উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন
চৈত্র মাস পড়তেই রাজ্যের আবহাওয়ার ভিন্ন চিত্র। একদিকে উত্তরবঙ্গে তুষারপাতের ছবি, অন্যদিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি। শুক্রবার থেকেই তার প্রভাব স্পষ্ট। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যু সহ বৃষ্টিতে ভিজেছে শহর, কোথাও আবার শিলাবৃষ্টির দাপট। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। রাত বাড়তেই মুষলধারে বৃষ্টি নামায় শহরের একাধিক জায়গায় জল জমার পরিস্থিতিও তৈরি হয়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, এই বৃষ্টির রেশ কাটার সম্ভাবনা আপাতত কম। বরং ছুটির দিন রবিবারেও রাজ্য জুড়ে বজায় থাকবে ভেজা আবহাওয়া। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে বিস্তৃত অক্ষরেখা পূর্ব ভারত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যা বৃষ্টির পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করছে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকবে। দুপুর গড়াতেই পরিস্থিতি ঘনীভূত হয়ে কালবৈশাখীর রূপ নিতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি হওয়ার আশঙ্কা। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা হাওয়ার সতর্কতাও জারি হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রার বড়সড় পরিবর্তন না হলেও, গরমের তীব্রতা কিছুটা নিয়ন্ত্রণেই থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা বাড়ছে।
ইতিমধ্যেই সান্দাকফু এলাকায় প্রবল তুষারপাতে প্রায় ছয় ইঞ্চি বরফ জমেছে। রাস্তাঘাট ঢেকে যাওয়ায় শতাধিক পর্যটক আটকে পড়েছেন। পাশাপাশি উত্তর ও পূর্ব সিকিমেও অবিরাম তুষারপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
চৈত্রের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় এই নাটকীয় পরিবর্তন নতুন করে সতর্কবার্তা দিচ্ছে, এখনই সাবধান না হলে বিপদের ঝুঁকি বাড়তে পারে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications