Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর

ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'খাসতালুক' বলেই পরিচিত এই কেন্দ্রে এবার বিজেপি বড়সড় শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। দলের প্রার্থী হিসাবে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর পাশে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপির তরফে জানানো হয়েছে, বুধবারই কলকাতায় পৌঁছবেন শাহ। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর নাগাদ হাজরা মোড় থেকে শুরু হবে এক বর্ণাঢ্য রোড শো। সেই রোড শোতেই একসঙ্গে অংশ নেবেন শুভেন্দু ও শাহ। এরপর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু। দলীয় সূত্রে খবর, নির্দিষ্ট জায়গার কিছুটা আগে গাড়ি থামিয়ে হেঁটেই মনোনয়ন জমা দিতে যাবেন তিনি, পাশে থাকবেন শাহ।
শুভেন্দু অধিকারীর ভবানীপুরে প্রার্থী হওয়া নিয়েই আগে থেকেই রাজনৈতিক চর্চা তুঙ্গে ছিল।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামার ইচ্ছা থেকেই তিনি এই কেন্দ্রে প্রার্থী হওয়ার আবেদন করেছিলেন। সেই সিদ্ধান্তে ভবানীপুরে লড়াই এমনিতেই চরমে উঠেছে। তার ওপর মনোনয়ন মিছিলে অমিত শাহের উপস্থিতি এই লড়াইকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই লড়াই এখন আর শুধু মমতা বনাম শুভেন্দুতে সীমাবদ্ধ থাকছে না বরং শাহের সক্রিয় অংশগ্রহণে তা আরও বড় মাত্রা পাচ্ছে।

ইতিমধ্যেই জানা গিয়েছে, ভবানীপুরে প্রচারের শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কর্মসূচি রয়েছে। তাঁর রোড শোও এই কেন্দ্র ছুঁয়ে যাবে বলে ইঙ্গিত মিলেছে।

বিজেপি যে ভবানীপুরের এই লড়াইকে এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে তুলে ধরতে চাইছে, তা স্পষ্ট। গত ২৮ মার্চ কলকাতায় এক কর্মসূচিতে এসে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনকালের বিরুদ্ধে 'চার্জশিট' প্রকাশ করেছিলেন। সেই মঞ্চে বারবার শুভেন্দুর নাম উচ্চারণ করে তাঁকে রাজ্যের অন্যতম প্রধান মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তিনি।

ইতিমধ্যেই শুভেন্দুর সমর্থনে মাঠে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। নন্দীগ্রামে মনোনয়ন জমার সময়ও দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নজর কেড়েছিল। এবার ভবানীপুরে সেই ছবিই আরও বড় আকারে দেখা যেতে চলেছে।

শুভেন্দুর মনোনয়ন পেশকে কেন্দ্র করে ভবানীপুরে যে এক হাইভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ তৈরি হচ্ছে, তা নিয়ে কোনও সংশয় নেই। এবার নজর থাকবে, এই লড়াই কোন দিকে মোড় নেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+