Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তাপস পালের মৃত্যুতে কারা দায়ী, বললেন দিলীপ! দুর্নীতি বন্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য

তাপস পালের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি শুরু করেছেন, অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তাপস পালের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি শুরু করেছেন, অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ ভুবনেশ্বরের জেলে থাকলেও কোনওদিন দেখতে যাননি তৃণমূলের কোনও নেতা। দিলীপ ঘোষ বলেন, তৃণমূল থেকে ছেঁটে ফেলা হয়েছিল তাপস পালকে।

সঙ্গে ছিল না দল

সঙ্গে ছিল না দল

দিলীপ ঘোষ বলেছেন তাপস পালের মৃত্যু দুঃখজনক। তবে পরিবার ছাড়া তাঁর পাশে কেউ ছিল না। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ ভুবনেশ্বরের জেলে থাকলেও কোনওদিন দেখতে যাননি তৃণমূলের কোনও নেতা। দিলীপ ঘোষ বলেন, তৃণমূল থেকে ছেঁটে ফেলা হয়েছিল তাপস পালকে।

নেতা গ্রেফতারের বদলা হিসেবে ভাঙা হয়েছিল বিজেপির অফিস

নেতা গ্রেফতারের বদলা হিসেবে ভাঙা হয়েছিল বিজেপির অফিস

দিলীপ ঘোষ অভিযোগ করেন, তৃণমূলের এক সিনিয়র নেতাকে যখন সিবিআই গ্রেফতার করেছিল, তখন বিজেপির অফিসে হামলা চালানো হয়েছিল। রাস্তায় অবরোধও করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

কে দায়ী, বললেন দিলীপ ঘোষ

কে দায়ী, বললেন দিলীপ ঘোষ

তাপস পালের মৃত্যুতে কে দায়ী প্রশ্ন করে, তার উত্তরও দিলেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেন, এজন্য তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উনি (তাপস পাল) সব কিছু করেছেন বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। ফেঁসে যাওয়ার পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও কটাক্ষ করেছেন তিনি।

'জেলে যাবেন কেউ'

'জেলে যাবেন কেউ'

দিলীপ ঘোষ এদিন একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ দুর্নীতিতে অভিযুক্ত। কেউ জেলে গিয়েছেন, কেউ যাবেন।

তৃণমূলের দূষিত সংস্কৃতি

তৃণমূলের দূষিত সংস্কৃতি

দিলীপ ঘোষের অভিযোগ দূষিত সংস্কৃতি শুরু করেছে তৃণমূল। এপ্রসঙ্গে তিনি দুর্নীতি, হিংসা, নারদা, সারদার কথাও উল্লেখ করেছেন। বিষয়গুলি পশ্চিমবঙ্গের রাজনীতিকে কলুষিত করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

'আত্মগ্লানি থেকে মমতার এইসব কথা'

'আত্মগ্লানি থেকে মমতার এইসব কথা'

দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূলের জনপ্রতিনিধিরা দুর্নীতির কথা মেনে নিয়েছেন। তাঁরা টাকাও ফিরত দিয়েছেন। সেখানে দাঁড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আত্মগ্লানি থেকে এইসব কথা বলছেন বলে মনে করেছেন তিনি। যেখানে আত্মার সদগতি কামনা করা উচিত, সেখানে গিয়ে উনি রাজনীতি করছেন বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় হতাশার থেকেই এই সব মন্তব্য করছেন বলেও মনে করেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+