মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
গোটা বিশ্বের জ্বালানি বাজারে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব পড়ছে। ইরান, আমেরিকা এবং ইজরায়েলকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠার কারণে ভবিষ্যতের জ্বালানি সরবরাহ নিয়ে অনেটাই উদ্বেগ বাড়ছে। তবে এই পরিস্থিতির মধ্যেই ভারতের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত পাওয়া গিয়েছে।

জানা যাচ্ছে যে, ইরান ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে ছাড় দিয়েছে। ফলে আশা করা হচ্ছে যে, দেশে জ্বালানির ঘাটতি কিছুটা হলেও কমতে পারে। অন্যদিকে আবার, দেশে জ্বালানির দাম বাড়ার কারণে চাপের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। রান্নার গ্যাস, পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির কাৰণে পরিস্থিতি অনেকটাই কঠিন হয়ে উঠেছে। আর এই অবস্থায় স্বস্তি দেওয়ার জন্য কেন্দ্র সরকার প্রতি লিটারে ১০ টাকা করে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আর সেইসঙ্গে চালু করা হচ্ছে একটি নতুন নীতিও। এই বার থেকে প্রত্যেক ১৫ দিন অন্তর পেট্রোল এবং ডিজেলের দাম পর্যালোচনা করা হবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার সাথে সামঞ্জস্য রেখেই এই রকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে যে, এইরকম একটি পদক্ষেপের লক্ষ্য হল সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ কমানো এবং সেই সঙ্গে তেল সংস্থাগুলির ভারসাম্য বজায় রাখা। যদিও এই শুল্ক কমানোর কারণে সরকারের রাজস্বে অনেকটা প্রভাব পড়তে পারে। হিসেব অনুসারে, কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে যেতে পারে। তবুও মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থাৎ, আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, যা আগামী দিনে বাজারকে কিছুটা হলেও স্থিতিশীল করতে সাহায্য করতে পারে।
-
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন












Click it and Unblock the Notifications