পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন
পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের প্রভাব বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। কেন্দ্রের ইঙ্গিত যে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে তার প্রভাব ভারতের বিমান পরিষেবাতেও পড়তে পারে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন যে, আগামী ১ এপ্রিল থেকে উড়ানের ভাড়াতে পরিবর্তন দেখা যেতে পারে।

মন্ত্রী জানিয়েছেন যে, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম প্রত্যেক মাসের প্রথম দিন ঠিক করা হয়ে থাকে। আর সেই কারণেই নতুন দামের প্রভাব এপ্রিল মাসের শুরু থেকেই বিমানভাড়ায় পড়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতেই যাত্রীদের নিরাপত্তা এবং পরিষেবা বজায় রাখার উপর বেশি জোর দিচ্ছে কেন্দ্র। এই পরিস্থিতির উপরে বিদেশ মন্ত্রক, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং পেট্রোলিয়াম মন্ত্রক একসাথে নজর রাখছে। মন্ত্রী জানিয়েছেন যে, বিমান সংস্থাগুলির সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
অন্যদিকে কেন্দ্র ঘোষণা করেছে যে, ২৩ মার্চ থেকে অর্থাৎ আগামীকাল থেকে দেশের অভ্যন্তরীণ উড়ানে ভাড়ার উপর কোনও অস্থায়ী সর্বোচ্চ সীমা থাকবে না। গত বছরের ডিসেম্বর মাসে ইন্ডিগোর বহু উড়ান ব্যাহত হওয়ার পর থেকে যাত্রীদের স্বার্থে এই সীমা চালু করা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এর ফলে এবার থেকে এয়ারলাইন সংস্থাগুলি নিজেদের মতো করে ভাড়া নির্ধারণ করতে পারবে।
ইতিমধ্যেই জ্বালানির খরচ বেড়ে যাওয়ার কারণে কিছু কিছু বিমান সংস্থা ফুয়েল সারচার্জ বাড়ানোর পথে হাঁটছে। এয়ার ইন্ডিয়াও ধাপে ধাপে দেশীয় এবং আন্তর্জাতিক উড়ানে এই চার্জ বাড়ানোর কথা জানিয়েছে। অন্যদিকে আবার, আকাসা এয়ারও নতুন ফুয়েল সারচার্জ চালু করেছে।
তবে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে, আন্তর্জাতিক পরিস্থিতি জটিল হয়ে গেলেও দেশে পর্যাপ্ত পরিমানে জ্বালানি মজুত রয়েছে এবং রিফাইনারিগুলি পূর্ণ সক্ষমতায় স্বাভাবিকভাবেই কাজ করছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications