Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাফিয়াদের কড়া হুঁশিয়ারি, পুরভোটে বিজেপির জয় নিশ্চিত দাবি যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশে পুরভোটে বিজেপি জয় নিশ্চিত। বার্তা যোগী আদিত্যনাথের। গত কয়েকদিন ধরে উত্তর প্রদেশে পুরভোটের প্রচার চলছে। তারমধ্যেই জয়ের বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। কোনও ভাবেই রাজ্যে মাফিয়া রাজ চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

৪ মে এবং ১১মে উত্তর প্রদেশে পুরসভা নির্বাচন। দুই দফায় ভোট হওয়ার কথা। দুই দফার ভোটের আগে প্রচারে পারদ চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের সব পুরসভাতে দলীয় প্রার্থীদের মানুষের হয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।

পুরভোটে বিজেপির জয় নিশ্চিত দাবি যোগী আদিত্যনাথের

শেষ বেলার প্রচারে সব পুরভায় বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেছেন তিনি। যোগী আদিত্যনাথ শেষ বেলার প্রচারে বলেছেন, পুরভোটের প্রচারে ৩৭টি জেলা ঘুরেছেন তিনি। ১০টি পুরসভার ভোট হতে চলেছে আগামীকাল অর্থাৎ ৪ মে। তিনি জানিয়েছেন সব পুরসভাতেই বিজেপির জয় হবে।

পুরভোটে বিজেপির জয় নিশ্চিত দাবি যোগী আদিত্যনাথের

তিনি বলেছেন রাজ্যে ত্রিপল ইঞ্জিন সরকার গড়তে চান তিনি। কেন্দ্র রাজ্যের পাশাপাশি এবার পুরসভাতেও জয় পাবে বিজেপি। কাজেই উত্তর প্রদেশে পুরভোটে বিজেপির জয় নিশ্চিত হলেই রাজ্যের উন্নয়ণ তিনগুণ গতিতে এগোবে। কোনও বাধা কাজ করবে না উত্তর প্রদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে।

উত্তর প্রদেশের সব কটি পুরসভার মধ্যে লখনউ পুরসভা সবচেয়ে বড়। ১১০টি ওয়ার্ড রয়েছে তাতে। রাজনাথ সিংয়ের লোকসভা কেন্দ্র লখনউ। সেখানে উন্নয়নে কোনও খামতি রাখেনি যোগী সরকার। কাজেই সেই উন্নয়নের দারা অব্যাহত রাখতেই বিজেপিকে জয়ী করবেন মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+