরোধী দলনেতা সাথীসান
কেরলে ভোটের লাইনে বিরোধী দলনেতা সাথীসান। এর্নাকুলামের পারাভুরে একটি ভোট কেন্দ্রের বাইরে সাধারণ মানুষের সঙ্গে তিনিও লাইনে দাঁড়িয়েছেন।
#WATCH | VD Satheesan, Kerala Leader of Opposition lines up among voters to cast his vote in Lok Sabha polls, at a polling booth in North Paravoor under Ernakulam Parliamentary constituency
The second phase of LS elections 2024 has started today with voting in 88 constituencies… pic.twitter.com/q2I7u8EwIE
দার্জিলিং-এ ভোট দিলেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। একটা সময়ে শোনা গিয়েছিল তিনি দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে পারেন। কিন্তু পরে বিজেপি রাজু বিস্তার ওপরেই আস্থা রাখে।
7:37 AM, 26 Apr
বালুরঘাটের বিজেপি প্রার্থীর অভিযোগ
বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, গঙ্গারামপুর ও ইটাহারের একাধিক বুথে ভোটারদের এবং বুথ কর্মীদের ভয় দেখাচ্ছে তৃণমূল। সঠিকভাবে এরিয়া ডমিনেশন না হওয়ার অভিযোগও তিনি করেছেন।
বিহারের পূর্ণিয়ায় ভোট দিলেন নির্দলপ্রার্থী বাহুবলী পাপ্পু যাদব। পুলিশের বিরুদ্ধে তাঁকে বাধা দেওয়ার অভিযোগ করেছেন।
#WATCH | Purnea, Bihar: Independent candidate from Purnea, Pappu Yadav says, "...I contested elections like a son and I am their son, I received their blessings. People used to have my political murder. I was pressured, Police hassled me and my vehicle was also impounded,… pic.twitter.com/ybry3xUeov
কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন এদিন সকালে বেঙ্গালুরুর একটি কেন্দ্রে ভোট দান করেন। সঙ্গে ছিলেন তাঁর মামা।
#WATCH | Karnataka: Union Minister Nirmala Sitharaman along with her maternal uncle, arrives at BES polling booth in Bengaluru to cast her vote in the Lok Sabha elections.