ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান
ভোটের দিন যত এগোচ্ছে, ততই যেন কড়া হচ্ছে শাসক শিবিরের শৃঙ্খলা। দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে এবার কার্যত অদৃশ্য সিসিটিভির আওতায় এনে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তা স্পষ্ট দলীয় কাজকর্মের প্রতিটি পদক্ষেপ থাকবে শীর্ষ নেতৃত্বের নজরে।
রবিবার চেতলার অহীন্দ্র মঞ্চে আয়োজিত কর্মিসভা থেকে দ্বিমুখী বার্তা গেল তৃণমূলের সংগঠনে। একদিকে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সতর্ক থাকার নির্দেশ, অন্যদিকে নিজের ঘর সামলানোর কড়া বার্তা। অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই, জয় নিশ্চিত ভেবে বসে থাকলে চলবে না, বরং প্রতিটি বুথে লড়াই জারি রাখতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত।

দলের সেনাপতির নির্দেশ, ভবানীপুরকে কলকাতার মধ্যে সেরা ফল এনে দিতে হবে। লক্ষ্য কমপক্ষে ৬০ হাজার ভোটে জয় নিশ্চিত করা। সেই লক্ষ্যে বুথস্তরের কর্মীদের হতে হবে অতন্দ্র প্রহরীর মতো সজাগ। অতীতে উপনির্বাচনে ভালো ফল হলেও, এবার সেই সাফল্যকেও ছাপিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছে দল।
এদিনের সভায় নেত্রীর বার্তাও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের উদ্দেশে জানিয়ে দেন, শুধুমাত্র পুরভোটে সক্রিয় থাকলেই চলবে না, বিধানসভা ভোটেও একই নিষ্ঠা ও উদ্যম দেখাতে হবে। সারাবছর নীরব থেকে ভোটের সময় সক্রিয় হওয়ার সংস্কৃতি বদলানোর নির্দেশ দেন তিনি। তাঁর কথায়, "কোনও নির্বাচনই ছোট নয়, প্রত্যেকটি ভোটই সমান গুরুত্বপূর্ণ।"
এদিকে বিরোধী শিবিরও বসে নেই। ভবানীপুরকে পাখির চোখ করে এগোচ্ছেন শুভেন্দু অধিকারী। আলাদা সমীক্ষা থেকে ধারাবাহিক কর্মসূচি সব মিলিয়ে লড়াই যে কঠিন হতে চলেছে, তা বুঝেই আগেভাগে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল।
পরিসংখ্যান বলছে, ভবানীপুরে মোট ২৮৭টি বুথের মধ্যে আগের উপনির্বাচনে ২৩১টিতে জয় পেয়েছিল তৃণমূল। তবে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কয়েকটি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি, যা এই কেন্দ্রকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।
তার উপর রয়েছে ভোটার তালিকা সংশোধনের প্রভাব। বিশেষ সংশোধনীতে বহু নাম বাদ পড়া ও বিপুল সংখ্যক ভোটার এখনও বিবেচনাধীন, এই পরিস্থিতিতে সংগঠনকে আরও চাঙ্গা রাখার ওপরই জোর দিচ্ছে ঘাসফুল শিবির।
ভবানীপুরে লড়াই শুধু ভোটের নয়, সংগঠন, কৌশল ও শৃঙ্খলারও। আর সেই লড়াইয়ে এবার যেন প্রতিটি পদক্ষেপে নজরদারির ছায়া এটাই স্পষ্ট করে দিলেন মমতা ও অভিষেক।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications