Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা

মার্চের শুরুতে তীব্র গরমের দাপট থাকলেও মাসের শেষভাগে ছবিটা একেবারে বদলে গেল। গ্রীষ্মের আগমনের প্রস্তুতির মাঝেই আচমকা প্রকৃতির মেজাজ বদল, প্রবল বৃষ্টি, বজ্রপাত আর দমকা হাওয়ায় একদিকে যেমন সাময়িক স্বস্তি মিলেছে, অন্যদিকে বাড়ছে বিপদের আশঙ্কাও।

আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক সতর্কবার্তায় স্পষ্ট, পরিস্থিতি সহজ নয়। দেশের অন্তত ১৭টি রাজ্যে জারি হয়েছে সতর্কতা। কোথাও ভারী বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি, আবার কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা বহু জায়গায় ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

পশ্চিমবঙ্গেও চিন্তা বাড়াচ্ছে আবহাওয়ার এই বদল। হিমালয় পাদদেশবর্তী জেলাগুলিতে ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও আগামী ৪৮ ঘণ্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর, যেখানে হাওয়ার গতি ৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।

আবহাওয়াবিদদের মতে, দেশের উপর একাধিক সক্রিয় সিস্টেম একসঙ্গে কাজ করছে। রাজস্থান থেকে মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত বায়ুপ্রবাহ, পূর্ব ভারতে ঘূর্ণাবর্তের উপস্থিতি ও দক্ষিণ ভারতের পরিবর্তনশীল বায়ুপ্রবাহ, সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল আবহাওয়া পরিস্থিতি। এর সঙ্গে যোগ হয়েছে উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা ও জেট স্ট্রিমের প্রভাব, যা এই অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলছে।

উত্তর পূর্ব ভারতেও স্বস্তি নেই। অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণের ফলে জলাবদ্ধতা ও ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে।

উত্তর ভারতের একাধিক রাজ্য উত্তরপ্রদেশ, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান ঝড় বৃষ্টির ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের কিছু অংশেও প্রবল হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের অনুমান, এই অস্থির পরিস্থিতি আগামী তিন থেকে পাঁচ দিন বজায় থাকবে। এরপর ধীরে ধীরে উন্নতি হলেও এপ্রিলের শুরুতেই আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা দিতে পারে।

এই পরিস্থিতিতে সতর্ক থাকাই একমাত্র উপায়। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা, দুর্বল গাছ বা ভাঙাচোরা নির্মাণ থেকে দূরে থাকা জরুরি। কৃষকদের ফসল রক্ষায় আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে, আর ভ্রমণকারীদেরও যাত্রার আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+