বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?
পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের প্রভাব নিয়ে আজ সংসদে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, "আন্তর্জাতিক পরিস্থিতি অনেক তাড়াতাড়ি বদলাচ্ছে এবং তার প্রভাব দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে। তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে।"

অতীতের কোভিড মহামারির উদাহরণ টেনে এনে মোদী বলেন, "কঠিন সময় মোকাবিলা করার জন্য দেশের ঐক্যই সবথেকে বড় শক্তি।" সেই অভিজ্ঞতা থেকেই বর্তমান সংকটেও তিনি সবাইকে একসাথে থাকার আহ্বান জানিয়েছে।
মোদী আরও বলেন যে, আন্তর্জাতিক বাণিজ্যপথে অস্থিরতা তৈরি হওয়ার কারণে জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও চাপ পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা অথবা হামলার ঘটনা বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগজনক।
সংসদে তিনি জানান, "ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার একাধিক দেশের নেতাদের সাথে ভারতের আলোচনা হয়েছে। ভারত সবসময়ের জন্যেই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রয়েছে এবং সংঘাত কমানোর জন্য কূটনৈতিক পথেই জোর দিচ্ছে।"
দেশের নিরাপত্তা নিয়ে আরও সতর্কতা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। উপকূল, সীমান্ত এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় নজরদারি অনেকটা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এবং দেশের ভেতরে উৎপাদন বাড়ানোর জন্যেও সরকার পদক্ষেপ নিচ্ছে।
বিদেশে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাঁদের নিরাপত্তাকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ইতিমধ্যেই অনেক ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং বিভিন্ন দেশে থাকা নাগরিকদের সাহায্যের জন্য কূটনৈতিক স্তরে যোগাযোগও বজায় রাখা হচ্ছে।
-
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল -
বিশ্বজুড়ে অস্থিরতা! পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য মোদীর, নজর সংসদে -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের -
পশ্চিম এশিয়ায় সংঘাতপূর্ণ পরিস্থিতি, কীভাবে মোকাবিলা? পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক










Click it and Unblock the Notifications