বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রভাব পড়ল দেশের জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির জেরে আবারও বাড়ানো হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। বুধবার অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন দরে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম এক লাফে বেড়েছে ১৯৫.৫০ টাকা।

তেল সংস্থাগুলির দাবি, মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক স্তরে তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে টান পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় বাজারেও।

নতুন দামে দেশের বড় শহরগুলিতে বাণিজ্যিক গ্যাসের খরচ আরও বেড়েছে। রাজধানী দিল্লিতে এখন একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২০৭৮.৫০ টাকা। কলকাতায় সেই দাম পৌঁছেছে ২২০৮ টাকায়। মুম্বইয়ে সিলিন্ডার কিনতে খরচ হবে ২০৩১ টাকা, আর চেন্নাইয়ে লাগবে ২২৪৬.৫০ টাকা।

উল্লেখযোগ্যভাবে, এর আগে গত ১ মার্চেও বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪.৫০ টাকা বাড়ানো হয়েছিল। ফলে মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বৃদ্ধি হল।

তবে স্বস্তির খবরও রয়েছে। গৃহস্থের রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। গত ৭ মার্চ ৬০ টাকা বাড়ানোর পর এবার তা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি, যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মধ্যবিত্ত পরিবারকে।

প্রসঙ্গত, প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা বিচার করে এলপিজির দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে, যার চাপ ক্রমশ স্পষ্ট হচ্ছে দেশের জ্বালানি খাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+