শিনা বোরা কাণ্ডে নয়া ট্যুইস্ট : তিন বছর আগের দেহাবশেষের সঙ্গে মিলল না ডিএনএ
মুম্বই, ২১ সেপ্টেম্বর : ফের নয়া চাঞ্চল্যকর তথ্য সামনে এল শিনা বোরা হত্যাকাণ্ডে। একে তদন্ত নিয়ে টালমাটাল অবস্থা হয়ে রয়েছে। তার মধ্যে ফরেনসিক বিশেষজ্ঞরা যা রিপোর্ট দিয়েছেন তাতে মামলা আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে। [নতুন পুলিশ কমিশনারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক পিটার-ইন্দ্রাণীর!]
বিওয়াইএল নায়ার হাসপাতালের ফরেনসিক বিশেষজ্ঞরা মুম্বইয়ের খার থানার আধিকারিকদের জানিয়েছেন, ২০১২ সালে যে দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল, এবং কিছুদিন আগে দেহাবশেষের যে নমুনা জেজে হাসপাতাল সূত্রে পাওয়া গিয়েছে, সেই দুটি নমুনা সম্ভবত এক নয়। [শিনা হত্যাকাণ্ড : ইন্দ্রাণী ব্রিটিশ নাগরিক, এই শর্তে ছাড়া পেতে পারেন!]

নায়ার হাসপাতালের বিশেষজ্ঞরা জানিয়েছেন, নমুনাটি শিনা বোরার নাও হতে পারে। আর এই মন্তব্য ঘিরেই আবর্তিত হয়েছে তীব্র রহস্য। কারণ ইতিমধ্যেই শিনা ও ইন্দ্রাণী মুখার্জীর ডিএনএ মিলিয়ে নয়া রিপোর্ট তৈরি করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে পাওয়া দেহাবশেষের নমুনা ইন্দ্রাণীর সঙ্গে মিলে গেলেও পুরনো নমুনা ও নতুন নমুনা মিলছে না। [ঠিক কী কারণে শিনাকে খুন করে ইন্দ্রাণী? জেনে নিন]
এর আগে পেন পুলিশের তরফে জানানো হয়েছিল ডান হাতের হাড়, দুটি দাঁত ও চুলের নমুনা জেজে হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেটি গত ২৮ অগাস্ট খার পুলিশের হাতে হাতে তুলে দিয়েছে বলে দাবি করেছে জেজে হাসপাতাল কর্তৃপক্ষও। [ইন্দ্রানী-শিনাকে পর্দায় আনার তোড়জোড় পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের]
নায়ার হাসপাতালের দাবি, দুটি আলাদা আলাদা দেহের নমুনা এসে পৌঁছেছে তাদের হাতে। পেন পুলিশের কাছ থেকে পাওয়া রিপোর্টে খার পুলিশ স্টেশন থেকে আসা হাড়, দাঁত ও চামড়ার নমুনা মিলছে না। "এটা পরিষ্কার যে, দুটি আলাদা দেহের নমুনা এসে পৌঁছেছে আমাদের হাতে", এমনটাই জানিয়েছেন এক চিকিৎসক। [ শিনা বোরা হত্যা : জেনে নিন কার ফোনে পুলিশের জালে ইন্দ্রাণী]
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২০১২ সালের পরে প্রায় তিনবছর ধরে যেহেতু দেহাবশেষের অংশ জেজে হাসপাতালের কাছে পড়েছিল, সেহেতু তা অন্য কিছুর সঙ্গে বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্যই ফের একবার তা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এত হাই প্রোফাইল হত্যাকাণ্ডে এমন চরম গাফিলতি কি করে হয় তা নিয়েই উঠছে প্রশ্ন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications