Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্নাটক উপনির্বাচনের ফল আজ! মুখ্যমন্ত্রীর ভাগ্য নির্ধারণ

কর্নাটকের ৪ মাসের বিজেপির সরকারের ভাগ্য নির্ধারণ সোমবার। ৫ ডিসেম্বর ১৫ আসনে উপনির্বাচন হয়েছিল। সোমবার সকাল আটটা থেকে সেই আসনগুলিতে গণনা শুরু হচ্ছে।

কর্নাটকের ৪ মাসের বিজেপির সরকারের ভাগ্য নির্ধারণ সোমবার। ৫ ডিসেম্বর ১৫ আসনে উপনির্বাচন হয়েছিল। সোমবার সকাল আটটা থেকে সেই আসনগুলিতে গণনা শুরু হচ্ছে। জুলাই মাসে বিধায়করা ইস্তফা দেওয়ায় সেই সময়ের কংগ্রেস জেডিএস সরকার পড়ে যায়। বিজেপি ক্ষমতায় আসে। এখন পরিস্থিতি এমনটাই যে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে উপনির্বাচনে বিজেপিকে ৭ টি আসনে জিততেই হবে।

গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা

সকাল ৮টায় গণনা শুরু হয়ে ফল বেরোতে বিকেল হয়ে যাবে। গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

বিধানসভায় বর্তমান অবস্থা

বিধানসভায় বর্তমান অবস্থা

২২৪ আসনের বিধানসভায় উপনির্বাচন হয়নি ২ টিতে। এর মধ্যে বিজেপির পক্ষে সমর্থন রয়েছে ১০৬ জনের( এক নির্দলীয় সমেত)। অন্যদিকে কংগ্রেস ও জেডিএস-এর আসন সংখ্যা যথাক্রমে ৬৬ ও ৩৪।
১৫ আসনের মধ্যে ১২ টি আসন ছিল কংগ্রেসের দখলে। বাকি তিনটি ছিল জনতা দল সেকুলারের দখলে।

উপনির্বাচনে আলাদা লড়াই কংগ্রেস ও জেডিএস-এর

উপনির্বাচনে আলাদা লড়াই কংগ্রেস ও জেডিএস-এর

এই উপনির্বাচনে কংগ্রেস ও জেডিএস আলাদা করে লড়াই করেছিল। জোট সরকার ভেঙে যাওয়ার পরে দুই দলের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

বিজেপির দাবি ১৩ আসনে জয়

বিজেপির দাবি ১৩ আসনে জয়

বিজেপি দাবি করেছে ১৫ টি আসনের মধ্যে ১৩ টি তারাই দখল করবে। মুখ্যমন্ত্রী ইয়েদুরিয়াপ্পা দাবি করেছেন, তারা পুরো সময় সরকারে থাকবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+