ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার ভাবে করার জন্য উদ্যোগ নিল রাজ্য সরকার। ভোটার তালিকার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার দিন সম্ভাব্য ভিড় এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেলার প্রশাসনকে আগে থেকেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি, নবান্নের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে যে, ২৩ মার্চ অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। আর সেই কারণেই মনে করা হচ্ছে যে, জেলার বিভিন্ন এলাকায় মানুষ তালিকা দেখার জন্য ভিড় করতে পারেন। আর এই পরিস্থিতি মাথায় রেখেই প্রত্যেকটা জেলার জেলাশাসকদের আগে থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে। ভিড়ের কারণে যাতে কোথাও বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্যেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সংবেদনশীল অথবা স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ ভাবে নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য প্রশাসনকে সমস্ত ধরনের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজন পড়লে যাতে কোনও রকমের অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে, অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা এবং পর্যাপ্ত কর্মী মোতায়েন করার কথাও বলা হয়েছে। সেইসঙ্গে, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সাথে ঘনিষ্ঠ সমন্বয় রেখে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে।
রাজ্যের এরকম নির্দেশিকা থেকে স্পষ্ট যে, ভোটার তালিকা প্রকাশের দিন যাতে কোনোরকম অশান্তি অথবা বিশৃঙ্খলার মত ঘটনা না ঘটে, সেই বিষয়ে আগে থেকেই সতর্ক অবস্থান নিতে চাইছে প্রশাসন। নির্বাচন ঘিরে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেই জন্যই আগাম এরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
-
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
হিংসামুক্ত ভোটে কমিশনের কড়া বার্তা, প্রস্তুতিতে তৎপর প্রশাসন -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভোটে কড়া নজর কমিশনের, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের









Click it and Unblock the Notifications