পিসি-ভাইপো দ্বন্দ্ব মেটাতে ‘মধ্যযুগীয়’ নিদান, গাছে বাঁধা শরীরটা দাউদাউ করে জ্বলছে
থানা-পুলিশ পরে হবে। সালিশি সভার নিদানই সব। ফের মাতব্বরদের দাদাগিরি মালদহের হাবিবপুরে। যার জেরে ঘটে গেল নৃশংস ঘটনা।
থানা-পুলিশ পরে হবে। সালিশি সভার নিদানই সব। ফের মাতব্বরদের দাদাগিরি মালদহের হাবিবপুরে। যার জেরে ঘটে গেল নৃশংস ঘটনা। সালিশি সভার নিদানে যুবককে বেঁধে পেটানোর পর আগুন ধরিয়ে দেওয়া হল গায়ে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অর্ধদগ্ধ যুবক এখন হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মালদহের হাবিবপুরের কেন্দপুকুরে জমি নিয়ে পারিবারিক গন্ডগোল পিসি-ভাইপোর মধ্যে। পিসি শ্রীমতী হাঁসদার সঙ্গে ভাইপো মণ্ডল হাঁসদার বিবাদ দীর্ঘদিনের। প্রায়শই তাঁদের মধ্যে বিবাদ লেগে থাকত। ঝগড়া তো হতই, তা থেকে হাতাহাতিও পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু এদিন যা ঘটল, সেই নৃশংসতা অবর্ণনীয়।
পিসি-ভাইপোর বিবাদের নিষ্পত্তি ঘটাতে সালিশিসভা ডাকা হয়েছিল। ভাইপোর বিরুদ্ধে গ্রামের মোড়লদের দ্বারস্থ হয়েছিলেন পিসি শ্রীমতী হাঁসদা। সালিশি বসেছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন বাদী-বিবাদী উভয়েই। ছিলেন প্রতিবেশীরাও। সমস্ত পক্ষের মত শুনে মোড়লরা রায় দেন পিসির পক্ষে। এ পর্যন্ত ঠিকঠাক ছিল।
কিন্তু তারপর যা ঘটল, তা মধ্যযুগীর নৃশংসতাকেও হারমানায়। অভিযুক্ত মণ্ডল হাঁসদার উপর শুরু হয় অত্যাচার। গ্রামের মোড়লরা নিদান দেন, মণ্ডলকে গাছে বেঁধে পেটাতে। তারপর গায়ে আগুন জ্বালিয়ে দিতেও নিদান দেন তাঁরা। সেইমতো মারধরের পর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এরপর মণ্ডল হাঁসদার পরিবার ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে মণ্ডল হাঁসদা। শরীরের অনেকাংশ তখন পুড়ে গিয়েছে। সেই অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। হাবিবপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications