শিনা হত্যাকাণ্ড : ইন্দ্রাণী ব্রিটিশ নাগরিক, এই শর্তে ছাড়া পেতে পারেন!
মুম্বই, ১৫ সেপ্টেম্বর : শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী ছাড়া পেয়ে যেতে পারেন? একটি দিকে কিন্তু একও আশার আলো রয়েছে বলেই মনে করছে ইন্দ্রাণী ঘনিষ্ঠরা। ['আমায় অপমান করেছিল ইন্দ্রাণী', বয়ানে জানালেন পিটার মুখার্জী]
জানা গিয়েছে, ভারতীয় পাসপোর্ট জমা দিয়ে ২০১২-২০১৩ সাল নাগাদ ব্রিটেনের নাগরিকত্ব পান ইন্দ্রাণী। ফলে আইনানুযায়ী তিনি একজন ব্রিটিশ নাগরিক। [ঠিক কী কারণে শিনাকে খুন করে ইন্দ্রাণী? জেনে নিন ড্রাইভারের বয়ান]

আর সেজন্যই ব্রিটেনের হাই কমিশনের তরফে এক প্রতিনিধিদল সোমবার মুম্বইয়ের জেলে গিয়ে দেখা করে এসেছে ইন্দ্রাণীর সঙ্গে। তার কোনও সাহায্য প্রয়োজন কিনা সেটাও নাকি জিজ্ঞাসা করেছেন কমিশনের আধিকারিকেরা। [শিনা বোরা হত্যা : জেনে নিন কার ফোনে পুলিশের জালে ইন্দ্রাণী]
ইন্দ্রাণীকে জেলের মধ্যে কীভাবে রাখা হয়েছে সেসম্পর্কেও বিশদে শুনেছেন ব্রিটিশ হাই কমিশনের আধিকারিকেরা। কারণ বিদেশে বসবাসকারী বা চাকরি সূত্রে যাতায়াতকারীদের জন্য এটি একেবারে কমন রুটিন ওয়ার্ক বলে কমিশন সূত্রে খবর। [শিনাকে খুন করে শাড়ি পরিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গাড়িতে নিয়ে যান ইন্দ্রাণী]
জানা গিয়েছে, ইন্দ্রাণী গ্রেফতার হওয়ার পরই হাই কমিশনের তরফে যোগাযোগের চেষ্টা হয়েছিল, তবে তাদের ফিরিয়ে দেওয়া হয়। যদিও এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন মুম্বই বা দিল্লির ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিরা। [শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে সিনেমা : ইন্দ্রাণীর চরিত্রে রাখী সাওয়ন্ত!]
ব্রিটিশ নাগরিক, এই শর্তে ইন্দ্রাণী জামিন পেতে পারেন কিনা তা নিয়েই আপাতত শুরু হয়েছে বিতর্ক। ভারত ও ব্রিটেনের মধ্যে এসম্পর্কিত কি চুক্তি রয়েছে, সেটাও এখন বিবেচনার বিষয় বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, নিজের মেয়ে শিনা বোরাকে খুন করার দায়ে ইন্দ্রাণী সহ বাকি দুই অভিযুক্ত সঞ্জীব খান্না ও শ্যাম রাই এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। ২১ সেপ্টেম্বর ফের ধৃতদের আদালতে পেশ করা হবে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications