Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

বিজেপিতে যোগ দিলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজ। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার-সহ একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন। আসন্ন ভোটে তিনি প্রার্থী হবেন কিনা তা নিয়ে রয়েছে জল্পনা।

লিয়েন্ডার পেজকে দলীয় সদস্যপদ প্রদান করে বিজেপি পরিবারে স্বাগত জানানো হয়। তাঁর অসামান্য ক্রীড়া জীবনের উল্লেখ করে বক্তারা বলেন যে, আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। গ্র্যান্ড স্লাম, ডেভিস কাপ এবং অলিম্পিকে তাঁর ঐতিহাসিক সাফল্য ভারতীয় ক্রীড়া জগতের গৌরব বৃদ্ধি করেছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার বলেন যে, বাংলার মাটির সন্তান হিসেবে লিয়েন্ডার পেজের এই যোগদান শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলার সাংস্কৃতিক ও ক্রীড়া ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আশা ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে লিয়েন্ডার পেজের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে এবং তাঁর যোগদান বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু তাঁর বক্তব্যে বলেন যে, লিয়েন্ডার পেজের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদের বিজেপিতে যোগদান একটি ঐতিহাসিক ঘটনা। তিনি উল্লেখ করেন যে ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে লিয়েন্ডার পেজের পদক জয় ভারতের ক্রীড়া ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করেছিল এবং তার পর থেকে ভারত ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করে চলেছে।

লিয়েন্ডার পেজ তাঁর বক্তব্যে বলেন যে, তিনি দীর্ঘ চার দশক ধরে দেশের জন্য খেলেছেন এবং এখন নতুনভাবে দেশের সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি জানান যে যুবসমাজ, ক্রীড়া উন্নয়ন, পরিকাঠামো এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে তিনি কাজ করতে চান। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের ক্রীড়া ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তার প্রশংসা করেন এবং বলেন যে, আগামী দিনে ভারতের ক্রীড়া শক্তি আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন যে, 'খেলো ইন্ডিয়া' এবং ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ দেশের যুবকদের সামনে নতুন সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রতিভা খুঁজে বের করার এবং তাদের উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

এই যোগদান কর্মসূচির মাধ্যমে বিজেপি নেতৃত্ব জানান যে, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা ক্রমশ বিজেপির প্রতি আস্থা প্রকাশ করছেন এবং এটি আসন্ন নির্বাচনে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বহন করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+