রাতের অন্ধকারে মুজফফরনগরের মুসলিম পরিবারের উপর ‘তাণ্ডব’ উত্তরপ্রদেশ পুলিশের
রাতের অন্ধকারে মুজফফরনগরের মুসলিম পরিবারের উপর ‘তাণ্ডব’ উত্তরপ্রদেশ পুলিশের
জামিয়া মিলিয়া, আলীগড় বিশ্ববিদ্যালয়ের পর এবার পুলিশি 'হামলার’ কবলে উত্তরপ্রদেশের একটি মুসলিম পরিবার। তখন রাত ১০.৪৭, মুজফফরনগরের বাসিন্দা ৭৫ বছরের হামিদ হাসান তার ১৪ বছরের নাতি আহমেদকে নিয়ে এদিন নিজের ঘরেই ছিলেন। এমতাবস্থায় হঠাৎই রাতের অন্ধকারে পুলিশ তাদের ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন হাসান। এমনকি যোগী রাজ্যের পুলিশ তাদের বারংবার দেশ ছাড়ার হুমকিও দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আনিস নামে স্থানীয় এক লোহা ব্যবসায়ীর কথায়, "দেশের মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক করছেন মোদী৷" তিনি আরও জানান, "গত শুক্রবার নামাজের পর থেকেই এখানে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ শুরু হলেও পরে তা থেমে যায়। আমি আর আমার পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি। কোনও ঝামেলায় জড়াইনা কোনোদিন। বিক্ষোভের মধ্যেও ছিলাম না। অথচ সরকার সেদিন থেকে আমার দোকান বন্ধ করে দিয়েছে৷ দেশের মধ্যে তো ঝামেলা তাহলে সরকারই তৈরি করছেন"।
মুজফফরনগরের মুসলিম অধ্যুষিত এলাকা মীনাক্ষী চক, ছাড়াও শিবচকের ঘিঞ্জি জায়গাগুলিতেও রাতের অন্ধকারে বাড়ি বাড়ি ঢুকে পুলিশ রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ করেছেন এলাকার স্থানীয় বাসিন্দা আবদুল সাত্তার। তাঁর কথায় " ওদের অত্যাচার থেকে বাড়ির মেয়ে, বউ এমনকি বাচ্চারও বাদ পড়েনি।" পাশাপাশি সূত্রের খবর, একের পর এক মুসলিমদের দোকান নিলামে তুলে দেওয়ার 'হুমকিও’ দিয়েছে পুলিশ।
অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা যারা করছেন তাদের উপর বদলা নেওয়ার কথা প্রকাশ্যেই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধীদের অভিযোগ, এবার তার কথা মতো যেন কাজও করে দেখাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। সব মিলিয়ে উত্তরপ্রদেশের মুসলিমদের কাছে ইতিমধ্যেই ত্রাস হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications