মুম্বইয়ের নতুন পুলিশ কমিশনারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক পিটার-ইন্দ্রাণীর!
মুম্বই, ১৮ সেপ্টেম্বর : শিনা বোরা হত্যাকাণ্ডে ফের সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এই মামলার দায়িত্বে থাকা মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার রাকেশ মারিয়াকে সরিয়ে দায়িত্বে আসা আহমেদ জাভেদকে নিয়ে ফের বিতর্ক তৈরি হল। [ঠিক কী কারণে শিনাকে খুন করে ইন্দ্রাণী? জেনে নিন ড্রাইভারের বয়ান]
এর আগে পুলিশ কমিশনার পদে রাকেশ মারিয়াকে সরানো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। উপরমহলের চেষ্টায় শিনা বোরা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ইন্দ্রাণীকে বাঁচানোর চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে একটা মহল সরব হয়। কারণ মামলার দায়িত্ব কাঁধে নিয়ে শিনা বোরা রহস্যের পর্দাফাঁস করেন মারিয়াই। [শিনা বোরা হত্যা : জেনে নিন কার ফোনে পুলিশের জালে ইন্দ্রাণী]

সেই বিতর্ক থামতে না থামতে নয়া বিতর্কের সূত্রপাত আহমেদ জাভেদকে নিয়ে। অভিযোগ, তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে পিটার ও ইন্দ্রাণী মুখার্জীর। গত বছরের ঈদের অনুষ্ঠানে আহমেদ জাভেদের বাড়িতে বিশেষ অতিথিদের তালিকায় নাম ছিল পিটার ও ইন্দ্রাণী মুখার্জীর। [শিনাকে খুন করে শাড়ি পরিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গাড়িতে নিয়ে যান ইন্দ্রাণী]
যা শুনে পুলিশ মহলেরই একাংশের আশঙ্কা, শিনা বোরা হত্য়া মামলা তাহলে আরও লঘু হয়ে যাবে না তো? কারণ এই মামলার দায়িত্বভার যে আর নিতে চান না তা সরকারিভাবে না হলেও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন রাকেশ মারিয়া। ফলে ইন্দ্রাণীর সঙ্গে আহমেদ জাভেদের ব্যক্তিগত সম্পর্ক তদন্তে প্রভাব ফেলতে পারে। [শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে সিনেমা : ইন্দ্রাণীর চরিত্রে রাখী সাওয়ন্ত!]
এই ব্যাপারে এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কমিশনারের দায়িত্ব নেওয়ার সময়ে ইন্দ্রাণী ও পিটার মুখার্জীর সঙ্গে সম্পর্কের কথা কেন খোলসা করেননি আহমেদ জাভেদ সে প্রশ্নও ইতিমধ্যে উঠতে শুরু করেছে। [ 'আমার মা-ও ইন্দ্রাণী মুখার্জীর মতো একাধিক পুরুষের শয্যাসঙ্গী', দুঃখপ্রকাশ সপ্তম শ্রেণির ছাত্রের]
কমিশনার জাভেদ নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্ক এই মামলায় প্রভাব ফেলবে না। উপযুক্ত পথেই তদন্ত এগোবে। যদিও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। [শিনা বোরা হত্যা কাণ্ড নিয়ে ছবি তৈরি হলে কাকে কোন চরিত্রে নেওয়া হতে পারে!]












Click it and Unblock the Notifications