কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন
চৈত্র মাসের শেষ লগ্নে রাজ্যের আবহাওয়ায় এখন কালবৈশাখীর প্রভাব একেবারে স্পষ্ট। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরেই ঝড়-বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। গত সোমবার যেমন কলকাতা-সহ একাধিক জেলায় হালকা বৃষ্টি থেকে শুরু করে দমকা হাওয়া বইতে দেখা গিয়েছে। গতকাল অর্থটা মঙ্গলবারও আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হয়নি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, আজও (বুধবার) সেই একই পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি।
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপই এরকম অবস্থার কারণ। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। সেই কারণে ধীরে ধীরে তাপমাত্রাও বাড়তে শুরু করবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
এদিকে, সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে, সপ্তাহের শুরুতে ঝড় এবং বৃষ্টির প্রবণতা আরও জোরালো হতে পারে।












Click it and Unblock the Notifications