Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে

পাকিস্তানে খুন হল জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) এক শীর্ষ কমান্ডার বিলাল আরিফ সালাফি (Bilal Arif Salafi)। গতকাল অর্থাৎ শনিবার ঈদের নামাজ পড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে এই হামলার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে যে, লস্করের সদর দফতর 'মারকাজ তইবা'-র ভিতরেই অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তারপরে ছুরি দিয়ে আঘাত করে।

স্থানীয় সূত্র অনুসারে জানা গিয়েছে যে, প্রথমে কয়েকজন বন্দুকধারী আরিফ সালাফিকে গুলি করে। তারপরে জনসমক্ষে তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলে যে সমস্ত লোকজনেরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, সালাফি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে এবং তার আশেপাশের লোকজন তাকে তুলে নেওয়ার চেষ্টা করছেন।

দেখুন ভিডিও...

জানা গিয়েছে যে, বিলাল আরিফ সালাফি লস্কর-ই-তৈবার হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। অভিযোগ, পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে তরুণদের প্রভাবিত করে সংগঠনে যোগ দেওয়ানো থেকে শুরু করে কাশ্মীরকেন্দ্রিক জিহাদি কার্যকলাপের জন্য তাদের প্রস্তুত করার দায়িত্বে ছিলেন তিনি। তবে এই হত্যাকাণ্ডের পেছনে ঠিক কী কারণ থাকতে পারে তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। এই ভয়ঙ্কর ঘটনাটি সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল নাকি বাইরের কোনও হামলা, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি।

উল্লেখ্য, মুরিদকের যে 'মারকাজ তইবা' চত্বরে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, সেটি লস্কর-ই-তৈবার প্রধান ঘাঁটি হিসেবেই পরিচিত। ২০২৫ সালের মে মাসে 'অপারেশন সিন্দুর'-এর সময় ভারতীয় সশস্ত্র বাহিনী এই ঘাঁটিতে হামলা চালিয়েছিল এবং তা ধ্বংস করে দিয়েছিল। তারপরে কয়েক মাসের মধ্যে আবার সেই ক্যাম্পাসটি নতুন করে গড়ে তোলা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+