যতক্ষণ দরকার ছিল, ততক্ষণ খোঁজ! অসৎ সঙ্গে সর্বনাশ তাপসের, মমতাকে পাল্টা দিলেন সুজন
তাপস পালের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ বিজেপির পাশাপাশি সিপিএম-এরও। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাপস পালের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছিলেন।
তাপস পালের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ বিজেপির পাশাপাশি সিপিএম-এরও। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা তাপস পালের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে সুজন চক্রবর্তী বলেছেন, নিজের জীবন দিয়ে তাপস পাল প্রমাণ করে দিয়েছেন অসৎ সঙ্গে সর্বনাশ।

রবীন্দ্র সদনে বিস্ফোরক মমতা
রবীন্দ্রসদনে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অকারণে লাঞ্ছনা, গঞ্জনার শিকার হতে হয়েছে তাপস পালকে। তাপস পালকে নিয়ে এরকম তৃতীয় ঘটনা বলেও উল্লেখ করেন তিনি। তাঁর আরও অভিযোগ কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির কারণেই সুলতান আহমেদের মতোই চলে যেতে হল তাপস পালকে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মৃত্যুর আগে সে জানতেও পারলা না যে তাঁর অপরাধটা কোথায়।

'অসৎ সঙ্গে সর্বনাশ'
প্রতিক্রিয়া দিতে গিয়ে সুজন চক্রবর্তী বলেছেন, তাপস পালের অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তাকে ব্যবহার করেছে তৃণমূল। অসৎ সঙ্গে সর্বনাশ হয়েছে তাপস পালের, বলেছেন সুজন।

পাশে ছিল না তৃণমূল
সুজন চক্রবর্তী আরও বলেন, শেষ সময়ে তৃণমূল তাপস পালের পাশে ছিল না। তিনি বলেন, ভুবনেশ্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আর তাপস পাল পাশাপাশি ছিলেন। কিন্তু তৃণমূল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ব্যবহার করত, তাপস পালের সঙ্গে তা করত না। যতক্ষণ দরকার ছিল, ততক্ষণ ওনার খোঁজ রেখেছিল, তারপর আর রাখেনি। মন্তব্য করেছেন সুজন চক্রবর্তী।

'গান স্যালুটের গাম্ভীর্য নষ্ট করা হচ্ছে'
এদিন কেওড়াতলায় তাপস পালকে গান স্যালুট দেওয়া হয়। এনিয়ে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। কেউ মারা গেলে কটূ কথা বলতে নেই, উল্লেখ করে তিনি বলেন, যথেচ্ছ গান স্যালুট ব্যবহার করা উচিত নয়।

মোদী সরকারকেও আক্রমণ
এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেছেন সুজন চক্রবর্তী। তাঁর অভিযোগ তদন্তকারী সংস্থাগুলিকে যেমন খুশি চালাচ্ছে মোদী সরকার।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications