ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে
ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার তিনি দেশের সবচেয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শাসক (Head of Government) হিসেবে রেকর্ড গড়েছেন। এতদিন এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের নামে।

চামলিং মোট ৮,৯৩০ দিন সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। আর নরেন্দ্র মোদী এখন সরকারপ্রধান হিসেবে ৮,৯৩১ দিন পূর্ণ করলেন। এই সময়ের মধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ দায়িত্ব পালন এবং ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সময়কালও রয়েছে।
২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদী। টানা বহু বছর ধরে সেই পদে থাকার পর তিনি ২০১৪ সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন এবং দেশের প্রধানমন্ত্রী হন। গুজরাটের ইতিহাসেও সবচেয়ে দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন মোদী। রাজনৈতিক জীবনে একাধিক নজির গড়েছেন তিনি। তিনিই হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন। পাশাপাশি তিনি হলেন একমাত্র অ-কংগ্রেস নেতা, যিনি কেন্দ্রের ক্ষমতায় থেকে টানা দু'টি পূর্ণ মেয়াদ সম্পন্ন করেছেন।
২০১৪, ২০১৯ এবং ২০২৪, টানা তিনটি লোকসভা নির্বাচনে মোদী নিজের দলকে জয়ের মুখ দেখিয়েছেন। ফলে জাতীয় রাজনীতিতে তাঁর অবস্থান অনেকটাই শক্ত হয়েছে।
এর আগেও ২০২৫ সালের জুলাই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ড গড়েছিলেন মোদী। তিনি সেই সময় টানা মেয়াদে ভারতের দ্বিতীয় দীর্ঘতম সময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী হন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ডকে ছাড়িয়ে যান তিনি। এখনও পর্যন্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামে টানা মেয়াদের দীর্ঘতম রেকর্ড রয়েছে। তবে, টানা তিনবার লোকসভা নির্বাচনে দলকে জয়ের মুখ দেখানোর ক্ষেত্রে নেহরুর সাথে সমান জায়গায় পৌঁছেছেন নরেন্দ্র মোদী।
গুজরাটের ভদনগরের এক সাধারণ পরিবারে জন্ম তাঁর। ছোটবেলায় বাবার এতে তিনি রেলস্টেশনে চা বিক্রি করতে সাহায্য করতেন। পরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সাথে যুক্ত হন। তারপর সেখান থেকেই ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে তিনি উঠে আসেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার পর, ২০১৪ সালে জাতীয় রাজনীতিতে তাঁর বড় উত্থান ঘটে। তারপর থেকে দেশ এবং বিদেশে ভারতের প্রতিনিধিত্বকারী অন্যতম গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন নরেন্দ্র মোদী।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications