ফের হিংসার পরিবেশ মুজাফ্ফরনগরে, মৃত ৪, ধৃত ৮

সূত্রের খবর অনুযায়ী, প্রথম ঘটনাটি ৬টা ১০ মিনিট নাগাদ মহম্মদপুর রোডে ঘটে। হাসানকালান ও মহম্মদপুর গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। হাসান কালান গ্রামের এক যুবক ঝামেলার উদ্দেশ্যে দলবল নিয়ে মহম্মদপুর গ্রামে প্রবেশ করলে পরিস্থিত উত্তপ্ত হতে শুরু করে। এই ঘটনায় গুরুতর জখম রাজেন্দ্র সিং প্রতিশোধ নিতে নিজের গ্রাম থেকে সশস্ত্র বাহিনী এনে পাল্টা হামলা চালায়। দুই দলের গুলি ছোঁড়াছুড়িতে তিন জনের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
ভাওরাকালান থানা দায়িত্বে থাকা ওপি চৌধুরি জানিয়েছেন, দুই দলের সংঘর্ষেই তিন জনের মৃত্যু হয়েছে। তবে, এই ঘটনার সূত্রপাত সাম্প্রদায়িক কারণে কি না সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
অন্যদিকে ওই দুই গ্রামের মধ্যে অপর এক সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁর স্বামীকে গুরুতর জখণ অবস্থায় মীরাটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।হিংসা ছড়ানোর দায়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সেপ্টেম্বর মাসেও উত্তরপ্রদেশের এই জেলায় দাঙ্গা শুরু হলে এলাকায় সেনাবাহিনী নামাতে হয়। এই দাঙ্গার ঘটনায় প্রায় ৬০ জনের মৃত্যু হয়। হাজার হাজার মানুষ এই ঘটনায় ঘরছাড়া হয়ে যান। ৪০ হাজার মানুষ তারপর থেকই ত্রাণশিবিরে এসে আশ্রয় নেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার অভাবে ভুগতে থাকেন আশ্রয়হীনেরা।গতকালের এই ঘটনা সেই আতঙ্কের আবহাওয়াকেই কয়েকধাপ বাড়িয়ে দিল। গতকাল রাতের ঘটনার পর থেকে এলাকার পরিবেশ থমথমে। ক দিন আগের মৃত্যু মিছিলের দাগ মিটতে না মিটতেই আরও বড় অশান্তির আশঙ্কায় ভুগছে গোটা মুজফ্ফরনগর।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications