কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া?
ভোটের আগে কলকাতা জেলায় দল ভারী করল বিজেপি। কংগ্রেসের দাপুটে নেতা সন্তোষ পাঠক কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করে এদন বিজেপিতে যোগ দিয়েছেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই দলবদল কংগ্রেসের জন্য এক ধাক্কা অবশ্যই।
পরিবর্তনের মাঝেও দীর্ঘদিন ধরে সন্তোষ পাঠক কংগ্রেসের একজন পরিচিত মুখ ছিলেন। তিনি এর আগে দু’বার চৌরঙ্গী আসনে কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। এদিন তা সত্য হল।

এদিন সোমবার সন্ধ্যায় নিউটাউনে বিজেপির কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা গ্রহণ করেন সন্তোষ পাঠক। রাজনৈতিক মহলে গুঞ্জন, বিজেপি তাঁকে চৌরঙ্গী বিধানসভা আসনে প্রার্থী করতে পারে।
যোগদানের পর সন্তোষ পাঠক নিজের অবস্থানে অনড় থেকে বলেন, "গত নির্বাচনে আমার জেতা সিট ছিনিয়ে নিতে পুলিশ আর তৃণমূল যা ইচ্ছে করেছে। পুলিশকে গিয়ে ছাপ্পা মারতে দেখেছি। তাই এখন মনে হচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি এরাজ্যে তৃণমূলকে বিসর্জন দিতে পারবে।"
সন্তোষ পাঠকের যোগদান নিয়ে বলতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "উনি ২২ বছর ধরে কাউন্সিলর। উনি দলবদলের রাজনীতি করেন না। পরিস্থিতি বাধ্য করেছে।"
-
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
শাহের হাতেই বিজেপির সঙ্কল্পপত্র উন্মোচন! রায়দিঘির প্রতিশ্রুতির জোরে ভোটের ময়দানে নতুন কৌশল -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন








Click it and Unblock the Notifications